১০:১৬ এম
গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর ইসরাইল প্রবেশ করতে দিচ্ছে না। এই ঘরগুলো মূলত তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয়ের জন্য ব্যবহৃত হয়েছিল। তবে, ইসরাইলের যুক্তি হলো এগুলো ধাতু দিয়ে তৈরি হওয়ায় হামাস অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে। এই অভিযোগ তুলেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শনিবার তুরস্কের সম্প্রচারমাধ্যম টিজিআরটি হাবারকে দেওয়া সাক্ষাৎকারে হাকান ফিদান জানান, গাজায় এই অস্থায়ী আবাসন পাঠানোর নির্দেশ প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান দিয়েছেন। ভূমিকম্পের সময় ব্যবহৃত হাজার হাজার কনটেইনার ঘর ফিলিস্তিনি উপত্যকায় পাঠানোর পরিকল্পনা ছিল তুরস্কের।
ফিদান বলেন, “ভূমিকম্পের সময় আমরা হাজার হাজার কনটেইনার ঘর ব্যবহার করেছি। শুরু থেকেই আমাদের প্রেসিডেন্ট নির্দেশ দিয়েছিলেন, যত দ্রুত সম্ভব সেগুলো গাজায় পাঠাতে হবে।”
আরও পড়ুন: নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ার পথে যাত্রীবোঝাই নৌকা ডুবে নিহত ২৪
তবে, ইসরাইল অভিযোগ করে বলেন যে, এসব ঘর গাজায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফিদান জানান, “কিন্তু ইসরাইল এগুলো প্রবেশ করতে দিচ্ছে না। কারণ, এগুলো ধাতু দিয়ে তৈরি।”
তার বক্তব্য অনুযায়ী, ইসরাইলি কর্তৃপক্ষের যুক্তি হলো, এসব ধাতু ব্যবহার করে হামাস অস্ত্র তৈরি করতে পারে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরাইলের এই বিধিনিষেধের ফলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কাপড়ের তাঁবুতে থাকতে বাধ্য হচ্ছে। এতে শীত, ঝড় ও বৃষ্টির কারণে তাদের দুর্ভোগ বাড়ছে।
ফিদান সতর্ক করে বলেন, বন্যা, ঝড় কিংবা শীতের মতো প্রতিকূল আবহাওয়া ফিলিস্তিনিদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। কিছু ক্ষেত্রে এর ক্ষয়ক্ষতি ক্ষুধার দুর্ভোগের চেয়েও ভয়াবহ হতে পারে।
আরও পড়ুন: বাহরাইনে মার্কিন ঘাঁটি ও শিল্পকারখানায় ইরানের হামলা
তিনি বলেন, “বন্যা, ঝড় কিংবা শীত এলে তা এমন বিপর্যয় সৃষ্টি করে, যা অন্তত ক্ষুধার মতোই ভয়াবহ, এমনকি তার চেয়েও বেশি।”
গাজার মানবিক সংকটের বিষয়টি তুরস্ক কূটনৈতিকভাবে তুলে ধরা অব্যাহত রাখবে বলেও জানান হাকান ফিদান।
এএম
আরও পড়ুন: লেবানন প্রেসিডেন্ট আউন ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি তুলেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন