ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সমালোচনার মুখে যে কারণে বদলে গেলেন অশ্বিন


সমালোচনার মুখে যে কারণে বদলে গেলেন অশ্বিন

সোজা কথা সোজাভাবে বলার জন্য সঞ্জয় মাঞ্জরেকারের জুড়ি নেই ভারতীয় ক্রিকেটের মধ্যে। এ নিয়ে কখনো ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েছেন, আবার কখনো সহকর্মীদেরও চটিয়েছেন।

এমনকি সাবেক এই ব্যাটার এবং ধারাভাষ্যকারের কড়া মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে কয়েক বছর কথা বন্ধ রেখেছিলেন ভারতীয় স্পিন কিংবদন্তি রবিচন্দ্রন অশ্বিন। তবে দিনশেষে সেই কঠোর সমালোচনা ভিন্নভাবে অশ্বিনের ক্যারিয়ারে পরিবর্তন নিয়ে এসেছিল।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই অফস্পিনার সম্প্রতি নিজে থেকে প্রকাশ্যে এনেছেন সেই পুরোনো স্মৃতি। ২০১১-১২ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফেরার সময় মাঞ্জরেকারের একটি কলাম অশ্বিনের চোখে পড়ে।

আরও পড়ুন: দক্ষিণ গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ৬ নিহত

যেখানে সরাসরি তার ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে কড়া সমালোচনা করেছিলেন মাঞ্জরেকার। সেটি পড়ে অশ্বিন স্বাভাবিক ভাবেই চটে যান। কিন্তু সেই ক্ষোভ ভেতরে পুষে না রেখে নিজের দুর্বলতা কাটানোর জ্বালানি হিসেবে ব্যবহার করেন।

পরবর্তী সময়ে নিজের সেই উপলব্ধি নিয়ে একটি অনুষ্ঠানে অশ্বিন জানান, ‘অস্ট্রেলিয়া থেকে ফেরার পথে তার পুরো নিবন্ধটি পড়ে খুব রাগ হয়েছিল, খারাপও লেগেছিল।’

‘কিন্তু আমি কথা না বলে কাজ করে দেখানোর সিদ্ধান্ত নিই। পরের চার বছর শরীর নিংড়ে পরিশ্রম করেছি, কারণ জন্মগতভাবে আমি কোনো জন্মজাত অ্যাথলেট ছিলাম না।’

কঠোর পরিশ্রমের ফল দ্রুত মিলতে থাকে। ২০১৫ সালে অশ্বিনের ধারালো বোলিং দেখে মাঞ্জরেকার আবারও কলাম লেখেন, তবে এবার প্রশংসামূলক। অশ্বিন যোগ করেন, ‘প্রশংসামূলক লেখাটি দেখার পর আমি সঞ্জয় ভাইয়ের নম্বর জোগাড় করে মেসেজ দিই।

আরও পড়ুন: রাশিয়ায় ভালুকের হামলায় নিহতের সংখ্যা ৩৫, বাড়ছে প্রাণহানি

বলেছিলাম—আপনার সেই পুরোনো কলামটিই আসলে আমার জীবন বদলে দিয়েছিল। কড়া সমালোচনা থেকেও যে ইতিবাচক কিছু শেখা যায়, আমি সবসময় সেটাই খোঁজার চেষ্টা করি।’

টেস্ট ক্রিকেটে ভারতকে অপরাজেয় শক্তিতে পরিণত করার অন্যতম কারিগর ছিলেন অশ্বিন। তার ১০৬ টেস্ট ম্যাচের দীর্ঘ ক্যারিয়ারে ২৪ গড়ে ৫৩৭টি উইকেট ঝুলিতে রয়েছে। রঙিন পোশাকে ১১৬ ওয়ানডেতে ১৫৬ উইকেট এবং ৬৫টি টি-টোয়েন্টিতে ৭২ উইকেট শিকার করেছেন।

শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখিয়েছেন অশ্বিন। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে তার ৬টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটিসহ মোট ৩ হাজার ৫০৩ রান এসেছে।

আরও পড়ুন: হামজার নেতৃত্বে শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে পরাজিত করলো বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৭ এম


যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে বিধ্বস্ত হেলিকপ্টার

যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যে ভয়াবহ দাবানল মোকাবিলার সময় একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন হেলিকপ্টারটির আরও দুই ক্রু সদস্য।

রোববার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইউএস ফরেস্ট সার্ভিসের চুক্তির অধীনে পরিচালিত সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ মডেলের হেলিকপ্টারটি শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ডের কাছে একটি জলাধার এলাকায় বিধ্বস্ত হয়। ওই স্থানে ওয়াইডমাউথ ২ নামক দাবানলের আগুন নেভানোর কাজ চলছিল।

জাতীয় আন্তসংস্থা অগ্নিনির্বাপণ কেন্দ্র (এনআইএফসি) শনিবার (৮ আগস্ট) রাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, দুর্গম ও খাড়া পাহাড়ি পথ এবং চারপাশের আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারী দলগুলোর ধ্বংসস্তূপে পৌঁছাতে বেগ পেতে হয়। পরে শনিবার মৃতদেহ দুটি উদ্ধারের পর হলেও নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ডেপুটি ইনসিডেন্ট কমান্ডার টাইলার হেক্ট জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার পর নিরাপত্তা মূল্যায়নের জন্য কিছুক্ষণ কাজ স্থগিত রাখা হলেও আকাশ ও স্থলপথে দাবানল নিয়ন্ত্রণের অভিযান পুনরায় শুরু করা হয়েছে। উটাহর গভর্নর স্পেন্সার কক্স এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক উল্লেখ করে হতাহতদের পরিবারের জন্য সবার প্রার্থনা চেয়েছেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই ফিশলেক ন্যাশনাল ফরেস্টে বজ্রপাত থেকে সৃষ্ট এই দাবানলে ইতিমধ্যেই ১ লাখ ১১ হাজার একরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে উটাহ রাজ্যের বৃহত্তম দাবানলে পরিণত হওয়া এই আগুন বর্তমানে ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

চলতি গ্রীষ্মে উটাহর বনাঞ্চলে দাবানল মোকাবিলা করতে গিয়ে এটি দ্বিতীয় প্রাণঘাতী দুর্ঘটনা। এর আগে গত জুনে কলোরাডো সীমান্তের কাছে দাবানল নেভাতে গিয়ে মারা যান চারজন দমকলকর্মী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:২১ এম


রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ জন

রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ১৪৪ জন, গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে সাতজন।

অভিযানে গ্রেপ্তারদের হেফাজতে পাওয়া গেছে একটি পানির মোটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, ১০ টাকার একটি নোট, মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি কেঁচি, একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার এবং একটি হ্যাক্সো ব্লেড।

এছাড়া অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৫ এম


মার্কেটে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় রক্ষা হাসপাতাল-ব্যাংকসহ বহু দোকান

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ তৎপরতা অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণে আসায় একই ভবনে অবস্থিত হাসপাতাল, ব্যাংক ও আশপাশের বহু দোকান বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার (৯ আগস্ট) সকাল ৬টা ৫ মিনিটে লৌহজং ফায়ার স্টেশনে খবর আসে, উপজেলার মালির অঙ্ক বাজারের একটি তিনতলা ভবনের নিচতলার মার্কেটে আগুন লেগেছে। খবর পেয়ে লৌহজং ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুন লাগার পর ভবনটিতে প্রচুর ধোঁয়া সৃষ্টি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভবনটির নিচতলায় মার্কেট ছিল, দ্বিতীয় তলায় ইসলামি জেনারেল হাসপাতাল এবং যমুনা ব্যাংকের কার্যক্রম চলছিল। তিনি আরও জানান, হাসপাতালটিতে ভর্তি থাকা চারজন মহিলা সিজারিয়ান রোগীসহ আবাসিক অংশে থাকা লোকজনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিচতলার একটি কাপড়ের দোকানের মধ্যেই সীমাবদ্ধ রাখা সম্ভব হয়। এতে একই ভবনে অবস্থিত হাসপাতাল ও ব্যাংকসহ আশপাশের বহু দোকান বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডে আমির হোসেন বস্ত্রালয়ের কাপড় ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানটির মালিক হচ্ছেন আমির হোসেন। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীবন্দরের জন্য সতর্কসংকেত নেই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ এম


নদীবন্দরের জন্য সতর্কসংকেত নেই

দেশের নদীবন্দরের জন্য বর্তমান সময়ে কোনো সতর্কসংকেত নেই। এমন অবস্থায় নৌপথে চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

রবিবার সকালে আবহাওয়া অফিস নিশ্চিত করেছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই। এছাড়া কোনও সংকেত দেখাতে হবে না বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%