১২:৪৬ এম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ কলেজছাত্রীর নাম শোরমিলা খাতুন (২৩)। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের যদুবয়রা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শোরমিলা খাতুন উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের হোগলা গ্রামের আশিকুর রহমানের স্ত্রী এবং কুষ্টিয়া সরকারি কলেজের অনাস থার্ড ইয়ারের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্ধ্যায় ঘুরতে এসে দেখা যায় শোরমিলা খাতুন ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ করেই তিনি কলেজ ব্যাগ সেতুর ওপর রেখে নদীতে ঝাঁপ দেন। দৌঁড়ে এসে তারা দেখতে পান প্রবল স্রোতে তিনি ভেসে যাচ্ছেন। পরে তারা ব্যাগে থাকা আইডি কার্ড থেকে পরিবারের নম্বরে যোগাযোগ করেন এবং জরুরি হটলাইন নম্বর ৯৯৯ কল করে পুলিশকে জানান।
আরও পড়ুন: বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন।
ঘটনার পর কুমারখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ কলেজ ছাত্রীর কোনো সন্ধান মেলেনি।
এদিকে ঘটনাটি জানাজানি হলে নিখোঁজ ছাত্রীর আত্মীয়-স্বজন ও স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং তারা গড়াই নদীর তীরে ভিড় করেন।
নিখোঁজ গৃহবধূর স্বামী আশিকুর রহমান বলেন, সকালে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এরপর তিনি মান-অভিমান নিয়ে পরীক্ষা দিতে যান। এরপর বাড়ি না ফেরায় হাসপাতাল, পার্ক ও বিভিন্ন বাজারে তাকে খোঁজার চেষ্টা করা হয়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদীতে ঝাঁপ দেয়ার বিষয়টি জানতে পারি। কলেজ ব্যাগে থাকা আইডি কার্ড থেকে নিশ্চিত হই, সে আমার স্ত্রী (শোরমিলা)।
প্রত্যক্ষদর্শী ইসমায়েল হোসেন রাকিব জানিয়েছেন, বন্ধুরা মিলে তারা ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটি মেয়েকে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিতে দেখা যায়। তারা দ্রুত দিকে ছুটে গিয়ে নদীতে ভেসে যেতে দেখেন। এরপর তার কলেজ ব্যাগে থাকা আইডি কার্ড থেকে নম্বর নিয়ে পরিবারের সাথে যোগাযোগ করেন। এরপর ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে এসআরবি-২-এর অভিযান: বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৬ সদস্য আটক
কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, যদুবয়রা ব্রিজ থেকে কলেজ শিক্ষার্থী গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন, এই খবর পেয়ে আমরা ছুটে আসি। খুলনা ডুবরি দলকে জানানো হয়েছে, তারা এসে উদ্ধার অভিযান শুরু করবে।
এদিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, শোরমিলা নামে এক কলেজছাত্রী নদীতে ঝাঁপ দিয়েছেন। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্যে তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন