০৭:১০ পি.এম
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে সোমবার (২২ জুন) পুলিশ জানিয়েছে। পুলিশ মুখপাত্র আলফ্রেড আলাবো এক বিবৃতিতে বলেন, এই হামলার ঘটনা রবিবার প্লাটো রাজ্যের বোক্কোস এলাকার কাওয়েল সম্প্রদায়ে ঘটে।
তিনি জানান, ঘটনাস্থলে দ্রুত পুলিশ এসে হাজির হয়। এরপর হামলাকারীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়লে তারা পিছু হটে। তবে, এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। এদিকে, নিহতদের মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে রাজি না হওয়ায়, তাদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে।
অন্যান্যদিকে, প্লাটো রাজ্যের গভর্নর ক্যালেব মুতফওয়াং ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য জরুরি ব্যবস্থাপনা সংস্থা ও মানবিক সংগঠনগুলোকে দ্রুত ত্রাণ সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ইমরান খান, চিকিৎসা শেষে ফের কারাগারে
উল্লেখ্য, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘদিন ধরে সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা অব্যাহত রয়েছে। এই সহিংসতার ফলে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলেও ওই ধরনের হামলা নিয়মিতভাবে ঘটছে।
এটি প্রথমবারের ঘটনা নয়; মার্চ মাসেও প্লাটো রাজ্যের আরেকটি হামলায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন