০১:২০ এম
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। দলীয় নেতৃত্ব পাওয়ার মাধ্যমে তিনিই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। আগামী সোমবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর যখন তিনি মঞ্চে উঠলেন তখন উপস্থিত নেতা-কর্মীরা দাঁড়িয়ে তাকে অভিনন্দন ও সমর্থন জানান। দায়িত্ব গ্রহণের পর তিনি যে প্রথম বক্তব্যটি দেন, সেখানে বার্নহ্যাম বলেন, 'আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে'। তিনি জানান, লেবার পার্টিকে নতুনভাবে গড়ে তোলার উদ্দেশ্যে ও দেশের উন্নয়নে তিনি প্রস্তুত আছেন।
বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রশংসা করতে গিয়ে বার্নহ্যাম বললেন, এটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দলের অতীতের সীমাবদ্ধতার বিষয়েও তিনি স্বীকারোক্তি দেন।
আরও পড়ুন: নওগাঁয় বাসে নাশকতায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ ৩ আটক
বার্নহ্যাম বলেন, আমি সব সময় সব সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারিনি। যেখানে যেখানে ঘাটতি ছিল, তার জন্য আমি দুঃখিত। তবে প্রতিটি দায়িত্ব আমি সর্বোচ্চ নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করেছি।
বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, আমি জানি আমি কী বিশ্বাস করি এবং কী করতে চাই। আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা আছে। আমি আপনাদের ওপর আস্থা রাখি এবং বিশ্বাস করি, আমরা একসঙ্গে সফলতা অর্জন করতে পারব।
তিনি আরো বলেন যে, সময়ের সঙ্গে সঙ্গে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন এবং ভুল থেকে শিক্ষা নিয়েছেন। তিনি লেবার পার্টিতে নতুন করে আশার সঞ্চার করার অঙ্গীকারও করেন।
পাঁচটি প্রধান অঙ্গীকার তুলে ধরলেন বার্নহ্যাম।
আরও পড়ুন: ইরানকে কোণঠাসা করতে দুই কৌশলে এগোচ্ছে যুক্তরাষ্ট্র
বার্নহ্যাম বলেন, ঐক্যবদ্ধ লেবার পার্টি গঠন করা হবে। তিনি বলেন, দলের অভ্যন্তরীণ বিভক্তি লেবার পার্টিকে দুর্বল করে ফেলেছে। তাই তিনি ঐক্যবদ্ধ দল গঠনকে তাঁর প্রথম লক্ষ্য হিসেবে বাছাই করছেন।
নতুন ধরনের রাজনীতি নিয়ে বার্নহ্যামের বক্তব্য ছিল যে, ব্রিটিশ জনগণ রাজনীতিতে পরিবর্তন চায়। তিনি বলেন, জনগণের আস্থা ফিরে পেতে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রয়োজন রয়েছে।
স্বতন্ত্র নীতিতে এগিয়ে যাওয়ার বিষয়ে বার্নহ্যাম জানান, অন্যান্য দলের সাথে প্রয়োজনীয় সহযোগিতা থাকা সত্ত্বেও লেবার পার্টি তাদের নিজস্ব আদর্শ ও নীতির ভিত্তিতে রাজনীতি করতে সংকল্পবদ্ধ।
তিনি বলেন, পুরো যুক্তরাজ্যের নেতৃত্ব দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন। কেবল ইংল্যান্ড নয়, তিনি স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ পুরো যুক্তরাজ্যের মানুষের নেতা হতে চান। জাতীয় ঐক্য গঠনে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।
আরও পড়ুন: জাবির প্রধান ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের তালা, নিরাপত্তাকর্মীদের গুলির হুমকি
ক্ষমতার বিকেন্দ্রীকরণ সম্পর্কে বার্নহ্যাম বলেন, ওয়েস্টমিনস্টারের বাইরে স্থানীয় সরকারগুলোর হাতে অধিক ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বার্নহ্যামের নেতৃত্বে লেবার পার্টি নতুন সরকারি আবাসন নির্মাণ, স্থানীয় ব্যবসা-বাণিজ্য চাঙা করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়ার পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন। তবে তার মন্ত্রিসভা বা শীর্ষ দলীয় অবস্থানগুলোতে কারা থাকবেন, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন