ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এসিআই মোটরসে ৪০ বছর বয়সীদের জন্য চাকরির সুযোগ, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত


এসিআই মোটরসে ৪০ বছর বয়সীদের জন্য চাকরির সুযোগ, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত

এসিআই মোটরস লিমিটেড জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

পদের নাম: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন: কক্সবাজারে কনস্টেবল পদে নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

শিক্ষাগত যোগ্যতা: বিএ

অন্যদিকে, অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে বিশ্বমানের মোবিলিটি সলিউশন (পরিবহন সমাধান) নিয়ে কাজ করার দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১৮ বছর

চাকরির ধরন: ফুলটাইম

আরও পড়ুন: বেপজা ৩৩২ জনকে নিয়োগ দেবে, অষ্টম শ্রেণি পাসের জন্যও সুযোগ

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর

কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)

আরও পড়ুন: এইচএসসি পাসে চাকরি দেবে টিসিবি, আবেদন প্রক্রিয়া জানুন

বেতন: আলোচনা সাপেক্ষে

এছাড়া, অন্যান্য সুবিধার মধ্যে বছরে ২টি উৎসব বোনাস এবং পূর্ণকালীন কাজের জন্য কোম্পানির দেওয়া গাড়ি অন্তর্ভুক্ত রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: ঢাকায় জাপান দূতাবাসে বাংলাদেশিদের জন্য আকর্ষণীয় চাকরি বিজ্ঞপ্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে হেসেখেলেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


বাংলাদেশকে হেসেখেলেই হারাল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ পেস আক্রমণে তাদের ইতিহাসের সেরা সময় পার করছে। তবে, মিরপুরের উইকেটটি স্পিন সহায়ক হিসেবে প্রস্তুত করা হয়েছে। শেষ পর্যন্ত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই স্পিনের কারণে নাজমুল হোসেন শান্তর দল পরাজিত হলো।

ক্যারিবীয়রা মিরপুর টেস্টে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করেছে। তারা ১৭০ রানের লক্ষ্যমাত্রা সহজেই অতিক্রম করেছে।

এই জয়ের মাধ্যমে সফরকারী দলটি দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

দিনের প্রথম ভাগে ওয়েস্ট ইন্ডিজ যে উইকেট থেকে দারুণ টার্ন এবং বাউন্স পেয়েছে, সেই একই মাঠে কার্যকরী হতে পারেননি তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ এবং নাঈম হাসান। তারা সঠিক জায়গায় বোলিং করতে ব্যর্থ হয়েছেন।

ব্রেন্ডন কিং এবং জন ক্যাম্পবেল কোনো বোলারকে স্থির হতে দেননি। ওপেনিং জুটিতে তারা ১১২ রান সংগ্রহ করেন। কিং ৮১ রানে অপরাজিত ছিলেন এবং ক্যাম্পবেল ৪৯ রান করেন।

কাভেম হজ ২৭ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন। মাঝে তেগেনারায়ন চন্দরপল ১ রান করেন।

কিংয়ের ১১৫ বলের ইনিংসে ছিল ১০টি চার এবং ১টি ছয়। এটি টেস্টে তার সর্বোচ্চ স্কোর।

এই পরাজয়ের ফলে টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ২৭২

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৫

বাংলাদেশ ২য় ইনিংস: ১৪২

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: (লক্ষ‍্য ১৭০) ৩৫.১ ওভারে ১৭০/২ (কিং ৭২*, ক্যাম্পবেল ৪৯, চান্দারপল ১, হজ ৩১*; মিরাজ ৫-০-২৬-০, তাইজুল ১২.১-৩-৫৪-০, নাঈম ১১-০-৪৯-০, শরিফুল ৪-০-২০-১, হাসান ৩-০-১৪-১)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে মাদক, ছিনতাই ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে এনসিপির মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


ভৈরবে মাদক, ছিনতাই ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগে এনসিপির মানববন্ধন

কিশোরগঞ্জের ভৈরবে মাদকের বিস্তার, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মেঘনা নদী থেকে অবাধে বালু উত্তোলন এবং ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও ভৈরব থানা পুলিশের কার্যকর ভূমিকা না থাকার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা।

৩০ অক্টোবর, শুক্রবার বিকেল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ভৈরব উপজেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিসান কবির, সদস্যসচিব আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, দপ্তর সম্পাদক আবির হোসেন, জুলাই ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রোহানুর রহমান আলভি এবং যুবশক্তির সিনিয়র সহসভাপতি সাব্বির হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ভৈরবের মেঘনা নদী থেকে বালু উত্তোলন নিয়ে স্থানীয় মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে। বৈধভাবে বালুমহাল ইজারা দেওয়া হলেও নির্ধারিত নিয়মের বাইরে অবাধে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এর ফলে নদীতীরবর্তী গ্রামগুলো ভাঙনের ঝুঁকিতে পড়ছে। নদী ও জনবসতি রক্ষায় বালু উত্তোলনের বিষয়টি জনসমক্ষে পরিষ্কার করা এবং প্রশাসনের কার্যকর নজরদারি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, কিছুদিন আগে মেঘনা নদীতে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে রাস্ট্র সংস্কার ফোরামের প্রধান সমন্বয়কারী এন.কে সোহেলের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তাঁদের দাবি, ঘটনার সময় এন.কে. সোহেল সেখানে উপস্থিত ছিলেন না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তাঁদের অভিযোগ, ভৈরবে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও তা নিয়ন্ত্রণে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে কয়েকজনের মৃত্যু হয়েছে এবং শত শত মানুষ আক্রান্ত হয়েছেন বলে দাবি করেন তাঁরা। মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান বক্তারা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, ভৈরবে চুরি, ছিনতাই ও মাদকের বিস্তার আগের তুলনায় উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তাঁদের অভিযোগ, ভৈরব থানার ভবনের পেছনেই প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও পুলিশের কার্যকর ব্যবস্থা দেখা যাচ্ছে না।

বক্তারা ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের ভূমিকা নিয়েও সমালোচনা করেন। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তাঁরা বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেন। পাশাপাশি চুরি, ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে পুলিশের দৃশ্যমান তৎপরতা না থাকার অভিযোগও তোলেন তাঁরা।

বক্তারা বলেন, ভৈরবের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। কিন্তু একের পর এক সমস্যা সামনে এলেও কার্যকর উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ, নদী রক্ষা, ডেঙ্গু প্রতিরোধ এবং হয়রানিমূলক মামলা তদন্তসহ উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধান করতে হবে।

তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্ণবের রেশ কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


অর্ণবের রেশ কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে অর্ণবের পর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গঠিত একটি নিম্নচাপ আগামী ছয় ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং পহেলা নভেম্বরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে।

হিন্দুস্তান টাইমস শনিবার ভারতের আবহাওয়া বিভাগের সূত্রে এই তথ্য জানিয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর আবহাওয়াব্যবস্থাটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২ নভেম্বর সন্ধ্যার মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ উপকূলের নিকটবর্তী পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছাতে পারে।

এর আগে, ২৬ অক্টোবর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গঠিত একটি গভীর নিম্নচাপ থেকে তীব্র ঘূর্ণিঝড়ে রূপ নেয়। বাংলাদেশ এই ঘূর্ণিঝড়ের নাম প্রস্তাব করেছিল।

শক্তিশালী ঘূর্ণিঝড়টি বুধবার ভোরে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানে। উপকূলে আছড়ে পড়ার পর ঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শেষ হতে ছয় ঘণ্টারও বেশি সময় লাগে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পৃথক ঘটনায় রাজ্যটিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, আবার কেউ গাছ ভেঙে পড়ার কারণে প্রাণ হারিয়েছেন।

ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, অর্ণব উপকূলে আঘাত হানার সময় ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ের রূপে ছিল। এটি সংস্থাটির নির্ধারিত শক্তিমাত্রার তৃতীয় সর্বোচ্চ শ্রেণি। তবে বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঝড়টি ‘প্রবল’ ঘূর্ণিঝড়ে দুর্বল হয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানরসহ ৪ বাজিকর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানরসহ ৪ বাজিকর আটক

পটুয়াখালীর কলাপাড়ায় ৪টি পাহাড়ি বন্য বানরসহ ৪ জন বাজিকরকে আটক করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। শনিবার বেলা এগারোটায় বনবিভাগের সহায়তায় শহরের ব্রিজ সংলগ্ন সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। উদ্ধারকৃত বানরগুলোর বয়স ১৫ থেকে ২০ বছর পর্যন্ত।

আটককৃতদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মো. মোস্তাক (৫০), মো. লোকমান (৪০), মো. লিটন মীর (৫৫) ও মো. কামরুল (৫০)। তারা দীর্ঘ সময় ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এসব বানর দিয়ে খেলা দেখিয়ে আসছিলেন। পরে বনবিভাগের কাছে তারা মুচলেকা দেন যে, আর বন্যপ্রাণী সংরক্ষণ করবেন না, এরপর বনবিভাগ বানরগুলো রেখে তাদের মুক্তি দেয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার টিম লিডার বায়েজিদ মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বানরসহ এসব বাজিকরদের আটক করা হয়েছে। বন বিভাগের সহায়তায় বানরগুলো সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হবে।

এতে উল্লেখ করা হয়েছে যে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০২৬ অনুযায়ী লাইসেন্স ছাড়া যে কোনো বন্যপ্রাণী শিকার, লালন-পালন, আবদ্ধ রাখা, ক্রয়-বিক্রয় ও পরিবহন দণ্ডনীয় অপরাধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%