০৯:২২ এম
ঢাকা থেকে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতি বিদ্রোহীদের হামলার কারণে ১০৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে দেশে আটকা পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী।
গতকাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
এছাড়া, ভারতীয় বেসরকারি বিমান পরিচালনা সংস্থা ইন্ডিগো আগামী ২৪ অক্টোবর পর্যন্ত সৌদি আরবগামী সকল ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: রায়গঞ্জে ৯ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
বেবিচক জানায়, বাতিল হওয়া ১০৭টি ফ্লাইটের মধ্যে ৪৪টি সরাসরি এবং ৬৩টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৬ হাজার ৬২০ জন যাত্রী। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৭টি, এয়ার ইন্ডিয়ার ৪টি এবং ইজিপ্টএয়ারের একটি ট্রানজিট ফ্লাইটও বাতিল করা হয়েছে।
অন্যদিকে, ইন্ডিগো জানিয়েছে যে, সৌদি আরবের পরিবর্তনশীল পরিস্থিতি মূল্যায়ন করে রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা থেকে যাওয়া-আসার ফ্লাইট ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে সৌদিগামী যাত্রীদের বহনকারী ইন্ডিগোর ২২টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।
ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তাদের মধ্যে বিশেষ করে ভিসার মেয়াদ শেষের দিকে থাকা প্রবাসী কর্মীরা বেশি বিপাকে পড়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশে মালয়েশিয়ার শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন এমটিসিপি অ্যালামনাই
তবে জরুরি পরিস্থিতিতে কর্মীদের বিকল্প পথে সৌদি পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে জেদ্দা ও মদিনা বিমানবন্দরে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন