ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

২০৩০ সালের মধ্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর


২০৩০ সালের মধ্যে ১০ লাখ ছানি অপারেশন ও ১ কোটি চশমা বিতরণের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, দেশের নাগরিকদের অন্ধত্ব ও দৃষ্টিত্রুটি দূর করার লক্ষ্যে সরকার ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন এবং মানসম্মত দৃষ্টিসেবার আওতায় ১ কোটি চশমা বিতরণের পরিকল্পনা গ্রহণ করেছে। একই সময়ে, জাতীয় রেফারেল সুবিধার মাধ্যমে প্রায় ২ কোটি মানুষকে চক্ষু স্বাস্থ্যসেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

মঙ্গলবার অনুষ্ঠিত বিশ্ব চক্ষু স্বাস্থ্য সম্মেলনে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী তার ভিডিও বক্তব্যে বর্তমান সরকারের এই প্রতিশ্রুতি তুলে ধরেন। সম্মেলনে তার ধারণকৃত ভিডিও বক্তব্যটি প্রচারিত হয়। এই বৈশ্বিক সম্মেলনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের যৌথ উদ্যোগে অ্যান্টিগুয়া ও বারবুডা সরকারের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ এই সম্মেলনের সহ-আয়োজক হিসেবে রয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রতিরোধযোগ্য অন্ধত্ব ও দৃষ্টিহীনতা কেবল মানবিক বিপর্যয় নয়, বরং এটি সমাজ ও রাষ্ট্রের অর্থনীতির ওপরও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, মানবসম্পদ উন্নয়ন, জাতীয় উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নাগরিক সম্ভাবনা বাস্তবায়নের জন্য চোখের সুস্থ দৃষ্টি অপরিহার্য।

আরও পড়ুন: নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মামলায় যাদের নাম উল্লেখ

সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও পঞ্চবার্ষিক পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার চোখের স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জাতীয় অঙ্গীকার ঘোষণা করেছে। এর অংশ হিসেবে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে জাতীয় চক্ষু স্বাস্থ্য কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে ড. মুহিত জানান, ২০৩০ সালের মধ্যে দেশের ২ কোটি মানুষকে সম্প্রসারিত রেফারেল সুবিধার মাধ্যমে চিকিৎসাসেবার আওতায় আনা হবে। এছাড়া, দৃষ্টিত্রুটি দূর করতে এক কোটি চশমা বিতরণ এবং একই সময়ে ১০ লাখ মানুষের চোখের ছানি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভিডিও বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, প্রত্যেক নাগরিকের চোখ পরীক্ষা এবং প্রতিরোধযোগ্য অন্ধত্বমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের জাতীয় অঙ্গীকার। জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আমরা অন্ধত্ব ও দৃষ্টিত্রুটি প্রতিরোধ, সচেতনতা তৈরি এবং এর বিস্তার রোধে কাজ চালিয়ে যাব।

নাগরিকদের সার্বজনীন চোখের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার জাতীয় ও আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনের বিরুদ্ধে মামলা

সম্মেলনের সাফল্য কামনা করে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বিশ্বজুড়ে সবার জন্য স্পষ্ট দৃষ্টি বা ‘ক্লিয়ার ভিশন’ নিশ্চিতের এই বৈশ্বিক প্রচেষ্টা মানব ইতিহাসে একটি অনন্য মাইলফলক হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওলানা হানিফ জালান্ধরি বাংলাদেশে, দক্ষিণখানে অনুষ্ঠিত হবে ঈসালে সওয়াব মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


মাওলানা হানিফ জালান্ধরি বাংলাদেশে, দক্ষিণখানে অনুষ্ঠিত হবে ঈসালে সওয়াব মাহফিল

রাজধানীর দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মধুবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বৃহৎ ‘ঈসালে সওয়াব মাহফিল’। আগামী ২২ নভেম্বর (রোববার) এই মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করবেন পাকিস্তানের বিখ্যাত আলেম মাওলানা মুহাম্মদ হানিফ জালান্ধরি।

মাহফিল পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ঢাকার দক্ষিণখান কেন্দ্রীয় কবরস্থান (ওয়ার্ড-৪৮, মধুবাগ, দক্ষিণখান, ঢাকা-১২৩০) প্রাঙ্গণে দিনব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে মাগরিব নামাজের পর প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করবেন মাওলানা কারি মুহাম্মদ হানিফ জালান্ধরি।

এছাড়া মাহফিলে বিশেষ আলোচক হিসেবে বাদ আছর বয়ান করবেন জাগ্রত কবি মাওলানা মুহিব খান। সকাল ১০টা থেকেই দেশবরেণ্য ওলামায়ে কেরামের দ্বীনি আলোচনা শুরু হবে।

আয়োজকদের পক্ষ থেকে মুফতি বখতিয়ার হোসাইন সরদার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত হয়ে আখিরাতের সওয়াব হাসিল এবং মৃত স্বজনদের ঈসালে সওয়াবের উদ্দেশে কুরআন শরিফ ও কালিমার খতম পাঠ করে দোয়ায় অংশ নেয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারকে জবাব দিতে রাজপথে নামার আহ্বান : নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


সরকারকে জবাব দিতে রাজপথে নামার আহ্বান : নাহিদ

জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন, সরকারের নৈরাজ্য, ব্যর্থতা ও গণবিরোধী নীতির বিরুদ্ধে রাজপথে নেমে আসার জন্য।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে জেলা এনসিপির সাংগঠনিক ও স্থানীয় নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, "রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে, সরকারকে শায়েস্তা করতে এর বাইরে আর কোনো উপায় নেই।"

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বরে কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। তবে সরকারের যে ব্যর্থতা ও পারফরম্যান্স, সেটির ওপর আস্থা নেই। তাই ডিসেম্বরে কিছু ঘটলে তা সরকারের ব্যর্থতা এবং সরকার ও আওয়ামী লীগের সমঝোতার কারণেই হবে। এনসিপি রাজপথে থেকেই তা প্রতিহত করবে।’

তিনি চলমান গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজকে এ পরিস্থিতির তৈরি হয়েছে। কোনো একটা ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে পার পাওয়া যায় না।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘যদি এ আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে থাকে এবং নৈরাজ্য সৃষ্টি করে, তবে এর দায়ও সরকারকে নিতে হবে। সারা দেশে ফ্যাসিবাদের নেতাকর্মীদের বিএনপিই লালন-পালন করছে। আওয়ামী লীগের ব্যবসাপ্রতিষ্ঠানসহ সবকিছু এখন বিএনপির দখলে।’

মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়ের আত্মার শান্তি কামনায় ডাসারে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


মেয়ের আত্মার শান্তি কামনায় ডাসারে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ

মাদারীপুরের ডাসার উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে প্রয়াত মেয়ের আত্মার শান্তি কামনায় অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ ও মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে।

উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে ফটিক বিশ্বাসের বাড়ির ভৈরবী গোবিন্দ মন্দির প্রাঙ্গণে গত ১ নভেম্বর শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে এ ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হয়। ২ নভেম্বর অনুষ্ঠিত হয় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ। এতে পূর্বপুরুষ ও প্রয়াত আহির ভৈরবী বিশ্বাসের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এলাকাবাসী ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক চিকিৎসক রণজিৎ বিশ্বাসের সহযোগিতায় এ আয়োজন করা হয়।

চিকিৎসক রণজিৎ বিশ্বাস জানান, প্রায় ছয় বছর আগে করোনাকালীন সময়ে তাঁর মেয়ের অকালমৃত্যু হয়। মেয়েকে হারিয়ে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়ে। পরে মেয়ের আত্মার শান্তি কামনায় মৃত্যুর প্রথম বছর থেকেই প্রতিবছর এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত নেন তাঁরা। তিনি আরও জানান, তাঁর মেয়ে জাতীয় ফুল প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অধিকার করেছিল।

এদিকে চিকিৎসক রণজিৎ বিশ্বাসের সহধর্মিণী এলাকাবাসীর কাছে আশীর্বাদ কামনা করে বলেন, সবার সহযোগিতা ও আশীর্বাদ পেলে তাঁরা যেন প্রতিবছর এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত রাখতে পারেন।

অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসী, সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে ধর্মীয় সংগীত, নামকীর্তন ও ভক্তিমূলক আয়োজনে। পুরো আয়োজন ঘিরে সৃষ্টি হয় এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশ, যা অনেকের কাছে বৃন্দাবনধামের আবহ তৈরি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে আমরা বিরোধিতা করেছি: নাছির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার বিষয়ে আমরা বিরোধিতা করেছি: নাছির

জুলাই জাতীয় সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে আনার প্রস্তাবের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তীব্র বিরোধিতা করেছে। সংগঠনটির মতে, দেশের বর্তমান সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার কোনো সুযোগ থাকা উচিত নয়।

মঙ্গলবার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক বক্তব্যে এ বিষয়টি তুলে ধরেন।

ছাত্রদল সাধারণ সম্পাদক জানান, ‘জুলাই জাতীয় সনদে বারবার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে খর্ব করা ও কমিয়ে আনার কথা বলা হয়েছিল। আমরা এই প্রস্তাবের বিরোধিতা করেছি। আমরা মনে করি, বর্তমানে দেশে যে পার্লামেন্টারি ডেমোক্রেসি (সংসদীয় গণতন্ত্র) চলছে, সেখানে কোনোভাবেই প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস করার কোনো উপায় বা সুযোগ থাকা উচিত নয়। ছাত্রদল অত্যন্ত সুস্পষ্টভাবে তার এই অবস্থান তুলে ধরেছে।’

তিনি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়েও ছাত্রদলের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এটি পুনঃস্থাপনের বিষয়েও আমরা আমাদের মতামত দিয়েছি। আমরা মনে করি, এটি অত্যন্ত সতর্কতার সহিত করা উচিত।’

তিনি আরো উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো জটিল ফর্মুলার দিকে না গিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ-আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হলে তা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%