০৮:৩৮ পি.এম
আর্জেন্টিনার অন্যতম শীর্ষ ক্লাব রিভার প্লেট গ্রীষ্মের দলবদলের শেষ সময়ে বড় চমক নিয়ে এসেছে। আসন্ন মৌসুমে তাদের দলকে আরো শক্তিশালী করতে ঘরের ছেলে আর্জেন্টাইন ফুটবল তারকা থিয়াগো আলমাদা পুনরায় ফিরিয়ে আনতে বড় অংকের অর্থ খরচ করছে ক্লাবটি।
এতে আর্জেন্টিনার এই শীর্ষ ক্লাবটি বড় এক ধাপ এগিয়ে গেছে। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক সিজার লুইস মেরলোর তথ্য অনুযায়ী, ২০২২ বিশ্বকাপজয়ী এই প্রতিভাবান অ্যাটাকিং মিডফিল্ডার রিভার প্লেটের সাথে ব্যক্তিগত চুক্তির সমস্ত শর্তাবলীতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছেন। এর ফলে এই হাই-প্রোফাইল দলবদল সম্পন্ন হওয়ার ক্ষেত্রে বড় একটি বাধা কেটে গেল।
এদিকে ব্যক্তিগত চুক্তি চূড়ান্ত হওয়ায় এখন দলবদলের পরবর্তী প্রধান ধাপ হল, রিভার প্লেট ও আতলেতিকো মাদ্রিদের মধ্যকার আনুষ্ঠানিক সমঝোতা। এই বিষয়ে স্প্যানিশ জায়ান্টদের সাথে রিভার প্লেটের আলোচনা বেশ দ্রুত গতিতে এগোচ্ছে।
আরও পড়ুন: নগরকান্দায় চাল কম দেওয়ার তথ্য সংগ্রহকালে সাংবাদিক মোস্তফার ওপর হামলা
জানা যায়, আতলেতিকো মাদ্রিদ আর্জেন্টাইন তারকাকে ছাড়তে তাদের বিনিয়োগ করা প্রায় ২০ মিলিয়ন ইউরো পুনরুদ্ধার করতে চায়। রিভার প্লেট এই বিশাল অঙ্কের দলবদল ফি পরিশোধ করে খেলোয়াড়ের ৫০% রেজিস্ট্রেশন রাইটস কিনে নেওয়ার জন্য আলোচনা চালাচ্ছে। অন্যদিকে, ব্রাজিলের শক্তিশালী ক্লাব ফ্ল্যামেঙ্গো আলমাদাকে পাওয়ার জন্য আতলেতিকো মাদ্রিদকে ৩০ মিলিয়ন ইউরোর আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল।
যা স্প্যানিশ ক্লাবটির পছন্দও হয়েছিল। তবে পারিবারিক কারণ এবং নিজ দেশে খেলার তীব্র ইচ্ছার কারণে আলমাদা নিজে ফ্ল্যামেঙ্গোর প্রস্তাব ফিরিয়ে দিয়ে রিভার প্লেটকে বেছে নিয়েছেন। দুই পক্ষের মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকায় খুব দ্রুতই আতলেতিকো মাদ্রিদ খেলোয়াড়ের ইচ্ছাকে প্রধান্য দিয়ে চূড়ান্ত সবুজ সংকেত দেবে বলে আশা করা হচ্ছে।
এই চুক্তিটি সম্পন্ন হলে তা লাতিন আমেরিকার ঘরোয়া ফুটবলে বর্তমান মৌসুমের অন্যতম সেরা এবং রেকর্ড সৃষ্টিকারী সাইনিং হিসেবে গণ্য হবে।
আরও পড়ুন: বায়ুদূষণের কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টের ভেন্যু পরিবর্তন, নতুন স্থান রাওয়ালপিন্ডি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন