১০:৪৫ পি.এম
পিরোজপুরের কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে
২৫ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার বাশরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে, কাউখালী থানার এসআই মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এএসআই খাইরুল হাসান এবং সঙ্গীয় পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে বাশরী গ্রামের রাকিব হাওলাদারের ছেলে মোঃ তারেক (২৪)
এবং একই এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে খাইরুল তালুকদার (৩১)-কে আটক করে।
এ সময় তাদের তল্লাশি করে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়ে বলেন, "এলাকায় মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান অত্যন্ত প্রশংসনীয়।
আরও পড়ুন: ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে
মাদক সমাজকে ধ্বংস করছে। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হলে যুবসমাজ রক্ষা পাবে।
আমরা চাই এ ধরনের অভিযান অব্যাহত থাকুক।"
অভিযানের বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, "আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি।
কাউখালী উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে আমাদের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ইনানীতে গ্যাসের আগুনের নিচে বড় রিজার্ভারের সম্ভাবনা দেখছেন বাপেক্সের বিশেষজ্ঞরা
গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন