১২:২৩ পি.এম
বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ভিসা ইন্টারভিউর সময় জরুরি কাগজপত্র সঙ্গে রাখার জন্য আবেদনকারীদের নির্দেশনা দিয়েছে। শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় ব্যক্তির যাবতীয় খরচ বহনের জন্য যথেষ্ট আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করা আবশ্যক। ভ্রমণের সময় যদি কোনো অনাকাঙ্ক্ষিত বিঘ্ন ঘটে অথবা জরুরি চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে সেই খরচ বহনের জন্য প্রস্তুতিও থাকতে হবে।
ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার বিষয়ে মার্কিন দূতাবাস উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়াই ৩৪ দেশে যাওয়ার সুযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন