ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মাদারীপুরের উন্নয়ন ও জনগণের প্রত্যাশায় মন্ত্রিসভায় খোকন তালুকদার; রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা


মাদারীপুরের উন্নয়ন ও জনগণের প্রত্যাশায় মন্ত্রিসভায় খোকন তালুকদার; রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা

মাদারীপুরের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে মন্ত্রিপরিষদে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনকে দেখতে চান জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিষয়টি বর্তমানে মাদারীপুরের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সাম্প্রতিক সময়ে সম্ভাব্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। সেই আলোচনায় সম্ভাব্য মন্ত্রী বা প্রতিমন্ত্রীর তালিকায় গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকনের নাম। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক, দলীয় নেতাকর্মী এবং সাধারণ জনগণের অনেকেই মনে করেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলে জনপ্রিয়তার কারণে তিনি মন্ত্রিপরিষদে স্থান পাওয়ার যোগ্যতা রাখেন।

বিগত সরকারের অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মাদারীপুর-৩ আসনে বিপুল ভোটের ব্যবধানে জামায়াত সমর্থিত প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন আনিসুর রহমান তালুকদার খোকন। তবে রাজনৈতিক অঙ্গনে অনেকেরই অভিমত, ২০১৮ সালের নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় থাকলে তখনই তিনি বিজয়ী হতেন।

আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!

দলীয় সূত্রে জানা যায়, তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আন্দোলন-সংগ্রামের মাঠে সক্রিয় ভূমিকা রেখে দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। তার বিরুদ্ধে ২৩৭টি মামলা দায়ের করা হয় এবং একাধিকবার কারাবরণ করতে হয়। এছাড়া তাকে গুমের শিকার হতে হয়েছে বলেও নেতাকর্মীরা অভিযোগ করেন। কঠিন নির্যাতন, মামলা ও কারাভোগের পরও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়াননি। বরং আন্দোলন-সংগ্রামে আরও সক্রিয় ভূমিকা পালন করে দলের নেতাকর্মীদের সংগঠিত করেছেন।

রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও মাদারীপুরে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে ব্যাপক জনসমাগম ঘটিয়ে বড় বড় শোডাউন আয়োজনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। ফলে তৎকালীন সরকারের নজরদারির কেন্দ্রবিন্দুতেও পরিণত হন বলে দলীয় নেতাকর্মীরা উল্লেখ করেন।

মাদারীপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাউছ-উর রহমান বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ। তিনি নিশ্চয়ই রাজপথের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন। ত্যাগ ও সংগ্রামের মূল্যায়ন হলে আনিসুর রহমান তালুকদার খোকনের কোনো বিকল্প নেই।”

আরও পড়ুন: লক্ষ্মীপুরে পাঁচ কিলোমিটার ট্রাক ধাওয়া করে চালক আটক, পরে ৭ দিনের কারাদণ্ড

তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, জনপ্রিয়তা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে সম্ভাব্য মন্ত্রিসভার আলোচনায় তার নাম উঠে এসেছে। মাদারীপুরবাসীর প্রত্যাশা, জেলার উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে তিনি ভবিষ্যতে পূর্ণমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাবেন।

জেলার বিভিন্ন পর্যায়ের নাগরিকদের মতে, মাদারীপুরের উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করতে আনিসুর রহমান তালুকদার খোকনের মতো পরীক্ষিত ও ত্যাগী রাজনৈতিক নেতার মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্তি সময়ের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবানন কর্তৃপক্ষকে ইরানের সঙ্গে সম্পর্ক মেরামতের আহ্বান হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৩৮ পি.এম


লেবানন কর্তৃপক্ষকে ইরানের সঙ্গে সম্পর্ক মেরামতের আহ্বান হিজবুল্লাহর

দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ পারস্পরিক সম্পর্ক মেরামত করতে লেবাননের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এটি দক্ষিণ বৈরুতে ইসরাইলের বোমা হামলার জবাবে ইসরাইলে ইরানের হামলার পর মঙ্গলবার (৯ জুন) তাঁদের এই আহ্বান জানানো হয়।

হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা লেবানন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি যে, তারা উপলব্ধ সুযোগকে কাজে লাগিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে তাঁদের আনুষ্ঠানিক সম্পর্ক সংশোধন করুক, যাতে উভয় দেশের স্বার্থ রক্ষা পায়।’

হিজবুল্লাহ বলেছে, ‘আমাদের লেবাননের জনগণের প্রতিরক্ষায়’ ইসরাইলের ওপর ইরানের হামলাটি লেবাননের প্রতি ইসলামী প্রজাতন্ত্রের নৈতিক, রাজনৈতিক এবং বাস্তবিক অঙ্গীকারের একটি বার্তা।

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই হামলার কারণে ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দেয়। শান্তি চুক্তির লক্ষ্যে ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি।

হিজবুল্লাহর হামলার জবাবে ইসরাইল ২ মার্চ থেকে লেবাননে ফের হামলা শুরু করেছে, যা এখনও অব্যাহত রয়েছে। এতে ৩ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন, অগণিত মানুষ আহত হয়েছেন এবং ১০ লক্ষাধিক মানুষ উদ্বাস্তু হয়েছেন, যাদের বেশিরভাগই রাজধানী বৈরুতে আশ্রয় নিয়েছেন।

সম্প্রতি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় লেবানন কর্তৃপক্ষ। তবে হিজবুল্লাহ তা প্রত্যাখ্যান করে এবং হামলা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে, যা সমর্থন জানিয়েছে ইরান।

প্রতিক্রিয়ায় লেবাননের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তেহরানের প্রতি তাদের দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ বন্ধ করার আহ্বান জানান।

এদিকে, ইসরাইল বৈরুতে হামলার হুমকি দিলে তেহরান স্পষ্ট জানিয়ে দেয়, বৈরুতে হামলা হলে তারা চুপ করে থাকবে না। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও বৈরুতে হামলা না চালানোর আহ্বান জানান।

এরপরও গত রবিবার (৬ ‍জুন) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বিমান হামলা চালায়। ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর সংঘাত আরও বিপজ্জনক মোড় নেয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ওইদিন রাতেই উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

তারপর সোমবার (৮ জুন) সকালে ইরানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। রাজধানী তেহরান, তাবরিজ ও ইসপাহানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। তৎক্ষণাৎ পাল্টা হামলা চালায় ইরান। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সরাসরি সামরিক সংঘর্ষ ঘটে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে উভয় পক্ষকে দ্রুত সংঘাত বন্ধ করার আহ্বান জানান। এরপর দুইদিনের তীব্র সংঘাতের পর অবশেষে ইসরাইল ও ইরান হামলা স্থগিত করার ঘোষণা দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে: ব্যরিষ্টার শামীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪০ পি.এম


অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে: ব্যরিষ্টার শামীম

জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, "সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পরবে।" তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, "স্থানীয় নির্বাচনে কোনধরনের কারচুপির চেষ্টা করা হলে এ সরকার পূর্ণ মেয়াদ পর্যন্ত দেশ চালাতে পারবে না।" মঙ্গলবার বিকেলে বরিশালের একটি কনভেনশন হলে জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, "সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে পারবেনা।" তিনি আরও বলেন, "এমন পরিস্থিতি হলে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি সিদ্ধান্তের বিষয়ে রয়েছে।" শামীম হায়দার পাটোয়ারী বলেন, "সরকার যদি দুর্নীতি রুখতে না পারে তাহলে তেলের দামও কমাতে পারবে না। এতে দেশের মানুষ স্বস্তিতে থাকবেনা বরং ধ্বংসের দিকে ধাবিত হবে।" সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। সভাপতিত্ব করেন, বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির আহবায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। অনুষ্ঠানে জাতীয় পার্টির বরিশাল জেলা, মহানগর ও বিভাগের অন্যান্য জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


বরিশালে রাস্তা সংস্কারের জন্য অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীতে রাস্তা সংস্কারের উদ্দেশ্যে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে সিসিডিবি-সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচির সহযোগিতায় মাহিলাড়া ইউনিয়ন নেটওয়ার্ক আয়োজন করে এই সভাটি। সভাটি মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিসিডিবির এলাকা ব্যবস্থাপক সুদীপন খীসা, প্রোগ্রাম অফিসার উজ্জল রত্ন এবং ইউপি সদস্য হাসান আল মামুন সহ অন্যান্য বক্তারা। সভার শেষে সিসিডিবির ইউনিয়ন নেটওয়ার্কের নারী সদস্যরা ওই ইউনিয়নের বেজহার গ্রামের একটি রাস্তাকে পাকাকরনের জন্য চেয়ারম্যানের বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর আযোজনে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

এটি অনুষ্ঠিত হয়েছে কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগিতায়।

উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অমল মুখার্জী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: মনিরুজ্জামান খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু।

দিবর্তিত প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তফা জামান সুজন ও জাহানারা খানম।

চূড়ান্ত প্রতিযোগিতায় কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল চ্যাম্পিয়ন হয় এবং লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে রানার্সআপ হয়।

বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, অবসরপ্রাপ্ত শিক্ষক নমিতা রাণী দত্ত।

এছাড়াও, এসময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহ সুজাউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান সুজন, নজরুল ইসলাম, ও মো: আল-ইমরানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শিক্ষার্থী সালসাবিল রাইয়্যান।

বিজয়ীদেরকে সনদ প্রদান করা হয় এবং সকল অংশগ্রহণকারীদের দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এছাড়া, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছিল টিয়াখালী কেআই ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা, পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় ও কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

প্রাণবন্ত এই বিতর্ক প্রতিযোগিতায় ২৪ অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ২৩ জন ছিলেন ছাত্রী এবং একমাত্র ছাত্র ছিলেন মেশকাত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%