ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ


অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়ায় এই বিষয়টি তদন্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি, অতিরিক্ত বিল সংক্রান্ত যেকোনো অভিযোগ নিয়ে গ্রাহকদের সংশ্লিষ্ট বিতরণ সংস্থা অথবা নির্ধারিত হটলাইনে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২৯ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে, জুন ২০২৬ মাসে গ্রাহক পর্যায়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হচ্ছে, যা অন্যান্য মাসের তুলনায় অধিক। গ্রাহকদের হয়রানি কমাতে বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

এখন অতিরিক্ত বিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে গ্রাহকদের বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করার পাশাপাশি বিদ্যুৎ বিভাগের নির্ধারিত হটলাইনগুলোতে অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবার হটলাইন নম্বর ১৬৯৯৯। এছাড়া বিপিডিবির ১৬২০০, পবিবোর ১৬৮৯৯, ডিপিডিসির ১৬১১৬, ডেসকোর ১৬১২০, নেসকোর ১৬৬০৩ এবং ওজোপাডিকোর ১৬১১৭ নম্বরে যোগাযোগ করে গ্রাহকরা প্রয়োজনীয় সহায়তা নিতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিকশার সিটের নিচে মিলল ১,৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


রিকশার সিটের নিচে মিলল ১,৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, আটক ১

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার হাড়ুপুর বাগানপাড়া এলাকায় একটি ব্যাটারিচালিত রিকশার সামনের সিটের নিচ থেকে ১ হাজার ৪০০ পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কাশিয়াডাঙ্গা থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার পুলিশ সদস্যরা রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর হাড়ুপুর বাগানপাড়া গামী ভাটার মাঠ নামক স্থানে পৌঁছানোর পর তথ্য অনুযায়ী একটি ব্যাটারিচালিত রিকশাকে থামানোর সংকেত দিলে রিকশায় থাকা তিনজনের মধ্যে দুজন কৌশলে পালিয়ে যান। তবে রায়পাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেনকে (৫২) আটক করতে সক্ষম হয় পুলিশ।

এ সময় আবুল হোসেনের রিকশার সামনের সিটের নিচ থেকে ১ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তার রিকশাটি পরবর্তী সময়ে জব্দ করা হয়। আবুল হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া পলাতকদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান, এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মীর মোহাম্মদ শাফিন মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৪৪ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় যাচ্ছে না ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

কাতারে যুক্তরাষ্ট্রের ‘কারিগরি দলের’ কর্মকর্তাদের সঙ্গে এই সপ্তাহে কোনো বৈঠক করার পরিকল্পনা বর্তমানে নেই বলে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি জানিয়েছেন।

বার্তা সংস্থা তাসনিমকে দেয়া এক বক্তব্যে গরিবাবাদি উল্লেখ করেন, ‘কাতারের সঙ্গে আলোচনা স্বাভাবিকভাবেই চলমান—বিশেষ করে অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে। তবে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত এ সপ্তাহে দোহায় কারিগরি পর্যায়ের ওয়ার্কিং গ্রুপের বৈঠক হওয়ার খবর আমরা নিশ্চিত করতে পারছি না।’

তিনি আরো বলেন, ‘নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর আওতায় প্রথম দফার কারিগরি আলোচনা উপযুক্ত পরিবেশ সৃষ্টি হলে এবং সময় ও স্থান নিয়ে উভয় পক্ষের সম্মতি হয়ে গেলে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।’

এর আগে আল জাজিরাসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হতে পারে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছিল, বৈঠকটি ‘আগামী কয়েক দিনের মধ্যে’ দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, ‘সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের বিষয়টি নিয়ে কাজ করা কারিগরি দলগুলোর আগামী কয়েক দিনের মধ্যে দোহায় বৈঠকে বসার কথা রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রশমনে যোগাযোগের চ্যানেলগুলো সক্রিয় রয়েছে এবং কারিগরি আলোচনা অব্যাহত রয়েছে।’

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


গাইবান্ধায় কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এই কংগ্রেসের উদ্দেশ্য ছিল ফসলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করা। কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী অন্তর্ভুক্ত হন।

সোমবার (২৯ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই আয়োজন করা হয়।

কংগ্রেসের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আকতার সেবু'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান এবং উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহান।

বক্তারা সেমিনারে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব সম্পর্কে বক্তব্য প্রদান করেন। এসময় স্টলে প্রদর্শন করা হয় উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য, যা কৃষকদের জন্য নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১ জুলাই ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ১১ জুলাই ‘প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি পেল

২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারাদেশের মধ্যে প্রথম পুলিশি হামলার শিকার হওয়ার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানকে স্বীকৃতি দিতে ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে, দিনটিকে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য-সচিব মোহাম্মদ নূরুল করিম চৌধুরী।

তিনি আরও বলেন, “কিছুদিন আগে শিক্ষার্থীরা ১১ জুলাইকে প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছিলেন। সেই দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ১১০তম সিন্ডিকেট সভায় ১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।”

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়, ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারাদেশের মধ্যে প্রথম পুলিশি হামলার শিকার হন। ওইদিন আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করা হলে শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হন। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘স্মৃতির মিনার’ অনুষ্ঠানে তৎকালীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রথমবারের মতো ১১ জুলাইকে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেছিলেন। সর্বশেষ সিন্ডিকেট সভার সিদ্ধান্তের মাধ্যমে দিনটি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%