০২:৪০ এম
লোহিত সাগরে জাহাজ থেকে টোল আদায়ের যে দাবি উত্থাপন করা হয়েছে, তা অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা জানিয়েছে, সম্পূর্ণ বিনামূল্যে জলপথটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল করতে পারবে।
শনিবার (১ আগস্ট) হুথি নিয়ন্ত্রিত সংস্থা হিউম্যানিটারিয়ান অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের (এইচওসিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয় যে, তাদের ট্রানজিট সেবাটি সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং বিনামূল্যে প্রদান করা হচ্ছে। যদি কেউ জলপথটিতে যাতায়াতের সময় টাকা দাবি করে, তবে তাদের কি অবস্থান তা স্পষ্ট করে জানানো হয়, তারা ইয়েমেন সরকার বা এইচওসিসির প্রতিনিধিত্ব করে না। এসব সময়ে শিপিং কোম্পানিগুলোকে অনুরোধ করা হয় যে, অননুমোদিত কোনো ব্যক্তি বা সংস্থাকে টাকা বা কোন তথ্য শেয়ার না করতে।
এর আগে, ২৯ জুলাই বার্তা সংস্থা রয়টার্স আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে বলা হয়, বাবা-এল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল আরোপের কথা ভাবছে ইরান-পন্থি হুথিরা। এক সপ্তাহ আগে হুথিরা সৌদি আরবের ওপর নৌ-অবরোধ ঘোষণা করে। রয়টার্সের সূত্রগুলো আরো জানায়, জুলাই মাসের শুরুতে তেহরান সফরে হুথি প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে। টোল আদায়ের জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনেও ইরানি উপদেষ্টারা হুথিদের সহযোগিতা করছেন।
আরও পড়ুন: ইরানের নিরাপত্তা প্রধানের মার্কিন ঘাঁটিতে হামলায় ব্যবহৃত হলে ইউরোপে আঘাত হানার হুমকি
এছাড়া, হরমুজ প্রণালি বন্ধ থাকার কারণে সৌদি আরব তাদের তেল ও পণ্য রপ্তানির বিকল্প রুট হিসেবে বাব-এল-মান্দেব ব্যবহার করে আসছে। যদি প্রণালিটিতে কোনো শুল্ক আরোপ করা হয়, তাহলে সবচেয়ে বড় ধাক্কা রিয়াদকেই খেতে হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। হুথিদের হুমকির মুখে লোহিত সাগর, বাব-এল-মান্দেব প্রণালি এবং এডেন উপসাগরে জাহাজ চলাচল নিশ্চিত করতে সৌদি আরব ১৪টি দেশের সমন্বয়ে একটি নতুন নৌ-জোট গঠন করেছে।
এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ, যেখানে এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মধ্যে তেল ও অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। এই প্রণালিতে টোল আরোপের পদক্ষেপটি মূলত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কর আদায়ের ইরানি প্রচেষ্টারই প্রতিফলন বলে ধারণা করা হয়।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন: তুরস্কের সঙ্গে এআইআইবির ১৬০ কোটি ডলারের জলবায়ু অর্থায়ন চুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন