১২:১৫ পি.এম
রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আরখানগেলস্ক অঞ্চলের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে দেশটির সামরিক বাহিনী সফলভাবে ভ্রাম্যমাণ সলিড-ফুয়েল চালিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা সম্পন্ন করেছে।
শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, একটি মোবাইল লঞ্চার ইউনিটকে দুর্গম এলাকায় স্থানান্তরিত করে সেখান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছে। প্রায় ৬ হাজার ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে এটি রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের কুরা টেস্ট সাইটে পৌঁছায়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে বনাঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের দৃশ্য দেখা যায়। সামরিক বাহিনী জানায়, এই পরীক্ষার উদ্দেশ্য ছিল ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটির কৌশলগত, কারিগরি ও উড্ডয়ন সক্ষমতা যাচাই করা।
আরও পড়ুন: সদরপুরে যুবদলের মিছিলের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভ্যানচালককে পুলিশের কাছে সোপর্দ
মন্ত্রণালয়ের দাবি, পরীক্ষার সব নির্ধারিত লক্ষ্য সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি ‘নিখুঁত গতিপথ’ বজায় রেখেছে।
তবে, পরীক্ষায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট নাম জানায়নি রাশিয়া। এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে ক্ষেপণাস্ত্র বাহিনীর মহড়ার অংশ হিসেবে প্লেসেৎস্ক থেকে কুরা পর্যন্ত আরএস-২৪ ইয়ার্স ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল বলে জানা যায়।
এদিকে, সর্বশেষ এই পরীক্ষা এমন একটি সময়ে সম্পন্ন হলো, যখন এক সপ্তাহেরও কম সময় আগে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার একমাত্র সামরিক স্পেসপোর্ট প্লেসেৎস্কে হামলা চালিয়েছে বলে যাচাই না হওয়া প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সূত্র:
আরও পড়ুন: মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশিদের বিরুদ্ধে তদন্ত শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন