ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা


মধুপুরে পৌরবিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনের নেতৃত্বে রাতভর রাজপথে নেতাকর্মীরা

নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাতভর টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন।
রাতভর কর্মসূচি পালন শেষে মধুপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে ফজরের নামাজ আদায় করেন তিনি । পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেনএবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা সর্বদা সজাগ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এমপি মহোদয়ের পক্ষ থেকে রাজপথের ত্যাগী, সাহসী ও নিবেদিতপ্রাণ সকল নেতাকর্মীদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন জনগণের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব—শান্তি, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় আমাদের এই পথচলা অব্যাহত থাকবে বলেও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলালকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলালকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার

গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কোনাবাড়ী স্ট্যান্ড থেকে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী মামলায় তাকে আটক করা হয়।

দুলাল কোনাবাড়ীর আমবাগের বোর্ডঘর এলাকার বাসিন্দা। ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০২৩ সালের সিটি করপোরেশন নির্বাচনের পূর্ব মুহূর্তে আওয়ামী লীগে যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ আজ উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ আজ উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা-পাবনা রেল যোগাযোগের উদ্বোধন হতে যাচ্ছে, যা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে।

রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এই রেলপথের উদ্বোধন করবেন।

ঐতিহাসিক এই মুহূর্তটি উপলক্ষে পাবনায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে শেষ মুহূর্তের কাজ।

স্টেশন চত্বর সাজানো হচ্ছে এবং মঞ্চ নির্মাণ করা হচ্ছে। পুরো আয়োজনকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

নতুন এই রেল যোগাযোগের সূচনার মাধ্যমে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ঢাকা ও পাবনার মধ্যে যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার খুলবে, এমন আশাবাদ স্থানীয়দের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিজ জয়ের পরও ভারতের খেলোয়াড়দের শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


সিরিজ জয়ের পরও ভারতের খেলোয়াড়দের শাস্তি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের জন্য ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ৩৫ শতাংশ জরিমানা আরোপ করেছে আইসিসি।

শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে ভারত নির্ধারিত সময়ের মধ্যে ৭ ওভার কম বোলিং করেছে। সময়ের ছাড় হিসাবের পরও এই ঘাটতি ছিল। নিয়মিত ওয়ানডে অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া আইয়ার, ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের দেওয়া শাস্তি গ্রহণ করেছেন।

মাউন্ট মঙ্গানুইয়ে ২০৯ রান ডিফেন্ড করে ২২ রানের জয় নিয়ে ভারত ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়তাকারী কর্মকর্তাদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। তবে, এই জরিমানার সর্বোচ্চ সীমা ম্যাচ ফির ৫০ শতাংশ।

গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ার কারণে ভারত শাস্তির সম্মুখীন হয়েছিল। মুল্লানপুরে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছিল।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচেও ধীরগতিতে ওভার শেষ করার জন্য ভারত শাস্তির মুখে পড়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি ২৫ ডলার করার দাবি ১৭ আইনপ্রণেতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


যুক্তরাষ্ট্রে ন্যূনতম মজুরি ২৫ ডলার করার দাবি ১৭ আইনপ্রণেতার

যুক্তরাষ্ট্রের ১৭ জন আইনপ্রণেতা ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলারে উন্নীত করার দাবি জানিয়েছেন। তারা রেস্তোরাঁসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টিপসের ওপর নির্ভরশীল কর্মীদের জন্য প্রচলিত পৃথক নিম্নতম মজুরিব্যবস্থা বাতিলের আহ্বানও জানিয়েছেন। এই উদ্দেশ্যে ‘লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট’ নামের একটি বিল পাসের উদ্যোগ নিয়েছেন আইনপ্রণেতারা।

ওয়াশিংটন ডিসিতে বর্তমান ও নবনির্বাচিত প্রতিনিধি পরিষদের সদস্যদের নিয়ে গঠিত এই দল বিলটি পাসের দাবি জোরালো করেছে। গত এপ্রিলে উত্থাপনের পর থেকে বিলটি কার্যত অগ্রসর হয়নি।

বিলটির প্রধান উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ইলিনয়ের প্রতিনিধি ডেলিয়া রামিরেজ, একই অঙ্গরাজ্যের প্রতিনিধি জেসুস ‘চুই’ গার্সিয়া এবং নিউ জার্সির প্রতিনিধি আনালিলিয়া মেহিয়া।

প্রস্তাব অনুযায়ী, ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ন্যূনতম মজুরি ঘণ্টায় ২৫ ডলারে উন্নীত করা হবে। তবে প্রতিষ্ঠানের আকার অনুযায়ী এ জন্য সময়সীমা আলাদা রাখা হয়েছে।

নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ব্র্যাড ল্যান্ডার আলজাজিরাকে বলেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে তিনি এই বিলের সহ-উদ্যোক্তা হবেন।

তার ভাষায়, ‘ফেডারেল পর্যায়ে এ উদ্যোগ নেওয়াই সঠিক পথ। সব কর্মীর ন্যূনতম মজুরি বাড়ানোর বৃহত্তর আইনের সঙ্গে বিষয়টি যুক্ত করা একটি ভালো পদ্ধতি।’

প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে ৫০০ জনের বেশি কর্মী রয়েছে অথবা বার্ষিক আয় অন্তত ১০০ কোটি ডলার—এমন বড় প্রতিষ্ঠানগুলোকে ২০৩১ সালের মধ্যে ঘণ্টাপ্রতি মজুরি ২৫ ডলারে উন্নীত করতে হবে। ছোট প্রতিষ্ঠানগুলো এ জন্য ২০৩৮ সাল পর্যন্ত সময় পাবে।

এই সময়সীমা শেষ হওয়ার পর ন্যূনতম মজুরি যুক্তরাষ্ট্রের মধ্যম ঘণ্টাপ্রতি মজুরির দুই-তৃতীয়াংশ হারে নির্ধারণ করা হবে। প্রতি বছর মজুরি সমন্বয়ের মাধ্যমে এই অনুপাত বজায় রাখা হবে।

বিলে টিপসনির্ভর কর্মীদের জন্য প্রচলিত পৃথক নিম্নতম মজুরিও বাতিলের প্রস্তাব রয়েছে। বর্তমানে এ ধরনের কর্মীদের জন্য কেন্দ্রীয় পর্যায়ে ঘণ্টাপ্রতি নগদ মজুরি মাত্র ২ ডলার ১৩ সেন্ট। প্রচলিত নিয়মে নিয়োগকর্তারা কর্মীদের দেওয়া টিপসকে তাঁদের ন্যূনতম মজুরির অংশ হিসেবে হিসাব করতে পারেন।

অঙ্গরাজ্যভেদে মজুরিতে বড় পার্থক্য

যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য নিজস্ব উদ্যোগে ন্যূনতম মজুরি বাড়ালেও কেন্দ্রীয় পর্যায়ে এই হার এখনো ঘণ্টায় ৭ ডলার ২৫ সেন্ট। ২০০৯ সাল থেকে এই হার অপরিবর্তিত রয়েছে।

দেশটির অঙ্গরাজ্য ও অঞ্চলগুলোর মধ্যে ওয়াশিংটন ডিসিতে ন্যূনতম মজুরি সবচেয়ে বেশি। সেখানে ঘণ্টাপ্রতি মজুরি ১৮ ডলার ৪০ সেন্ট। এরপর রয়েছে ওয়াশিংটন অঙ্গরাজ্য। সেখানে এই হার ১৭ ডলার ১৩ সেন্ট।

তবে ২০টি অঙ্গরাজ্যে ন্যূনতম মজুরি এখনো কেন্দ্রীয় হারের চেয়ে বেশি নয়। এসব অঙ্গরাজ্যের মধ্যে রয়েছে টেক্সাস, জর্জিয়া ও আইওয়া।

টিপসনির্ভর কর্মীদের মজুরি নির্ধারণের নিয়মও অঙ্গরাজ্যভেদে আলাদা। আলাস্কা, ক্যালিফোর্নিয়া ও নেভাদাসহ সাতটি অঙ্গরাজ্যে নিয়োগকর্তাদের কর্মীদের টিপসের হিসাব ছাড়াই পূর্ণ ন্যূনতম মজুরি দিতে হয়।

অন্যদিকে নিউ ইয়র্কের মতো কিছু অঙ্গরাজ্যে টিপসনির্ভর কর্মীদের নগদ মজুরি কেন্দ্রীয় হারের চেয়ে বেশি হলেও নিয়োগকর্তারা টিপসের অর্থকে মজুরির অংশ হিসেবে দেখাতে পারেন। অর্থাৎ কর্মীদের টিপস থেকে পাওয়া অর্থ দিয়ে নির্ধারিত ন্যূনতম মজুরির ঘাটতি পূরণের সুযোগ রয়েছে নিয়োগকর্তাদের।

নিউ ইয়র্কে অঞ্চলভেদে ন্যূনতম মজুরির হারও আলাদা। নিউইয়র্ক সিটি ও আশপাশের শহরতলিতে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ১৭ ডলার। অঙ্গরাজ্যটির অন্যান্য এলাকায় এই হার ১৬ ডলার।

খাদ্যসেবা খাতের বাইরের টিপসনির্ভর কর্মীদের ক্ষেত্রে নিউ ইয়র্ক সিটি মহানগর এলাকায় ঘণ্টাপ্রতি নগদ মজুরি ১৪ ডলার ১৫ সেন্ট। অঙ্গরাজ্যের অন্যান্য এলাকায় তা ১৩ ডলার ৩০ সেন্ট।

অন্যদিকে রেস্তোরাঁকর্মীদের জন্য নিউ ইয়র্ক সিটি মহানগর এলাকায় ঘণ্টাপ্রতি নগদ মজুরি ১১ ডলার ৩৫ সেন্ট। অন্যান্য এলাকায় এই হার ১০ ডলার ৭০ সেন্ট।

মজুরির এই বৈষম্য নিয়ে আপত্তি জানিয়েছেন ব্র্যাড ল্যান্ডার। তিনি বলেন, ‘সব কর্মীরই মজুরি বাড়ানো প্রয়োজন। ঘণ্টায় ২০ ডলারের কম আয় করেন এমন ৪ কোটি ৫০ লাখ কর্মীর মজুরি বাড়ানো উচিত। আর টিপসনির্ভর কর্মীদের জন্য পৃথক নিম্নতম মজুরিব্যবস্থা এখন আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বর্ণবৈষম্যের পুরোনো ইতিহাস

টিপসনির্ভর কর্মীদের জন্য পৃথক নিম্নতম মজুরিব্যবস্থাকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বর্ণ ও অর্থনৈতিক বৈষম্যের উত্তরাধিকার হিসেবে দেখা হয়। বিশেষ করে কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিকেরা এ ব্যবস্থার কারণে তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

১৯৩৮ সালে যুক্তরাষ্ট্রে প্রথম কেন্দ্রীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করে ফেয়ার লেবার স্ট্যান্ডার্ডস অ্যাক্ট পাস করে কংগ্রেস। তবে ওই আইনে গৃহস্থালি ও কৃষিশ্রমিকদের কয়েকটি শ্রেণিকে অন্তর্ভুক্ত করা হয়নি। এসব পেশায় তখন কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অংশগ্রহণ ছিল তুলনামূলকভাবে বেশি।

১৯৬৬ সালে রেস্তোরাঁ ও অন্যান্য সেবাখাতের কর্মীদের জন্য কেন্দ্রীয় ন্যূনতম মজুরির সুরক্ষা সম্প্রসারণ করা হয়। তবে টিপসনির্ভর কর্মীদের পূর্ণ ন্যূনতম মজুরি দেওয়ার বাধ্যবাধকতা আরোপ না করে তাদের জন্য আলাদা মজুরি নির্ধারণ করা হয়। শুরুতে এই হার ছিল কেন্দ্রীয় ন্যূনতম মজুরির ৫০ শতাংশ। বাকি অর্থ গ্রাহকদের দেওয়া টিপস থেকে পূরণ করার সুযোগ পান নিয়োগকর্তারা।

১৯৯৬ সালে কংগ্রেস টিপসনির্ভর কর্মীদের নগদ মজুরি ঘণ্টায় ২ ডলার ১৩ সেন্টে নির্ধারণ করে। সেই হার এখনো অপরিবর্তিত রয়েছে।

এদিকে মূল্যস্ফীতির কারণে কেন্দ্রীয় ন্যূনতম মজুরির প্রকৃত ক্রয়ক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০০৯ সালে ঘণ্টায় ৭ ডলার ২৫ সেন্টের যে মজুরি নির্ধারণ করা হয়েছিল, বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় তার সমপরিমাণ হওয়া উচিত ১১ ডলার ৩২ সেন্ট। অর্থাৎ এই সময়ে ন্যূনতম মজুরির ক্রয়ক্ষমতা কমেছে ৩৬ শতাংশ।

১৯৬৮ সালে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ন্যূনতম মজুরির ক্রয়ক্ষমতা ছিল সর্বোচ্চ। তখন ঘণ্টাপ্রতি মজুরি ছিল ১ ডলার ৬০ সেন্ট। মূল্যস্ফীতি সমন্বয় করলে সেই মজুরির বর্তমান মূল্য অনেক বেশি হতো। সে সময়ের তুলনায় বর্তমান ন্যূনতম মজুরির ক্রয়ক্ষমতা কমেছে প্রায় ৫৩ শতাংশ।

জনসমর্থন ও আগের উদ্যোগের ব্যর্থতা

ন্যূনতম মজুরি বাড়ানোর পক্ষে জনসমর্থনের কথাও উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। বুধবার প্রকাশিত জরিপটি করেছে টিপসনির্ভর কর্মীদের জন্য পৃথক নিম্নতম মজুরি বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে প্রচার চালানো সংগঠন ওয়ান ফেয়ার ওয়েজ।

জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ ভোটারের কাছে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলারে উন্নীত করার বিষয়টি সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। ওই নির্বাচনে জীবনযাত্রার ব্যয় ভোটারদের অন্যতম প্রধান ইস্যু হয়ে ওঠে। নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে রিপাবলিকানরা।

ওয়ান ফেয়ার ওয়েজের প্রেসিডেন্ট সারু জয়ারামান এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের পরিবারগুলো যে অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হচ্ছে, কেন্দ্রীয় ন্যূনতম মজুরি তার সঙ্গে ক্রমেই অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে। ওয়াশিংটন এ পরিস্থিতি তৈরি হতে দিয়েছে।’

নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ‘লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট’ পাসের উদ্যোগ সামনে এসেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতার প্রথম বছরেও কেন্দ্রীয় ন্যূনতম মজুরি বাড়ানোর বড় উদ্যোগ নেওয়া হয়েছিল। ২০২১ সালে ‘রেইজ দ্য ওয়েজ অ্যাক্ট’ নামের একটি বিলের মাধ্যমে ঘণ্টাপ্রতি মজুরি ৭ ডলার ২৫ সেন্ট থেকে বাড়িয়ে ১৫ ডলার করার চেষ্টা করেন ডেমোক্র্যাটরা। বাইডেনের প্রস্তাবিত ‘আমেরিকান রেসকিউ প্ল্যান’-এর প্রাথমিক পরিকল্পনাতেও বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।

তবে সিনেটে বাজেটসংক্রান্ত বিধি শিথিল করার প্রস্তাব নাকচ হওয়ায় উদ্যোগটি ব্যর্থ হয়। ২০২১ সালের মার্চে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট পড়ে ৪২টি, বিপক্ষে ৫৮টি। সব রিপাবলিকান সিনেটর এর বিরোধিতা করেন। তাদের সঙ্গে সাতজন ডেমোক্র্যাট এবং ডেমোক্র্যাটদের সঙ্গে ককাস করা মেইনের স্বতন্ত্র সিনেটর অ্যাঙ্গাস কিংও বিরোধিতা করেন।

আইনটি পাস না হলেও ২০২২ সালে নির্বাহী আদেশের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ কর্মীদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করেন বাইডেন। তবে ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই আদেশ বাতিল করেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%