ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এওয়াজপুরের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের বিশাল মোটরসাইকেল শোডাউন


এওয়াজপুরের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের বিশাল মোটরসাইকেল শোডাউন

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন ১৩ নং এওয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি,শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামালের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৬ নভেম্বর শুক্রবার বিকেল ৩টার দিকে এওয়াজপুর ইউনিয়নের নতুন বাজার থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেলের বিশাল বহর চরফ্যাশন উপজেলা সহর সহ ১৩ নং এওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করেন প্রার্থী মোঃ মোস্তফা কামালের সমর্থকরা।

শোডাউনটি এওয়াজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে পুনরায় নতুন বাজারের জিরো পয়েন্টে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোডাউন শেষে নতুন বাজার জিরো পয়েন্টে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোস্তফা কামাল।
বক্তব্যে তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন জনপ্রতিনিধি হওয়ার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা, মানুষের অধিকার রক্ষা করা এবং এলাকার সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা।

আরও পড়ুন: মিয়ানমার থেকে চোরাইপথে আনা ৮০ টিয়া পাখি উদ্ধার, ২ গ্রেপ্তার

দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এওয়াজপুর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই।জনগণের ভালোবাসা,দলের সমর্থন এবং সকলের সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও উন্নত এওয়াজপুর ইউনিয়ন গড়েতে চাই।
এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

এদিকে, মোস্তফা কামালের এই মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে জনতার ঢল, হেলিপ্যাড মাঠজুড়ে জনসমুদ্র দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে জনতার ঢল, হেলিপ্যাড মাঠজুড়ে জনসমুদ্র দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত গণসমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় বাকেরগঞ্জ হেলিপ্যাড স্টেডিয়াম মাঠে আয়োজিত এ গণসমাবেশ একপর্যায়ে বিশাল জনসমুদ্রে পরিণত হয়। গণসমাবেশ শেষে আবুল হোসেন খান এমপির নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান। এ সময় উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

গণসমাবেশকে কেন্দ্র করে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিতে হেলিপ্যাড মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর রাজনৈতিক পরিবেশ।

এদিকে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মিছিল ও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রী ও পথচারীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ গণসমাবেশকে ঘিরে বাকেরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের আবেগ ও বলার ধরন খুঁজে পেয়েছেন প্রতিমন্ত্রী নুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


তারেক রহমানের বক্তব্যে জিয়াউর রহমানের আবেগ ও বলার ধরন খুঁজে পেয়েছেন প্রতিমন্ত্রী নুর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মানুষের সঙ্গে কথা বলতেন, সেই আবেগ ও বলার ধরন প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে খুঁজে পেয়েছেন বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

তিনি রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী নুর বলেন, "গতকাল প্রধানমন্ত্রীর কণ্ঠে আমাদের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টোনে কথা বলার ধরন, মানুষের প্রতি একটা দরদ এবং অধিকারের স্বর উপলব্ধি করেছি। আমার কাছে মনে হয়েছে, প্রধানমন্ত্রী মানুষের মাঝে সেই আবেগটা তৈরি করতে পেরেছেন। তিনি আসলে উত্তরাধিকার সঞ্চয় করেছেন এবং তার মধ্যে সেই নেতৃত্বের বোধ রয়েছে।"

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে নুরুল হক নুর বলেন, "গতকালকে আর্মি স্টেডিয়ামে একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর কণ্ঠে আমাদের সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের টোনে কথা বলার ধরন, একটা দরদ দিয়ে, মানুষের প্রতি একটা অধিকারের স্বরে কথা বলার বিষয়টি আমি উপলব্ধি করেছি। আপনারা যারা সিনিয়র লোক আছেন, গতকালের ভাষণ দুটি শুনবেন। জিয়াউর রহমান যেই স্টাইলে কথা বলতেন, গতকাল আমার কাছে মনে হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী মানুষের মাঝে সেই আবেগটা তৈরি করতে পেরেছেন।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির একটি সুন্দর উপস্থাপনা ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন, প্রস্থান এবং মানুষের ভালোবাসা ও সমর্থনের বিষয়গুলো তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন। আমার মনে হয়েছে, স্মৃতিচারণ করতে গিয়ে প্রধানমন্ত্রী বিষয়গুলো গভীরভাবে অনুভব করতে পেরেছেন। তাঁর কথায় জিয়াউর রহমানের ভাষণের সেই অ্যাকসেন্ট ও টোন আমরা দেখতে পেয়েছি।"

