ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা


মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানার ওপর হামলার ঘটনা ঘটেছে। যদিও এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত তা নথিভুক্ত হয়নি। এ অবস্থায় প্রশ্ন উঠছে, প্রশাসন কার পক্ষে? দুষ্টের পক্ষে, না শিষ্টের পক্ষে? এই প্রশ্নটি যথার্থভাবে সামনে এসেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে দেখতে হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা এসে কোনো কথা না বলে শাহরিয়ার জামান রানার ওপর হামলে পড়ে এবং তাকে এলোপাতাড়ি আঘাত করে। হামলাকারীরা তার বুকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। উপজেলা হাসপাতালের অবস্থা সবার জানা। তারা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকায় পাঠিয়ে দেয়। গভীর রাতে তাকে সেখানে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, ঢাকা ও সন্তোষে কর্মসূচি

তিনি আরও বলেন, এই ঘটনার কারণ কী? শাহরিয়ার জামান রানার সঙ্গে তো কারও কোনো বাদ-বিসংবাদ ছিল না। তিনি দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন এবং কাতারে অবস্থান করতেন। তার স্ত্রীও একজন চিকিৎসক এবং তারা দুজন সেখানে চাকরি করতেন। দেশে ফিরে এসেছেন ছেলেমেয়েদের লেখাপড়ার স্বার্থে। তাকে জিজ্ঞেস করা হলে, তিনি জানান, তার কোনো দুশমন নেই।

ডা. শফিকুর রহমান বলেন, "অত্যন্ত দুঃখের বিষয়, দুইবারের সাবেক সংসদ সদস্য, সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে আহত হওয়ার পর কটিয়াদী থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু আমাদের জানা অনুযায়ী, এখন পর্যন্ত মামলাটি নথিভুক্ত করা হয়নি।" তিনি আবারও প্রশ্ন করেন, প্রশাসন কার পক্ষে?

তিনি উল্লেখ করেন, "মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদের কারণে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে এটি প্রশাসনের দায়িত্ব, তাদের নিয়ন্ত্রণে আনা। কেন মামলা এখনো নথিভুক্ত করা হচ্ছে না?"

ডা. শফিকুর রহমান বলেন, আখতারুজ্জামান সাহেব পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন, এমনকি রেঞ্জ ডিআইজির সঙ্গেও আলোচনা করেছেন। আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। তিনি বলেন, "এটা এমন কোনো বিষয় নয় যে রেকর্ড করা যাবে না। তিনি তো কারও বিরুদ্ধে মার্ডার মামলা দায়ের করেননি।"

আরও পড়ুন: পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্সের রায় আজ

তিনি আরও বলেন, আসামিরা রাজনৈতিক দলের নেতাকর্মী না হলেও বর্তমানে রাজনৈতিক দলের কাছে আশ্রয় পাচ্ছে। তিনি বলেন, "এই সময়ে কার কাছে আশ্রয় পেতে পারে, এটা তো বুঝতেই পারছেন।"

ডা. শফিকুর রহমান জানান, হামলাকারীদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতিকারী হামলা করেছে, এমন অভিযোগ করা হয়নি।

তিনি বলেন, পুলিশ কার্যকরী ভূমিকা পালন করছে না। মাদকচক্রের বিরুদ্ধে মামলা নিচ্ছে না। একদিকে ভয়ে মামলা নেয় না, অন্যদিকে পিটিয়ে মানুষ মেরে ফেলে। তিনি অভিযোগ করেন, "ওসি সাহেবের নির্দেশনায় মামলা দিতে হবে, এটা আরেকটি ন্যক্কারজনক কাজ।"

তিনি আরও বলেন, "মামলায় যদি কারও নাম অন্যায়ভাবে এসে থাকে, সেটাও তদন্ত করে বের করুক। অসুবিধা কী?"

আরও পড়ুন: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের এক বছর, বিচারাধীন ৬ মামলা

এভাবে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের সমালোচনা করেন এবং বলেন, "আইনের মানুষ হয়ে আইনের ওপর হস্তক্ষেপ করতে পারেন না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


বিজলী ক্যাবলস লিমিটেডের পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জের রনি মল্লিক ও নবী হোসেন।

নারায়ণগঞ্জ জেলায় বিজলী ক্যাবলস লিমিটেডের ,কেবলস কোম্পানি হইতে কেবলস বিক্রেতার জন্য পুরস্কার পেলেন, নারায়ণগঞ্জ জেলার ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির, সাধারণ সম্পাদক, মিজানুর রহমান রনি মল্লিক, এন্ড্রয়েড মোবাইল ও সাংগঠনিক সম্পাদক, মোঃ নবী হোসেন পেলেন রাইস কুকার,
নারায়ণগঞ্জ জেলার কেবল বিক্রেতায় বিজলি পক্ষ থেকে এ পুরস্কার হাতে তুলে দেন নারায়ণগঞ্জ বিজলী ক্যাবলস লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী রাজশাহী

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৮ পি.এম


৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  মহানগর বিএনপির প্রস্তুতি সভা

 আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুর নেতৃত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৪টার দিকে নগরীর নিউমার্কেট সংলগ্ন তাঁর নিজ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রবিউল আলম মিলু বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করতে হবে। এ জন্য সবাইকে সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় যুবদল, ছাত্রদল, বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর মঞ্চ মাতাবে নগরবাউল জেমসসহ ৭টি ব্যান্ডদল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ এম


৭ নভেম্বর মঞ্চ মাতাবে নগরবাউল জেমসসহ ৭টি ব্যান্ডদল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে একটি ওপেন এয়ার কনসার্টের আয়োজন করা হয়েছে। ‘কনসার্ট ফর সলিডারিটি’ নামের এই অনুষ্ঠানে দেশের ৭টি জনপ্রিয় ব্যান্ডদল মঞ্চ মাতাতে আসছে।

৭ নভেম্বর (শনিবার) মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে এই কনসার্ট।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে নগরবাউল জেমসের পরিবেশনা থাকবে। এছাড়া, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন এবং মেকানিক্সও মঞ্চে উপস্থিত হবে। সাতটি ব্যান্ড দল একযোগে ৭ ঘণ্টাব্যাপী সংগীত পরিবেশন করবে।

বিকেল সাড়ে ৩টায় কনসার্টের প্রবেশপথ খুলে দেয়া হবে। মূল অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়।

কনসার্টের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি দায়িত্ব পালন করছে। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ এম


ইউরোপজুড়ে আবারও উড়োজাহাজে বোমা হামলার হুমকি, নেপথ্যে ই-মেইল

ইউরোপজুড়ে অন্তত ১৮টি উড়োজাহাজে বোমা হামলার হুমকি প্রদান করা হয়েছে। চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন এয়ারলাইন্স এই ধরনের হুমকির সম্মুখীন হয়েছে। তবে যুক্তরাজ্য এসব হুমকিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া সতর্কবার্তা’ হিসেবে চিহ্নিত করেছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং রোমানিয়াগামী বিভিন্ন ফ্লাইটে এই হুমকি প্রদান করা হয়। এর মধ্যে ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি উড়োজাহাজও অন্তর্ভুক্ত ছিল। পরে সেটিকে গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের উত্তরাঞ্চলের এভরেক্স বিমানঘাঁটিতে অবতরণ করতে বাধ্য করা হয়।

হেলসিঙ্কি থেকে রোমগামী ফিনএয়ারের একটি ফ্লাইটকে ইতালির যুদ্ধবিমান দ্বারা পাহারা দেয়া হয়। তবে উড়োজাহাজটি নির্ধারিত সময়ে রোমে অবতরণ করে। স্পেনের রাজধানী মাদ্রিদে তিনটি ফ্লাইটও এই হুমকির শিকার হয়েছে। এখন পর্যন্ত তল্লাশি চালানো কোনো উড়োজাহাজে বিস্ফোরক পাওয়া যায়নি।

ঘটনাগুলোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। এর দুই দিন আগে যুক্তরাজ্যের দুটি ফ্লাইটসহ ইউরোপের আটটি উড়োজাহাজে বোমা হামলার হুমকি দেয়া হয়েছিল। পরে তল্লাশি চালিয়ে কোনো উড়োজাহাজে বিস্ফোরক পাওয়া যায়নি।

যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার এসব ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন। ইতালির রাজধানী রোমের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রোমগামী দুটি ফ্লাইটে বোমা হামলার যে হুমকি দেয়া হয়েছিল, সেগুলো ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছিল।

‘ফাইটার্স অব দ্য মেল স্টেট’ নামক একটি গোষ্ঠী বা ব্যক্তির পক্ষ থেকে পাঠানো ওই বার্তায় নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে ‘নারীবাদী শাসনব্যবস্থা’র কথা উল্লেখ করা হয়েছে। ইতিহাসে নিজেদের নাম লেখানোর ইচ্ছা প্রকাশ করে বার্তায় বিস্ফোরণের মাধ্যমে ‘আকাশ রক্তে রাঙিয়ে দেয়ার’ হুমকি দেয়া হয়েছে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%