০৪:০৫ পি.এম
শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, চীন বাংলাদেশের নতুন সরকারের সুষ্ঠু কার্যক্রম পরিচালনার প্রতি সমর্থন জানাতে প্রস্তুত। তিনি উল্লেখ করেছেন যে, বাংলাদেশ ও চীনের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় উচ্চমানের সহযোগিতাকে এগিয়ে নিতে চীন প্রস্তুত রয়েছে।
চীনের গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের সময় শি বলেন, চীন বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ রূপরেখা প্রণয়ন করতে চায়। পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন নিঃসরণকারী উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে চীনের আগ্রহ রয়েছে।
আজ শুক্রবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপর তারা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। চীনের স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানী বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি শুরু হয়।
আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেগে জেগেই ঘুমাচ্ছে!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

