০৪:০০ পি.এম
ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর একটি স্থাপনা হওয়া সত্ত্বেও, এটি বাংলাদেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করছে।
আজ সকালে রাজধানীতে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এখান থেকে। যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, তবে আমরা আবার এখান থেকেই নতুন করে যাত্রা শুরু করব।’
অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, জুলাই স্মৃতি জাদুঘর আমাদের ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। তিনি বলেন, ‘ভবিষ্যতে যদি আমরা কখনো পথ হারিয়ে ফেলি, নতুন বাংলাদেশের যাত্রা আবার এখান থেকেই শুরু হবে।’
আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা
দেশের তরুণদের উদ্দেশে তিনি আহ্বান জানান, এই স্মৃতির ইতিহাস রচনায় তারা যেন অগ্রণী ভূমিকা পালন করে এবং নতুন বাংলাদেশ গঠনের কাজে এগিয়ে আসে।
অনুষ্ঠানের শেষে অধ্যাপক ইউনূস সকল উপস্থিতিকে প্রতি বছর জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে, প্রধানমন্ত্রী গণভবনে প্রতিষ্ঠিত জাদুঘরটির উদ্বোধন করেন। জাদুঘরটির উদ্দেশ্য হলো, জুলাই গণ-অভ্যুত্থানের প্রামাণ্য ইতিহাস সংরক্ষণ, স্বৈরাচারের বিরুদ্ধে জাতির প্রতিরোধের দলিল তুলে ধরা, সেই ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা।
আরও পড়ুন: উত্তরা ব্যাংকের ৬২ কোটি টাকার ক্ষতি, চেয়ারম্যান-এমডির গ্রুপের জন্য কমেছে ফ্লোর ভাড়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন