০৩:৫৮ পি.এম
তৈরি পোশাক শ্রমিকরা মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের প্রতিবাদে কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। তারা দাবি করেছেন, জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করা হোক।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় তৈরি পোশাক শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকাল সাড়ে ৯টার দিকে শ্রম মন্ত্রণালয় কর্তৃক জানানো হয় যে, বৈঠকটি স্থগিত করা হয়েছে।
এরপর থেকেই রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে বিভিন্ন সংগঠনের ব্যানারে অবস্থান নেন তৈরি পোশাক শ্রমিকরা।
আরও পড়ুন: আওয়ামী লীগের বর্তমান কাজগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড: তুষার
তারা নতুন মজুরি কাঠামোতে ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি জানান।
পরে শ্রমিক নেতারা স্মারকলিপি জমা দিতে বোর্ডের চেয়ারম্যানের দফতরে যান। চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
এ সময় বাবুল আখতার জানান, আগামী মাস থেকে পোশাক খাতে কার্যকর হবে বর্ধিত বেতন।
সেইসঙ্গে তিনি জীবিকার স্বার্থে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান।
আরও পড়ুন: শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন