ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ট্রাক্টরের রড ঢুকে বাসচালক নিহত, আহত ১০ যাত্রী


ট্রাক্টরের রড ঢুকে বাসচালক নিহত, আহত ১০ যাত্রী

ভারতের কর্ণাটকের মান্ড্যা জেলায় একটি ট্রাক্টরের সঙ্গে বাসের সংঘর্ষে বাসচালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে একটি লোহার রড বহনকারী ট্রাক্টরের সাথে বাসের সংঘর্ষের ফলে, যাতে ১০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।

 

অনুযায়ী, আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

আরও পড়ুন: রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সহসভাপতি তামজীদ হাসান গ্রেফতার

প্রতিবেদন থেকে জানা যায়, নাগামাঙ্গালা তালুকের ভারাহাসান্দ্রা গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (কেএসআরটিসি) একটি বাস পেছন থেকে লোহার রডবোঝাই ট্রাক্টরটিকে ধাক্কা দেয়। এর ফলে ট্রাক্টরে থাকা লোহার রড ও বারগুলো বাসের ভেতরে ঢুকে যায়।

 

দুর্ঘটনায় বাসচালক শেখর ঘটনাস্থলেই মারা যান। তিনি কর্ণাটকের হাসান জেলার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লোহার রড তার শরীর ভেদ করে যাওয়ার কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

আরও পড়ুন: কার্যক্রম নিষিদ্ধ, আ.লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী ধরা

অন্যদিকে, আহত যাত্রীদের বেল্লুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসা প্রদান করা হচ্ছে।

 

ঘটনাস্থলের ভিডিওচিত্রে দেখা যায়, বাসের সামনের অংশে একাধিক লোহার রড ঢুকে গেছে এবং সামনের কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। দুর্ঘটনায় ট্রাক্টরের সামনের অংশও উল্টে যায়।

 

আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণসহ বিশেষ কর্মসূচি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৬.৪ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৬.৪ শতাংশ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম ৭১ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৬৭৩ কোটি মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে ৬৭৩ কোটি ডলার পাঠিয়েছেন। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে এসেছিল ৫৭৮ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৯৫ কোটি ডলার।

চলতি সেপ্টেম্বরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মাসের প্রথম আট দিনে দেশে এসেছে ৯০ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের সেপ্টেম্বরের একই সময়ে এসেছিল ৮৮ কোটি ১০ লাখ ডলার। ফলে এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ।

এদিকে, ৮ সেপ্টেম্বর এক দিনেই প্রবাসীরা দেশে ১৩ কোটি ৩০ লাখ ডলার পাঠিয়েছেন।

প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি, বৈদেশিক লেনদেন ও সামগ্রিক বহিঃখাতের স্থিতিশীলতা বজায় রাখতেও বাড়তি প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব (প্রতিনিধি)

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


সৌদিতে শতাধিক শ্রমিকের কোটি টাকা বকেয়া: সবুর খানের বিরুদ্ধে আত্মসাত ও হুমকির অভিযোগ

সৌদি আরবে শতাধিক বাংলাদেশি শ্রমিকের প্রায় ৮ কোটি টাকা বকেয়া বেতন আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে ভৈরবের এক প্রবাসীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম সবুর খান। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের খান বাড়ির মৃত ইসমাইল মিয়ার ছেলে।
ভুক্তভোগী শ্রমিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সবুর খান সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি বিভিন্ন ব্যক্তির মাধ্যমে শ্রমিকদের বিভিন্ন কোম্পানিতে কাজে লাগাতেন। কাজের বিনিময়ে কোম্পানি থেকে শ্রমিকদের পাওনা টাকা তার মাধ্যমে পরিশোধ হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ শ্রমিকদের।
ভুক্তভোগীদের দাবি, শতাধিক শ্রমিকের কারও দুই মাস, কারও তিন মাস, আবার কারও ছয় মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। সব মিলিয়ে তাদের প্রায় ৮ কোটি টাকার মতো পাওনা আটকে রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় প্রবাসী শ্রমিকদের অনেকেই চরম আর্থিক সংকটে পড়েছেন। দেশে থাকা পরিবারের ভরণপোষণ, ঋণের কিস্তি এবং প্রবাসে থাকা-খাওয়ার খরচ চালাতে গিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন বলে জানান ভুক্তভোগীরা।
এ বিষয়ে ভুক্তভোগী শ্রমিক শরীফুল ইসলাম, আরিফ, উসমান মিয়া ও অলি উল্লাহ জানান, দীর্ঘদিন ধরে তাদের পাওনা বেতন পরিশোধ করা হচ্ছে না। বারবার টাকা চাইলেও নানা অজুহাত ও টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরও অভিযোগ করেন, পাওনা টাকা চাওয়ার কারণে সবুর খান তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। এমনকি যারা তার বিরুদ্ধে অভিযোগ করছেন, তাদের বেতন পরিশোধের পর সৌদি আরবে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন কয়েকজন শ্রমিক।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সবুর খান। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, শ্রমিকদের কাছে তার ৮ কোটি টাকা নয়, প্রায় সাড়ে ৩ কোটি টাকা বকেয়া রয়েছে। কোম্পানির কাছ থেকে টাকা পাওয়ার পর শ্রমিকদের পাওনা পরিশোধ করে দেওয়া হবে।
হুমকির অভিযোগের বিষয়েও তিনি অভিযোগ অস্বীকার করেন।
এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকরা তাদের বকেয়া বেতন দ্রুত আদায়ে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা ও পোষ্যদের মাঝে ঋণ সহায়তা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা ও পোষ্যদের মাঝে ঋণ সহায়তা বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে। ‘বীর মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং আত্মকর্মসংস্থান কর্মসূচি’র আওতায় ৫ জন উপকারভোগীর মাঝে মোট ৪ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে ঋণ সহায়তার অর্থ ও আনুষঙ্গিক কাগজপত্র তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং নিজেদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তার অর্থ কাজে লাগিয়ে উপকারভোগীরা বিভিন্ন আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

ঋণ সহায়তা পেয়ে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপকারভোগীরা। হস্তান্তরিত অর্থ সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবারের আর্থিক উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে গোয়েন্দা পুলিশের আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


বরিশালে গোয়েন্দা পুলিশের আকস্মিক মাদকবিরোধী সাঁড়াশি অভিযান

চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে বিশেষ তৎপরতা

বরিশাল মহানগরীতে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মহানগর গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম-১ এ অভিযানে অংশ নেয়।

অভিযানকালে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি পুলিশি নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের এ সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে পুলিশ।

বরিশাল মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এ ধরনের আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%