ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

যমুনায় পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন


যমুনায় পানি বৃদ্ধির কারণে সিরাজগঞ্জে ভয়াবহ ভাঙন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৪: ৫৬

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কদিনের টানা বৃষ্টির কারণে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যমুনায় পানি বাড়ায় নদীপাড়ের শত শত মানুষ ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে। পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে। জেলার শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের শ্রীপুর, ধীতপুর, কুসুরি, বারপাখিয়া, কাজীপুর উপজেলার চরগিরিশ ফ্লাড সেন্টার এলাকায় ব্যাপকভাবে নদীভাঙন দেখা দিয়েছে। এ ছাড়া চৌহালী উপজেলায়ও নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনের মুখে রয়েছে কাজীপুর উপজেলার পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বসতভিটা ও ঘরবাড়ি।

সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলার ৮৩ ইউনিয়নের মধ্যে ৩২টি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তারা, যা জানিয়েছেন সিভিল সার্জন নুরুল আমীন।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট এলাকায় তিন সেন্টিসিটার বৃদ্ধি পেয়েছে এবং কাজীপুরে মেঘাইঘাট পয়েন্টে তিন সেন্টিমিটার পানি বৃদ্ধি ঘটেছে। পানি বাড়ার কারণে এই জেলার ৮৩ ইউনিয়নের মধ্যে ৩১টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।

শাহজাদপুর উপজেলার কুরসি গ্রামের ইয়াসিন মোল্লা বলেছেন, 'নদীভাঙনে আমি সর্বস্বান্ত। চরে আমার প্রায় ৬০ বিঘা জমি ছিল। এসব জমিতে ফসলের আবাদ করে পরিবার-পরিজন নিয়ে দিন কাটাতাম। কিন্তু সর্বনাশা যমুনা নদী আমার সব কেড়ে নিয়েছে। এখন আমি নিঃস্ব।' ভাঙনের কারণে আমার মতো অনেকেই আজ পথের ভিখারি। কাজীপুর উপজেলার চরগিরিশ এলাকার আব্দুল কাদের বলেছেন, 'সহায়-সম্বল যা ছিল, সবকিছু এখন নদীর পেটে। প্রতিদিনই কোনো না কোনো এলাকা ভাঙছে। শুষ্ক মৌসুমে যমুনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে বর্ষা মৌসুমে ভাঙনের তীব্রতা বেড়েছে। চলতি মাসে এই এলাকার অর্ধশতাধিক বাড়িঘর এবং ফসলি জমি নদীতে চলে গেছে। ভাঙনের মুখে রয়েছে চরগিরিশ ফ্লাড সেন্টার, পশ্চিম চরগিরিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু বসতভিটা এবং ঘর-বারি।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জাকির হোসেন জানিয়েছেন, 'গত ১৩ জুলাই থেকে টানা আট দিন ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে তিন সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টেও তিন সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ১০৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফল হিসেবে নতুন নতুন এলাকাগুলোর নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাচ্ছে। ভাঙন রোধে বালুর বস্তা প্রস্তুত করা হচ্ছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪০ ফুট উচ্চতা থেকে পড়ে দুর্ঘটনার শিকার পর্যটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫৮ এম


৪০ ফুট উচ্চতা থেকে পড়ে দুর্ঘটনার শিকার পর্যটক

অ্যাডভেঞ্চারের মোহের মধ্যে ছিলেন এক পর্যটক। কিন্তু আনন্দ ও উন্মাদনার সেই মুহূর্তটি পরিণত হলো এক ভয়ংকর দুঃস্বপ্নে। শূন্যে ভেসে থাকা রোমাঞ্চকর জিপলাইন রাইড উপভোগের সময় হঠাৎ বিপত্তি। নিরাপত্তা লক বা সুরক্ষার বাঁধন ছিঁড়ে প্রায় ৪০ ফুট ওপর থেকে সোজা মাটিতে আছড়ে পড়লেন ওই পর্যটক।

ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের ডান্ডেলি এলাকার একটি রিসোর্টে। আহত পর্যটকের নাম কুবের সুরপুর। শূন্য থেকে মাটিতে পড়ার কারণে তার হাত এবং পায়ের একাধিক হাড় ভেঙে গেছে। এছাড়া, তার স্নায়ুতেও মারাত্মক আঘাত লেগেছে। এই হাড়হিম করা দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার ফলে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কুবেরের পরিবারের অভিযোগ, জিপলাইনের সমস্ত সরঞ্জাম মরচে ধরা ছিল এবং সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি। রাইডটির মাঝের অংশে সেফটি লক পুরোপুরি খুলে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এই অবহেলার জন্য রিসোর্ট কর্তৃপক্ষকেই দায় নিতে হবে বলে দাবি করেছেন তার পরিবার।

আহত কুবেরকে প্রথমে একটি সরকারি হাসপাতালে এবং পরে বিজয়পুরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে মিরাজে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, অনলাইনে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। তারা এ ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসের সরঞ্জামগুলোর নিয়মিত পরীক্ষা এবং অধিক নজরদারির দাবি তুলেছেন। এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘জিপলাইনের নকশাটাই ভয়াবহ। দড়ি ছেড়ে দিলেও যাতে কেউ না পড়ে, সেভাবে বেল্টটি শরীরের সঙ্গে বন্দী থাকা উচিত ছিল।’

আরেকজন আক্ষেপ করে বলেছেন, হয়তো সামান্য জরিমানা করা হবে, কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর রিসোর্টটি আবারও দিব্যি চালু হয়ে যাবে। কিন্তু কোনও বিচারই মিলবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:১০ এম


দুপুর থেকে ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন এবং সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে রাজধানীর কিছু এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২০ জুলাই) একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এতে উল্লেখ করা হয়েছে, লিকেজযুক্ত পুরাতন বিতরণ লাইন পরিবর্তন ও সার্ভিস লাইন প্রতিস্থাপন কাজের জন্য ২১ জুলাই দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ফ্রি স্কুল স্ট্রীট, ভুতের গলি, কিচেন রোড, আল আমিন রোড, কাঠাল বাগান এলাকায় বিদ্যমান আবাসিক এবং বাণিজ্যিক শ্রেণির গ্রাহকদের জন্য।

এছাড়া, এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলকে নিয়ে গর্ব প্রকাশ করলেন ডি মারিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৫ এম


দলকে নিয়ে গর্ব প্রকাশ করলেন ডি মারিয়া

স্পেনের কাছে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জেতা হলো না আর্জেন্টিনার। এই হৃদয় ভাঙা হারের পর আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া লিওনেল মেসিদের পাশে দাঁড়ালেন। এই প্রসঙ্গে তিনি বলেছেন, বিশ্বকাপে মেসিরা যে পারফরম্যান্স প্রদর্শন করেছে, সেটির জন্য পুরো আর্জেন্টিনা গর্বিত হচ্ছে। আর্জেন্টিনার জনগণ লিওনেল মেসিদের দলের প্রতি গর্বিত। ২০২২ সালের কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্য হিসেবে ডি মারিয়াও আছেন।

তিনি গত কোপা আমেরিকা খেলে ফুটবল থেকে বিদায় নিয়েছেন। স্পেনের কাছে ফাইনাল ম্যাচে হারের পর তিনি একটি বার্তা প্রকাশ করেন। ডি মারিয়া বলেন, ‘দেশ তোমাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপে তোমরা যে ভালোবাসা ও আবেগ দেখিয়েছ, সেটি দেশকে আবার ঐক্যবদ্ধ করেছে। তোমরা ইতিহাস গড়েছ, তোমরা কিংবদন্তি এবং তোমাদের কাছ থেকে কেউ কিছু নিতে পারবে না।’ এ ছাড়া তিনি আরো বলেন, ‘আমাদের দেশে ইতিহাসের সেরা জাতীয় দল তোমরাই। (ফিনালিস্সিমাসহ) টানা পাঁচটি ফাইনাল, কেউ এটা তোমাদের কাছ থেকে নিতে পারবে না। সবকিছুর জন্য তোমাদের ধন্যবাদ। আমি সবাইকে ভালোবাসি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ী পৌর পয়োবর্জ্য স্টেশন দখলের ঘটনায় সেবা বিঘ্নিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩০ এম


রাজবাড়ী পৌর পয়োবর্জ্য স্টেশন দখলের ঘটনায় সেবা বিঘ্নিত

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৫: ৫৩

রাজবাড়ীর পৌর পয়োবর্জ্য ব্যবস্থাপনা স্টেশনের আগের লোকজনকে হটিয়ে বিএনপি নেতাকর্মীরা নিজেরা দখলে নেওয়ায় অস্বাস্থ্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। এর ফলে, বর্জ্য ব্যবস্থাপনায় নাকাল পৌরবাসী। পূর্বে একদিন পরপর বাসাবাড়ি ও অফিসের বর্জ্য সংগ্রহ করা হলেও, বর্তমানে সপ্তাহে দুদিন সংগ্রহ করায় বাড়িতে জমে থাকা সমস্যা সমাধানের জন্য প্রতিদিন পৌরসভায় অভিযোগ দিচ্ছে ভুক্তভোগীরা। প্রতিকার না পাওয়ায় পরিবারগুলোর ব্যবহার্য বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ পৌরবাসী। বাড়িতে জমে থাকা সাংসারিক বর্জ্য না সরানোয় পরিবেশ দূষণের শিকার শত শত পরিবার।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী পৌরসভা বাসাবাড়ির পয়োবর্জ্য সংগ্রহ করে ডাম্পিং স্টেশনে (ল্যান্ডফিল্ড) ফেলতে দুটি বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) সঙ্গে পৌরসভা চুক্তি করে। প্রতিষ্ঠান দুটি হলো ন্যাচার সার্ভিস অ্যাসোসিয়েশন ও রাজবাড়ী উন্নয়ন সংস্থা।

চুক্তির মাধ্যমে এ দুটি সংস্থাকে কাজ দেন সাবেক মেয়র। তাদের চুক্তি অনুযায়ী ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তাদের মেয়াদ শেষ হওয়ার কথা। বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৌর কর্তৃপক্ষ তাদের গাড়ি, ভ্যান ও ভ্যাকুয়াম ট্রাক (মনুষ্যবর্জ্য অপসারণ ট্রাক) শর্ত সাপেক্ষে ব্যবহারের সুযোগ দেয়। এ কর্মকাণ্ডে ওয়ার্ড অনুযায়ী লোক নিয়োগসহ বাড়ি বাড়ি থেকে রান্নার বর্জ্য সংগ্রহ করে তা পৌর ডাম্পিং স্টেশনে ফেলে। এ কাজে নিয়োগ পাওয়া ওই দুটি এনজিও দায়িত্ব পালন করে আসছিল।

কিন্তু বিএনপি সরকার গঠন করার পর সরকারদলীয় কিছু নেতাকর্মী আগের সংস্থার লোকদের হটিয়ে নিজেরা দখলে নেয় ডাম্পিং স্টেশনের ব্যবস্থাপনা সংস্থার অফিস। ফলস্বরূপ, ভয়ে ও আতঙ্কে আগের সংস্থার লোকদের চলে যেতে বাধ্য করা হয়। ডাম্পিং এলাকা ঘুরে দেখা গেছে আগের সাইনবোর্ড নেই, কিন্তু নতুন কোনো সাইনবোর্ডও লাগায়নি। নাম প্রকাশে অস্বীকৃতি জানানোর এক কর্মচারী জানান, বিএনপির লোকজন দখল নেওয়ার পর ভয়ে আগের লোকজন চলে গেছে। তাছাড়া পৌর নাগরিকদের সঙ্গে ব্যবসা করতে গেলে নিয়ম মানতে হবে, কিন্তু এরা কোনো নিয়মের ধার ধারে না।

দখল হওয়ার পর গত ১৯ এপ্রিল পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে ন্যাচার সার্ভিস অ্যাসোসিয়েশন ও রাজবাড়ী উন্নয়ন সংস্থা এনজিওর প্রতিনিধি। তবে পৌরসভা থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং দায়িত্ব এড়ানোর মতো কথা বলেন পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল হক। তিনি বলেন, ‘পৌরসভা থেকে কাউকে নতুনভাবে ইজারা দেওয়া হয়নি। তবে কে দখল নিল, না নিল সেটি তাদের দেখার বিষয় নয়। বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো হচ্ছে কি না সেটাই বড় কথা।’ বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো হচ্ছে না, এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, গাফিলতির কারণে একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে, বর্জ্য ব্যবস্থাপনার বিশৃঙ্খল অবস্থায় গ্রাহকরা প্রতিনিয়ত অভিযোগ দিচ্ছে পৌরসভায়। কিন্তু কর্তৃপক্ষ কোনো সুরাহার উদ্যোগ নিচ্ছে না।

জানা গেছে, বাসাপ্রতি ১০০ টাকা নিলেও বর্জ্য অপসারণের জন্য অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে। ভ্যাকুয়াম ট্রাকের জন্য এক হাজার ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে দুই হাজার টাকা। আবার দুই ট্রাক বর্জ্য অপসারণ করার কথা থাকলেও অর্ধেকটা ভরে ট্রিপের সংখ্যা বাড়িয়ে গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ করছেন অনেকে।

এদিকে, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জেলা সমন্বয় সভায় পৌর এলাকায় পয়োবর্জ্য অপসারণের ব্যাপারে ক্ষোভ ঝেড়েছেন পৌর কর্তৃপক্ষের ওপর। গত রোববার পৌরসভার বিভিন্ন সড়কে ও উঠানে ময়লা-আবর্জনা দেখতে পাওয়ায় তিনি রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। শহরকে পরিষ্কার ও সুন্দর রাখতে পৌর প্রশাসকসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন।

ল্যান্ডস্টেশন অবৈধভাবে দখলে নেওয়া ব্যক্তিরা হলো—রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুব আলী ও রাজবাড়ী সদর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক চঞ্চল শাহরিয়ার। আইয়ুব আলী জানান, ‘পৌরসভা তাদের মৌখিক অনুমতি দিয়েছে, বিষয়টি এমপির নলেজে আছে। সামনাসামনি আলাপ করলে বুঝতে পারবেন।’ চঞ্চল জানান, তাদের সঙ্গে পৌরসভার চুক্তি হবে। পৌরসভা তাকে অনুমতি দিয়েছে। বিষয়টি টেন্ডার প্রক্রিয়ার মধ্যে আছে। তিনি আরো জানান, আগের এনজিও প্রতিনিধিদের কোনো কাগজপত্র নেই এবং তারা পৌরসভায় কোনো টাকা জমা দেয় না। তিনি জানান, তার কোনো এনজিও নেই তবে ব্যবসায়ী লাইসেন্স আছে। তবে তিনি বর্জ্য অপসারণের অনিয়মের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%