১০:৩২ পি.এম
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম শাহীন। তিনি প্রায় ২৫ বছর ধরে এই কলেজে শিক্ষকতা করে আসছেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। একই দিন বিকেলে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
ড. মো. মাহমুদুল ইসলাম শাহীন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি সরকারি বিএম কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনের একটি বড় অংশ তিনি এই প্রতিষ্ঠানে কাটিয়েছেন।
আরও পড়ুন: পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ
তিনি বলেন, "প্রায় ২৫ বছর এই প্রতিষ্ঠানে চাকরি করার পর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য অত্যন্ত আবেগের ও সম্মানের।" এ সুযোগের জন্য তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নতুন এই অধ্যক্ষ জানান, সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বিএম কলেজকে আরো উন্নত অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব।
এমই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন