ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

বিদ্রোহে কাঁপছে মমতার তৃণমূল: সব কমিটি বিলুপ্ত ঘোষণা, ৫৯ বিধায়কের সমর্থনে নতুন নেতৃত্ব


বিদ্রোহে কাঁপছে মমতার তৃণমূল: সব কমিটি বিলুপ্ত ঘোষণা, ৫৯ বিধায়কের সমর্থনে নতুন নেতৃত্ব

তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনের মুখে, দলপ্রধান মমতা বন্দ্যোপাধ্যায় দলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। বিদ্রোহী বিধায়কদের একের পর এক পদক্ষেপের কারণে কার্যত বেসামাল হয়ে পড়েছে দলটি।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে মমতা-হীন ‘আসল তৃণমূল’ গঠনের বিষয়টি। মহারাষ্ট্র মডেলে জোট বেঁধে বিদ্রোহী শিবির নিজেদের শক্তি প্রদর্শন করছে বলে জানা যাচ্ছে।

মমতার সিদ্ধান্তকে অগ্রাহ্য করে ৫৮ জনের বেশি বিদ্রোহী বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করা হয়েছে। এ বিষয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর কাছে আনুষ্ঠানিকভাবে চিঠিও জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়ানোর অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে

অঙ্কের হিসাবে বিরোধী দলনেতা হতে প্রয়োজন ৩০ জন বিধায়কের সমর্থন। সেখানে ঋতব্রতের পক্ষে রয়েছেন ৫৯ জনের বেশি তৃণমূল বিধায়ক। তাই তাদের পক্ষ থেকে তাকে স্বীকৃতি দেওয়ার দাবি করা হচ্ছে। তবে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় নেত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে।

ভোটে পরাজয়ের পর তৃণমূলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়কে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল। পরে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিধায়কদের স্বাক্ষরিত একটি প্রস্তাব বিধানসভায় জমা দেন, যেখানে তাকেই বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন করা হয়েছিল।

তবে সেই চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সিআইডি তদন্ত শুরু করে এবং একাধিক বিধায়কের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশও দেওয়া হয়।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, স্বাক্ষর জালিয়াতির বিষয়টি সামনে আনেন তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। এরপরই দল থেকে তাদের বহিষ্কার করা হয়।

আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল ইসরাইলের ইলাত, বিমানবন্দর বন্ধ

এরপরই বিদ্রোহী শিবিরের তৎপরতা আরও বেড়ে যায়। ৩১ মে কালীঘাটে মমতার বাসভবনে ডাকা বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৭ জন। ফলে বৈঠকটি ভেস্তে যায়।

অন্যদিকে একই দিনে বহিষ্কৃত দুই বিধায়ক কলকাতার একটি হোটেলে প্রায় ৫০ জন বিদ্রোহী বিধায়ককে নিয়ে বৈঠক করেন বলে জানা যায়। তখনই দল ভাঙনের স্পষ্ট আভাস পাওয়া যায়।

পরবর্তীতে বিদ্রোহী বিধায়কেরা সরাসরি স্পিকারের কাছে গিয়ে নিজেদের স্বাক্ষরিত চিঠি জমা দেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে নির্বাচনের ঘোষণা করেন। জাভেদ খান, সন্দীপন সাহা, শিউলি সাহাকে ডেপুটি লিডার এবং আখরুজ্জামানকে মুখ্য সচেতক হিসেবে মনোনীত করা হয়েছে।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জয় পেয়েছে। দলত্যাগবিরোধী আইন এড়াতে বিদ্রোহী শিবিরের অন্তত ৫৩ জন বিধায়কের প্রয়োজন ছিল। বর্তমানে তাদের সংখ্যা সেই সীমা ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: নুসরাতের পাশে থাকার ঘোষণা ছাত্রদল নেতা আবিদুল ইসলামের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্তবে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


মক্তবে যাওয়ার পথে ট্রাকের চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ১০ বছরের এক মক্তব শিক্ষার্থী নিহত হয়েছে। এই দুর্ঘটনায়, কোনো মোটরসাইকেল বা অন্য ধরনের যানবাহন ছাড়াই পায়ে হেঁটে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় তার ১২ বছরের বড় বোন গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৬টার দিকে উপজেলার ভাদুড়িয়া বাজার এলাকায় ঘটেছে।

নিহত আল আমিন ওই এলাকার শামীম হোসেনের ছেলে। আহত বড় বোন সুমনাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আল আমিন ও তার বড় বোন সুমনা ভাদুড়িয়া বাজার এলাকার একটি মসজিদে (মক্তবে) আরবি পড়ার জন্য যাচ্ছিল। যখন তারা ভাদুড়িয়া বাজার এলাকায় পৌঁছালে, তখন একটি দিনাজপুরগামী সিমেন্টবোঝাই ট্রাক তাদের দুজনকে ধাক্কা দেয়। ফলে তারা সড়কের ওপর ছিটকে পড়ে এবং ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু ঘটে। এ সময় তার বোন সুমনা মারাত্মকভাবে আহত অবস্থায় পড়ে যায়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাজিত হোসেন জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া করে সেই ঘাতক ট্রাকের চালক ও সহকারী (হেলপার) আটক করে এবং তাদের পুলিশের কাছে সোপর্দ করেন। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত সুমনা সেখানে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


যুদ্ধের মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ইরানি জনগণকে জাতীয় ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক দীর্ঘ লিখিত বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে খামেনি বলেন, শত্রুদের এই বৈরী নীলনকশা মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষকে অবিচলতা, স্পষ্ট দৃষ্টিভঙ্গি, পারস্পরিক বিশ্বাস ও ঐক্য বজায় রাখতে হবে। একইসঙ্গে শত্রুর প্রচারণায় কান না দিয়ে তাদের অসৎ উদ্দেশ্য নস্যাৎ করে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। প্রায় অর্ধশতাব্দী ধরে দেশ শাসন করা ইরানি শাসনব্যবস্থা এই যুদ্ধকে অস্তিত্বের সংকট হিসেবে দেখছে।

তবে এই চরম সংকটের মাঝেও ইরানের সর্বোচ্চ নেতাকে সশরীরে জনসম্মুখে দেখা যাচ্ছে না, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। তার পরিবর্তে ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতার নাম দিয়ে তৈরি বিবৃতিগুলো জাতীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

অবশ্য খামেনির এই অনুপস্থিতির মধ্যেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহের শুরুতে দাবি করেছেন, খামেনি জীবিত আছেন এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বাড়ছে। মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটিতে রুবিও বলেন, খামেনি কোনো না কোনো স্তরে আগের চেয়ে বেশি যুক্ত হচ্ছেন, এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বসে যুদ্ধকৌশল নির্ধারণে পর্দার আড়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করছেন মোজতবা খামেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার বাজারে আমের সয়লাব, দাম অর্ধেকের নিচে চলে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


সাতক্ষীরার বাজারে আমের সয়লাব, দাম অর্ধেকের নিচে চলে গেছে

আমের ভরা মৌসুমে সাতক্ষীরার বাজারগুলোতে এখন রসালো আমের সুবাস দেখা যাচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার ফলে বাজারে আমের সরবরাহ বেড়েছে। তবে ফলন ভালো হলেও আকার কিছুটা ছোট হয়ে যাওয়ায় এবং ক্রেতা সংকটের কারণে, আম চাষিরা জানিয়েছেন যে তারা ন্যায্য দাম পাচ্ছেন না।

বৃহস্পতিবার (৪ জুন) সাতক্ষীরার বড়বাজার আমপট্টিতে গিয়ে এই চিত্র দেখা যায়। সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন বাগান থেকে ভ্যানযোগে আম এনে বাজারজাত শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ বাজার আমে সয়লাব হয়ে যায়।

সাতক্ষীরায় এবার সুমিষ্ট হিমসাগর ও ল্যাংড়া আমের ফলন অত্যন্ত ভালো হয়েছে। জেলায় এবারের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার মেট্রিক টন, কিন্তু প্রকৃত উৎপাদন তা ছাড়িয়ে গেছে। তবে বাম্পার ফলনে আমের আকার গত বছরের তুলনায় কিছুটা ছোট হয়েছে, যা বাজারে প্রভাব ফেলেছে এবং দাম অর্ধেকের নিচে চলে গেছে।

আড়তদার ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে সাতক্ষীরার পাশাপাশি রাজশাহী ও নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে আম বাজারজাত করা হচ্ছে। এর ফলে বাজারে ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা বেশী হয়ে গেছে। গত বছর যে আম দুই থেকে আড়াই হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে, এবার তা এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। চাষিদের আক্ষেপ, বর্তমান যে দাম, তাতে বাগান থেকে আম পেড়ে ভ্যানযোগে বাজারে আনার পরিবহন খরচও উঠে আসছে না।

এদিকে তীব্র দাবদাহের কারণে আম দ্রুত পেকে গাছ থেকে ঝরে পড়ছে। লোকসান এড়াতে আগামীতে আম পাড়ার সরকারি ক্যালেন্ডার এগিয়ে আনার জন্য দাবি জানিয়েছেন চাষিরা।

বড়বাজার আমপট্টি বাজার কমিটির সভাপতি রওশন আলী জানান, 'আম পাড়ার ক্যালেন্ডার এগিয়ে আনা দরকার ছিল। আমের উৎপাদন যদিও ভালো, তবে আকার কিছুটা ছোট হওয়ায় চাষিরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার বর্জ্য পোড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিজি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


অস্ট্রেলিয়ার বর্জ্য পোড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিজি

ফিজি সরকার বাতিল করেছে অস্ট্রেলিয়ার এক ধনকুবেরের প্রস্তাবিত বর্জ্য পোড়ানোর বড় প্রকল্প। স্থানীয় বাসিন্দা, ঐতিহ্যবাহী জমির মালিক এবং পর্যটন খাতের তীব্র বিরোধিতার মুখে চলতি পরিবেশ মন্ত্রণালয় অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রস্তাব অনুযায়ী, ফিজিতে এনে অঞ্চলজুড়ে পুনর্ব্যবহারযোগ্য নয় এমন বিপুল পরিমাণ বর্জ্য পোড়ানোর পরিকল্পনা ছিল। এজন্য একটি বিশাল ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্ল্যান্ট করতে এবং ব্যক্তিমালিকানাধীন একটি বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাদি শহরের কাছাকাছি, প্রায় ১৫ কিলোমিটার দূরে এই স্থাপনাটি গড়ে তোলার পরিকল্পনা ছিল।

এদিকে, স্থানীয়দের একাংশ শুরু থেকেই এই পরিকল্পনাকে ‘বর্জ্য উপনিবেশবাদ’ হিসেবে সমালোচনা করছিল। জাতিসংঘে নিযুক্ত ফিজির রাষ্ট্রদূত ফিলিপো তারাকিনিকিনি সতর্ক করে বলেন, ‘ভুদা উপকূলকে প্রশান্ত মহাসাগরের ছাইদানি বানানো যাবে না।’

ফিজির পরিবেশ মন্ত্রণালয় উল্লেখ করেছে, প্রকল্পটির আকার, বিদেশি বর্জ্য আমদানি, বিপজ্জনক ছাই ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে তাদের কাছে বড় ধরনের উদ্বেগ ছিল। পাশাপাশি, পরিবেশগত প্রভাব, পর্যটন শিল্পের ক্ষতি এবং কোম্পানির দেওয়া অর্থনৈতিক কার্যকারিতা সম্পর্কেও তথ্য সন্তোষজনক ছিল না।

দেশটির পরিবেশ সচিব সিভেন্দ্র মাইকেল বলেন, এটি বিনিয়োগ বা নতুন বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নয়। প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে—এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

প্রকল্পটির উদ্যোক্তা প্রতিষ্ঠান হচ্ছে দ্য নেক্সট জেনারেশন হোল্ডিংস (টিএনজি)। অস্ট্রেলীয় ব্যবসায়ী ইয়ান মালুফ এবং ফ্যাশন উদ্যোক্তা রব ক্রম্ব দাবি করেছিলেন, এই প্রকল্প চালু হলে ফিজির বিদ্যুতের চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করা সম্ভব হবে এবং ডিজেলের ওপর নির্ভরতা কমবে।

তবে জমা দেওয়া পরিবেশগত প্রভাব প্রতিবেদনে দেখা যায়, প্রকল্পটি চালু হলে দেশের মোট কার্বন নিঃসরণ প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। স্থানীয়দের আশঙ্কা, এতে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ইকো-ট্যুরিজমের সুনাম ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি, আশপাশে থাকা হোটেল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে।

এমন একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে, উদ্যোক্তা ইয়ান মালুফ এর আগে সিডনিতে একই ধরনের একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। কিন্তু মানবস্বাস্থ্যের ঝুঁকির কারণে ২০১৮ সালে সেটিও বাতিল করে দেওয়া হয়েছিল।

ফিজি সরকারের এই সিদ্ধান্ত বহু মানুষের কাছে পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%