ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

যুদ্ধের মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা


যুদ্ধের মধ্যে জাতীয় ঐক্যের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে ইরানি জনগণকে জাতীয় ঐক্য বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক দীর্ঘ লিখিত বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে খামেনি বলেন, শত্রুদের এই বৈরী নীলনকশা মোকাবিলায় সমাজের সব স্তরের মানুষকে অবিচলতা, স্পষ্ট দৃষ্টিভঙ্গি, পারস্পরিক বিশ্বাস ও ঐক্য বজায় রাখতে হবে। একইসঙ্গে শত্রুর প্রচারণায় কান না দিয়ে তাদের অসৎ উদ্দেশ্য নস্যাৎ করে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। প্রায় অর্ধশতাব্দী ধরে দেশ শাসন করা ইরানি শাসনব্যবস্থা এই যুদ্ধকে অস্তিত্বের সংকট হিসেবে দেখছে।

তবে এই চরম সংকটের মাঝেও ইরানের সর্বোচ্চ নেতাকে সশরীরে জনসম্মুখে দেখা যাচ্ছে না, যা বেশ আলোচনার জন্ম দিয়েছে। তার পরিবর্তে ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতার নাম দিয়ে তৈরি বিবৃতিগুলো জাতীয় টেলিভিশনে পড়ে শোনানো হচ্ছে অথবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন: ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়ানোর অভিযোগ যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে

অবশ্য খামেনির এই অনুপস্থিতির মধ্যেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহের শুরুতে দাবি করেছেন, খামেনি জীবিত আছেন এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বাড়ছে। মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটিতে রুবিও বলেন, খামেনি কোনো না কোনো স্তরে আগের চেয়ে বেশি যুক্ত হচ্ছেন, এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, শীর্ষ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বসে যুদ্ধকৌশল নির্ধারণে পর্দার আড়ালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সক্রিয় ভূমিকা পালন করছেন মোজতবা খামেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরার বাজারে আমের সয়লাব, দাম অর্ধেকের নিচে চলে গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


সাতক্ষীরার বাজারে আমের সয়লাব, দাম অর্ধেকের নিচে চলে গেছে

আমের ভরা মৌসুমে সাতক্ষীরার বাজারগুলোতে এখন রসালো আমের সুবাস দেখা যাচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার ফলে বাজারে আমের সরবরাহ বেড়েছে। তবে ফলন ভালো হলেও আকার কিছুটা ছোট হয়ে যাওয়ায় এবং ক্রেতা সংকটের কারণে, আম চাষিরা জানিয়েছেন যে তারা ন্যায্য দাম পাচ্ছেন না।

বৃহস্পতিবার (৪ জুন) সাতক্ষীরার বড়বাজার আমপট্টিতে গিয়ে এই চিত্র দেখা যায়। সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন বাগান থেকে ভ্যানযোগে আম এনে বাজারজাত শুরু করেছেন চাষি ও ব্যবসায়ীরা। অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ বাজার আমে সয়লাব হয়ে যায়।

সাতক্ষীরায় এবার সুমিষ্ট হিমসাগর ও ল্যাংড়া আমের ফলন অত্যন্ত ভালো হয়েছে। জেলায় এবারের আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৭০ হাজার মেট্রিক টন, কিন্তু প্রকৃত উৎপাদন তা ছাড়িয়ে গেছে। তবে বাম্পার ফলনে আমের আকার গত বছরের তুলনায় কিছুটা ছোট হয়েছে, যা বাজারে প্রভাব ফেলেছে এবং দাম অর্ধেকের নিচে চলে গেছে।

আড়তদার ও ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে সাতক্ষীরার পাশাপাশি রাজশাহী ও নওগাঁসহ দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে আম বাজারজাত করা হচ্ছে। এর ফলে বাজারে ক্রেতার তুলনায় বিক্রেতার সংখ্যা বেশী হয়ে গেছে। গত বছর যে আম দুই থেকে আড়াই হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে, এবার তা এক হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। চাষিদের আক্ষেপ, বর্তমান যে দাম, তাতে বাগান থেকে আম পেড়ে ভ্যানযোগে বাজারে আনার পরিবহন খরচও উঠে আসছে না।

এদিকে তীব্র দাবদাহের কারণে আম দ্রুত পেকে গাছ থেকে ঝরে পড়ছে। লোকসান এড়াতে আগামীতে আম পাড়ার সরকারি ক্যালেন্ডার এগিয়ে আনার জন্য দাবি জানিয়েছেন চাষিরা।

বড়বাজার আমপট্টি বাজার কমিটির সভাপতি রওশন আলী জানান, 'আম পাড়ার ক্যালেন্ডার এগিয়ে আনা দরকার ছিল। আমের উৎপাদন যদিও ভালো, তবে আকার কিছুটা ছোট হওয়ায় চাষিরা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ার বর্জ্য পোড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিজি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


অস্ট্রেলিয়ার বর্জ্য পোড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল ফিজি

ফিজি সরকার বাতিল করেছে অস্ট্রেলিয়ার এক ধনকুবেরের প্রস্তাবিত বর্জ্য পোড়ানোর বড় প্রকল্প। স্থানীয় বাসিন্দা, ঐতিহ্যবাহী জমির মালিক এবং পর্যটন খাতের তীব্র বিরোধিতার মুখে চলতি পরিবেশ মন্ত্রণালয় অবশেষে এই সিদ্ধান্ত নিয়েছে।

এই প্রস্তাব অনুযায়ী, ফিজিতে এনে অঞ্চলজুড়ে পুনর্ব্যবহারযোগ্য নয় এমন বিপুল পরিমাণ বর্জ্য পোড়ানোর পরিকল্পনা ছিল। এজন্য একটি বিশাল ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্ল্যান্ট করতে এবং ব্যক্তিমালিকানাধীন একটি বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। জনপ্রিয় পর্যটনকেন্দ্র নাদি শহরের কাছাকাছি, প্রায় ১৫ কিলোমিটার দূরে এই স্থাপনাটি গড়ে তোলার পরিকল্পনা ছিল।

এদিকে, স্থানীয়দের একাংশ শুরু থেকেই এই পরিকল্পনাকে ‘বর্জ্য উপনিবেশবাদ’ হিসেবে সমালোচনা করছিল। জাতিসংঘে নিযুক্ত ফিজির রাষ্ট্রদূত ফিলিপো তারাকিনিকিনি সতর্ক করে বলেন, ‘ভুদা উপকূলকে প্রশান্ত মহাসাগরের ছাইদানি বানানো যাবে না।’

ফিজির পরিবেশ মন্ত্রণালয় উল্লেখ করেছে, প্রকল্পটির আকার, বিদেশি বর্জ্য আমদানি, বিপজ্জনক ছাই ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি নিয়ে তাদের কাছে বড় ধরনের উদ্বেগ ছিল। পাশাপাশি, পরিবেশগত প্রভাব, পর্যটন শিল্পের ক্ষতি এবং কোম্পানির দেওয়া অর্থনৈতিক কার্যকারিতা সম্পর্কেও তথ্য সন্তোষজনক ছিল না।

দেশটির পরিবেশ সচিব সিভেন্দ্র মাইকেল বলেন, এটি বিনিয়োগ বা নতুন বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নয়। প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে—এমন কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।

প্রকল্পটির উদ্যোক্তা প্রতিষ্ঠান হচ্ছে দ্য নেক্সট জেনারেশন হোল্ডিংস (টিএনজি)। অস্ট্রেলীয় ব্যবসায়ী ইয়ান মালুফ এবং ফ্যাশন উদ্যোক্তা রব ক্রম্ব দাবি করেছিলেন, এই প্রকল্প চালু হলে ফিজির বিদ্যুতের চাহিদার প্রায় ৪০ শতাংশ পূরণ করা সম্ভব হবে এবং ডিজেলের ওপর নির্ভরতা কমবে।

তবে জমা দেওয়া পরিবেশগত প্রভাব প্রতিবেদনে দেখা যায়, প্রকল্পটি চালু হলে দেশের মোট কার্বন নিঃসরণ প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। স্থানীয়দের আশঙ্কা, এতে দেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ইকো-ট্যুরিজমের সুনাম ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি, আশপাশে থাকা হোটেল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হতে পারে।

এমন একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে, উদ্যোক্তা ইয়ান মালুফ এর আগে সিডনিতে একই ধরনের একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করেছিলেন। কিন্তু মানবস্বাস্থ্যের ঝুঁকির কারণে ২০১৮ সালে সেটিও বাতিল করে দেওয়া হয়েছিল।

ফিজি সরকারের এই সিদ্ধান্ত বহু মানুষের কাছে পরিবেশ রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক  স্থানে বাস ও অটোরিক্সার  মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালাম এর মেয়ে। মারিয়া আফতাব উদ্দিন কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহত অটো ড্রাইভার রাসেল(৩৫), হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান  পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটো ড্রাইভার রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করে। হাওয়া বেগম নামে মহিলা রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি মাসেই হামের প্রকোপ কমার ইঙ্গিত চিকিৎসকদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


চলতি মাসেই হামের প্রকোপ কমার ইঙ্গিত চিকিৎসকদের

জুনের মাঝামাঝি সময়ে হামের প্রকোপ কমে আশার সম্ভাবনা রয়েছে, এমন তথ্য দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, কিছু ধাপে টিকার ডোজ দেয়ার ফলে প্রকৃত সুফল পেতে দীর্ঘ সময় লাগতে পারে, যা প্রায় দেড় মাসের মতো হতে পারে। যদিও হামে আক্রান্ত হওয়ার পর মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কমছে, তথাপি প্রতিদিনই শরীরে র‍্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের শিশুরা।

হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর, সারা দেশে হাম প্রতিরোধে টিকার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্যমাত্রার থেকে অধিক সংখ্যক শিশুদের টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে।

এদিকে, মৃত্যুর সংখ্যা এবং হামে আক্রান্তদের সংখ্যা কমছে না। প্রতিদিন হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে রোগীরা হাসপাতাল ফিরছেন। চিকিৎসকরা জানান, শিশুদের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাদের প্রতিরোধ ক্ষমতা গড়তে কিছুটা সময় প্রয়োজন। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে হামের প্রকোপ কিছুটা কমে আসবে বলে ধারণা তাদের।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বেসিক ও প্যারা ক্লিনিকাল সাইন্স বিভাগের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী জানিয়েছেন, ‘প্রথম ধাপে যাদের টিকা দেয়া হয়েছে, তাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে হয়তো এক-দেড় মাস সময় লাগবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপেও একইভাবে একই সময় লাগবে।’

তিনি আরও বলেছেন, ‘হামের প্রকোপ কমানোর জন্য ৯৫ শতাংশ শিশুকে ইউমিনিটি পেতে হবে। আশা করি জুনের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহে কার্যকারিতা পাবে।’

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১৩৬ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে আক্রান্ত একজন শিশু এবং উপসর্গে তিন শিশু মারা গেছে। একদিনের ভিতর হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ শিশু। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।

এছাড়া, সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে ৫৭ হাজার ১৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছে ৯১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%