জিয়াউর রহমানের শাসনামল ও দেশের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশে চরম অস্থিরতা বিরাজ করছিল। একপর্যায়ে সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্য ও সাধারণ জনগণ সম্মিলিতভাবে জিয়াউর রহমানকে মুক্ত করেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি ষড়যন্ত্র থেকে মুক্ত হয় বলে তিনি মন্তব্য করেন।"

নুরুল হক নুর বলেন, "১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত এই ছয় বছরে জিয়াউর রহমান বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, তা গুরুত্বপূর্ণ। তিনি গ্রামের মাটির রাস্তার দুই পাশে ফলদ গাছ লাগানো, বাড়িতে বাড়িতে হাঁস-মুরগি পালনসহ গ্রামীণ অর্থনীতি ও মানুষের পুষ্টি উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা বলেছিলেন। তখন দেশের অর্থনৈতিক অবস্থা করুণ ছিল। সবার পক্ষে মাছ, মাংস ও দুধ কেনা সম্ভব ছিল না। বাড়িতে হাঁস-মুরগি পালন এবং রাস্তার পাশে ফলদ গাছ লাগানোর মতো উদ্যোগ মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখতে পারত।"

তিনি আরও বলেন, "জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আসে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গেও তার সুসম্পর্ক গড়ে উঠেছিল। এর ফলে বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থান ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমান আরও কয়েক বছর সময় পেলে দেশের উন্নয়নে আরও ভূমিকা রাখতে পারতেন বলেও তিনি মন্তব্য করেন।"

বক্তব্যের শেষাংশে নেতাকর্মীদের সতর্ক থাকার আহবান জানিয়ে নুরুল হক নুর বলেন, "আপনারা ১৭ বছর অনেকেই নির্যাতিত ছিলেন, বঞ্চিত ছিলেন। আপনাদের প্রত্যাশা, এখন আমাদের সরকার ক্ষমতায় আছে, কাজেই যারা ক্ষতিগ্রস্ত, নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, দল বা সরকার তাদের মূল্যায়ন করবে। কিন্তু বর্তমান সরকারের পলিসি ও নীতিনির্ধারণের বিষয়টি সবাইকে বুঝতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন, সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


কাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন, সংসদ চত্বর ধূমপানমুক্ত এলাকা ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। এই অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সংসদ চত্বরকে সম্পূর্ণ ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয়।

বৈঠকের সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের অধিবেশন শুরু হবে, তবে সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) এ অধিবেশন অনুষ্ঠিত হবে না। স্পিকারকে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা দেওয়া হয়েছে।

চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য ১টি সরকারি বিল পাওয়া গেছে। তৃতীয় অধিবেশনের পর জারি হওয়া ৩টি অধ্যাদেশ— পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬ অধিবেশনের প্রথম দিনেই সংসদে উপস্থাপন করা হবে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টিসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। মনোযোগ আকর্ষণের নোটিশ (বিধি-৭১) ৯২টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশ (বিধি-১৩১) ২৮১টি পাওয়া গেছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

এ সময় প্রধানমন্ত্রী সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এটি দিয়ে অধিবেশন চলাকালীন প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা যাবে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের (ব্যাটারি স্টোরেজ) সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দেন।

বৈঠকে জানানো হয়, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় সংসদের নতুন সাউন্ড সিস্টেমের উদ্বোধন করা হবে। ই-পার্লামেন্ট এবং জাতীয় সংসদে শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতিও কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এ টি এম আজহারুল ইসলাম এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর দীর্ঘ শাসনে চিহ্নিত বড় বড় ব্যর্থতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


নেতানিয়াহুর দীর্ঘ শাসনে চিহ্নিত বড় বড় ব্যর্থতা

টানা ও বিরতি দিয়ে প্রায় ২১ বছর ধরে ইসরাইলের রাষ্ট্রক্ষমতায় থাকা কট্টর ডানপন্থি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ শাসনামল কেবল সামরিক আগ্রাসন এবং কূটনৈতিক চমকই সৃষ্টি করেনি, বরং দেশকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে চরম নৈতিক এবং কৌশলগত সংকটের সম্মুখীন করেছে। ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রীর শাসনামল মূল্যায়নে আন্তর্জাতিক বিশ্লেষকেরা কিছু বড় ব্যর্থতা বিশেষভাবে চিহ্নিত করেছেন:

• ৭ই অক্টোবরের চরম সামরিক ও গোয়েন্দা ব্যর্থতা:

নেতানিয়াহুর দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে বড় আঘাত ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণ। ইসরাইলের অত্যাধুনিক সীমান্ত নজরদারি, গোয়েন্দা কার্যক্রম এবং সামরিক প্রস্তুতি থাকা সত্ত্বেও কীভাবে এই মাত্রার হামলা সম্ভব হলো, তা নেতানিয়াহুর দীর্ঘদিনের ‘নিরাপত্তা রক্ষক’ ভাবমূর্তিকে ধূলিসাৎ করে দেয়।

• গাজা যুদ্ধ ও বিশ্বমঞ্চে ইসরাইলের ভাবমূর্তি ধ্বংস:

হামাসকে নির্মূল এবং জিম্মিদের উদ্ধারের লক্ষ্য নিয়ে গাজায় নির্বিচার দীর্ঘ সামরিক অভিযান চালানোর পরেও কার্যকর কৌশলগত বিজয় অর্জনে তিনি ব্যর্থ হন। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) হিসাব অনুযায়ী গাজায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ফলে আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইল চরমভাবে নিন্দিত হয়। এর ফলস্বরূপ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) খোদ নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন নৈতিক পরাজয়।

• বিচার বিভাগ খর্বের চেষ্টা ও নজিরবিহীন অভ্যন্তরীণ বিভাজন:

২০২৩ সালে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করে সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানো এবং বিচারক নিয়োগে রাজনৈতিক নিয়ন্ত্রণ আরোপের বিতর্কিত বিল এনে নেতানিয়াহু দেশকে গৃহযুদ্ধের মতো পরিস্থিতির মুখে দাঁড় করান। এর ফলে ইসরাইলের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সামরিক বাহিনীর রিজার্ভ সদস্যদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়ে জাতীয় ঐক্য ভেঙে পড়ে।

• দুর্নীতির দায়ে প্রথম বিচারমুখী প্রধানমন্ত্রী:

ব্যক্তিগত জীবনে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচারাধীন হয়ে তিনি ইসরাইলের ইতিহাসে পদে থাকা অবস্থায় কাঠগড়ায় দাঁড়ানো প্রথম প্রধানমন্ত্রী হন। অভিযোগ রয়েছে, ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং নিজের বিচার প্রক্রিয়া থেকে রেহাই পেতে তিনি চরম ডানপন্থি ও উগ্র ধর্মীয় দলগুলোর সঙ্গে আপস করে শাসনকাজ পরিচালনা করেছেন।

• ইরান সংঘাত ও বৈশ্বিক জ্বালানি-অর্থনৈতিক সংকট:

ইরানের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক আগ্রাসন এবং সংঘাতকে উসকে দেওয়ার ফলে হরমুজ প্রণালি অস্থিতিশীল হয়ে ওঠে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক নৌপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় শুধুমাত্র জ্বালানি তেল বা গ্যাস নয়, সার এবং খাদ্যপণ্যের বিশ্ববাজারে তীব্র অচলবস্থার ঝুঁকি তৈরি হয়েছে, যার ভূরাজনৈতিক দায় নেতানিয়াহুর নীতির ওপরও বর্তায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%