১২:৫৩ এম
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ময়মনসিংহের মুক্তাগছায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায়, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মুক্তাগাছার উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, চেক বিতরণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহাদাত হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, কৃষি কর্মকর্তা সিনমিন জাহান ইলমা, প্রাণী সম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা প্রমূখ।
আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক
পরে উপজেলা বিআরডিবি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ, বৃক্ষের চারা এবং ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা দিবসটির তাৎপর্য ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং গ্রামীণ অর্থনীতির ভিত্তি তৈরী ও সদস্যদের ঋনের হার কমানোর প্রয়োজনীয়তা নিয়ে বক্তব্য রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন