০৮:৩৩ এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন জানিয়েছেন, গাজীপুরে ভাঙচুরের ভিডিও ধারণ করার কারণে তৌফিককে হত্যা করেছে শ্রমিক পরিচয়ধারী নিষিদ্ধ আওয়ামী দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার সময় তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্টে এই তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, ২ অক্টোবর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে গাজীপুর জেলার সদর উপজেলার পূর্ব মির্জাপুরে নোমান টেরি টাওয়েল লিমিটেড ও তালহা ফেব্রিকস লিমিটেডের শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনে নামে। এ সময় শ্রমিক পরিচয়ধারী কিছু ব্যক্তি সহিংস হয়ে ওঠে এবং গার্মেন্টসের গেট ও প্রতিষ্ঠান ভাঙার চেষ্টা করে।
রাশেদ খাঁন বলেন, যখন তৌফিক ভিডিও ধারণ করতে যান, তখন শ্রমিক পরিচয়ধারী দুর্বৃত্তরা তাকে মারধর করে। এর ফলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কে বা কারা ঢাকার উত্তরাস্থ শিন শিন জাপান হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ আনুমানিক ০৮.০০ ঘটিকায় তিনি মারা যান।
আরও পড়ুন: কসবায় মহাসড়ক অবরোধের ঘটনায় ছাত্রলীগ নেতা আল রাফি গ্রেপ্তার
তিনি আরও বলেন, শ্রমিক আন্দোলন যে আর শ্রমিকদের মধ্যে নেই, তৌফিকের মৃত্যুর ঘটনা সেটি প্রমাণ করে। দেশকে অশান্ত করতে আওয়ামী দুর্বৃত্তরা চক্রান্ত শুরু করেছে। শ্রমিক বেশে হত্যার ঘটনা ঘটিয়ে তারা শ্রমিক বিক্ষোভ সৃষ্টি ও দেশে অরাজকতার মাধ্যমে আরেকটি ১/১১ ঘটানোর পরিকল্পনা করছে। জামায়াত-এনসিপিকে তিনি আহ্বান জানান, আওয়ামী দুর্বৃত্তদের প্রতিহত করতে রাজপথে নামুন। তাদের ফাঁদে পা দিলে নিজেরাও রক্ষা পাবেন না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন