০৪:৪৪ পি.এম
‘যতই গ্রেফতার করুন, যতই নিরাপত্তা বাড়ান কিংবা বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন— গুলি আপনাদের ওপর চলবেই। মুম্বাইয়ে আমাদের ২০০ লোক তৈরি…!’
সোমবার (১৬ নভেম্বর) এই ধরনের একটি খুনের হুমকির বার্তা প্রদান করা হয়েছে বলি শাহেনশাহ অমিতাভ বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চনকে। এই খুনের হুমকিটি খালিস্তানপন্থি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর পক্ষ থেকে এসেছে।
খালিস্তানপন্থি জঙ্গিগোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ বা এসজেএফের তরফ থেকে অমিতাভের বাংলো জলসার সামনে আক্রমণের ডাক দেওয়া হয়েছে। এছাড়াও, সেখানে প্রতিবাদী সুর চড়ালে ১১ লাখ টাকা দেওয়ার প্রস্তাবও করা হয়েছে।
আরও পড়ুন: ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে নিয়ে আবেগঘন পোস্ট অনিল কাপুরের
নিষিদ্ধ গোষ্ঠীর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন এবার সরাসরি বিগবির ওপর হামলার হুমকি দিয়েছেন। সামাজিক মাধ্যমে একটি রহস্যময় পোস্টে তিনি উল্লেখ করেন— ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’
এই হামলার হুমকির মধ্যে সম্প্রতি অমিতাভ বচ্চন একটি পোস্টে লিখেছিলেন— ‘বেঁচে গেলাম।’ ধারণা করা হচ্ছে, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে পান্নুনের এই হুঁশিয়ারি এসেছে।
১৯৮৪ সালের দাঙ্গার স্মৃতি মনে করিয়ে দিয়ে বচ্চনের বাসভবন ‘জলসা’র সামনে খলিস্তানি প্রতিবাদ কর্মসূচির জন্য মুম্বাইয়ের শিখ সম্প্রদায়কে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। এই আয়োজনের জন্য ১১ লাখ টাকা খরচ করতে তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।
এদিকে সোমসন্ধ্যায় আরেক খলিস্তানি নেতা গোল্ডি সামাজিক মাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট করে বিগবিকে খুনের হুমকি দিয়েছিলেন। সেখানে উল্লেখ ছিল— ’বিকাশ ঠাকুর ও দীপক সিংয়ের গ্রেফতারে আমাদের প্ল্যানে কোনো বদল ঘটেনি। মুম্বাইয়ে আমার টিমের প্রায় ২০০ সদস্য সক্রিয় রয়েছে। বর্তমানে তারা সবাই প্রস্তুত। তাই অমিতাভ-অভিষেক যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুক না কেন, তাদের গুলি করা হবেই।
আরও পড়ুন: আয়ারল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেলেন জিহাদ
বিশ্বের যেখানেই থাকুক না কেন, যারা শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করবে, তাদের জবাবদিহি করতেই হবে। আর যারা শিখ দাঙ্গায় উসকানি দিয়েছিল, তাদের কোনো ক্ষমা নেই।
আসলে দীর্ঘ সময় ধরে খালিস্তানপন্থি এসএফজে গোষ্ঠীর নিশানায় রয়েছেন অমিতাভ বচ্চন। তারা আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ টেনে এনেছে। সেই সময় দিল্লির মসনদে কংগ্রেস ছিল। রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার বিষয়টি কারোর অজানা নয়।
একসময় কংগ্রেসের টিকিটে অমিতাভ লোকসভা ভোটে জিতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
তবে তিন বছর পর রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভ বচ্চনের। সেই সময় ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন খোদ বলি শাহেনশাহ। সেই অতীত প্রসঙ্গ টেনে সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী এ কিংবদন্তিকে সতর্ক করেছে।
আরও পড়ুন: দর্শকের প্রতিক্রিয়ায় অপেরা পরিবেশনাকে জীবন্ত করে তুলছে শিল্পীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন