ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের


বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের

পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া সেতুর ওপর মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন যুবক প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কাউখালীর বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)।

আহতদের মধ্যে কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬) অন্তর্ভুক্ত রয়েছেন।

আরও পড়ুন: ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা, ৮ মোটরসাইকেল পুড়ল

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে পাঁচজন কাউখালীর দিকে যাচ্ছিলেন। বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলে থাকা পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয় ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরিত করা হয়। পরে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় শান্ত রায় মারা যান। রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সাজিদ ও সুনান মাঝীও মারা যান।

পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে জেলা হাসপাতালে পাঠানো হয়। এছাড়া আরও তিনজন গুরুতর আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বাকি দুজনের অবস্থার অবনতি হলে তাঁদেরও খুলনায় স্থানান্তরিত করা হয়।

আরও পড়ুন: পিরোজপুরে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

তিন যুবকের মৃত্যুর ঘটনায় দুই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%