ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

টাইব্রেকারের সম্ভাবনায় আনচেলত্তির পরিকল্পনা, কারা নেবেন পেনাল্টি?


টাইব্রেকারের সম্ভাবনায় আনচেলত্তির পরিকল্পনা, কারা নেবেন পেনাল্টি?

বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে মাঠে নামছে ব্রাজিল। সোমবার (২৯ জুন) হিউস্টনে জাপানের বিরুদ্ধে শেষ ৩২–এর ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে জয়ের লক্ষ্যে নিজেদের প্রস্তুতির পাশাপাশি সম্ভাব্য টাইব্রেকারের জন্যও প্রস্তুতি নিয়েছেন ব্রাজিলের কোচ, কার্লো আনচেলত্তি। কারণ সাম্প্রতিক দুটি বড় টুর্নামেন্টে টাইব্রেকারে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার হাতে এবং ২০২৪ কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে তারা বিদায় নিয়েছিল।

এই দুই বিদায়ের পর ব্রাজিলের কোচদের নীতি নিয়ে ব্যাপক সমালোচনা চলেছিল। সাবেক কোচ তিতে পরবর্তীতে স্বীকার করেছিলেন, কাতার বিশ্বকাপে প্রথম পেনাল্টি নিতে নেইমারকে না পাঠানো ছিল ভুল সিদ্ধান্ত। ব্রাজিল নির্ধারিত পাঁচটি শট নেওয়ার আগেই হেরে যাওয়ায় নেইমার পেনাল্টি নিতে পারেননি। অন্যদিকে, দরিভাল জুনিয়র পেনাল্টির আগে খেলোয়াড়দের আলোচনায় উপস্থিত না থাকার কারণে সমালোচিত হয়েছিলেন।

বর্তমান কোচ আনচেলত্তির মতে, পেনাল্টি শুটআউটে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল, কারিগরি দক্ষতার সঙ্গে সঙ্গে খেলোয়াড়ের মানসিক অবস্থা।

আরও পড়ুন: নতুন পে স্কেলে তিন মাসের বর্ধিত বেতন কবে পাবেন সরকারি কর্মচারীরা?

এর একটি উদাহরণ দেখা যায় ২০২৫ সালের মার্চে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচে। সেই সময় তিনি তরুণ ফরোয়ার্ড এন্দরিককে পঞ্চম পেনাল্টি নিতে অনুমতি দেননি।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, 'পঞ্চম পেনাল্টি শুটার নিয়ে আমাদের কিছুটা দ্বিধা ছিল। কিন্তু পরে আমি এন্দরিকের মুখের অভিব্যক্তি দেখলাম। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, এন্টোনিও রুডিগারই ভালো বিকল্প হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের মনে হয়েছে, রুডিগার তখন মানসিকভাবে অনেক বেশি স্থির ছিল।'

ম্যাচের আগেই অনুশীলন, সিদ্ধান্ত ম্যাচের ঠিক আগে নেওয়া হয়।

আরও পড়ুন: শ্রমিকদের বিক্ষোভের প্রেক্ষিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিটি ম্যাচের আগে আনচেলত্তি খেলোয়াড়দের নিয়মিত পেনাল্টি অনুশীলন করান এবং কে সবচেয়ে বেশি সফল হচ্ছে তা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করেন। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই অনুশীলন শুরু হয়েছিল তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে প্রথম সপ্তাহের ক্যাম্প থেকেই।

তবে পেনাল্টি শুটআউটের জন্য চূড়ান্ত শুটারদের তালিকা তিনি মূল ম্যাচের ঠিক আগে ঠিক করেন। এ সময় খেলোয়াড়দের মানসিক অবস্থা এবং শারীরিক সক্ষমতা দুটোই যথেষ্ট গুরুত্ব পায়।

পেনাল্টি কি সত্যিই 'লটারি'?

আনচেলত্তি একাধিকবার বলেছিলেন, পেনাল্টি শুটআউট অনেকটা 'হেড না টেইল', অর্থাৎ ভাগ্যের খেলাও বটে।

আরও পড়ুন: বনানীতে গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে দগ্ধ ফিলিপাইনের নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

তিনি বলেন, 'আমি যদি পেনাল্টি শুটার বেছে নিই, তাহলে মানসিক দিকটাই প্রযুক্তিগত দক্ষতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন খেলোয়াড় যদি মানসিকভাবে প্রস্তুত না থাকে, তাহলে সে প্রযুক্তিগত দিক থেকেও ভালোভাবে পেনাল্টি নিতে পারবে না।'

তিনি আরও যোগ করেন, 'আমার দলে এমন অনেক খেলোয়াড় ছিল, যারা অসাধারণ পেনাল্টি নিত। কিন্তু তারা নিজেরাই বলেছে যে, ওই মুহূর্তে তারা মানসিকভাবে প্রস্তুত নয়।'

বর্তমান ব্রাজিল দলে প্রধান পেনাল্টি শুটারদের মধ্যে রয়েছেন নেইমার, ইগর থিয়াগো এবং রাফিনিয়া। তবে রাফিনিয়া বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন।

এই ম্যাচের বিজয়ী দল শেষ ষোলোতে আইভরি কোস্ট অথবা নরওয়ের বিপক্ষে খেলবে।

আরও পড়ুন: ভারতকে ভুগিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লেন গ্লেন ফিলিপস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুনারুঘাট সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:১২ পি.এম


চুনারুঘাট সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের অপচেষ্টা প্রতিরোধে চুনারুঘাট সীমান্তসহ হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

জেলার ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে টহল, গোয়েন্দা নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করে রাখা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, গ্রামপুলিশ, স্থানীয় কৃষক, চা-শ্রমিক এবং সাধারণ মানুষের সমন্বয়ে সীমান্ত নিরাপত্তায় একটি শক্তিশালী সেতুবন্ধন গড়ে উঠেছে।

বিজিবি সূত্র জানাচ্ছে যে, সম্প্রতি সীমান্ত দিয়ে পুশইনের প্রচেষ্টা বৃদ্ধি পাওয়ায় ব্যাটালিয়নের আওতাধীন ১৬টি বিওপি থেকে ২৪ ঘণ্টাব্যাপী নিরবচ্ছিন্ন টহল ও নজরদারি পরিচালিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত উঠান বৈঠক, মাইকিং এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে।

স্থানীয় চা-শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ এবং আনসার-ভিডিপি সদস্যরাও স্বতঃস্ফূর্তভাবে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করছেন। এ সমন্বিত উদ্যোগের ফলস্বরূপ, এখন পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো পুশইন বা অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির তথ্যমতে, গত ২৭ ও ২৮ জুন রাত এবং ভোরে মাধবপুর এবং চুনারুঘাট উপজেলার তেলিয়াপাড়া ও গুইবিল সীমান্ত এলাকায় বিএসএফের সিকিউরিটি লাইট বন্ধ করে একাধিক পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শূন্যরেখায় (জিরো লাইন) এসব প্রচেষ্টা প্রতিহত করতে সক্ষম হয়। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তাৎক্ষণিক তথ্যও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে মাছ ধরতে নেমে বজ্রপাতে প্রাণ হারাল শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


রংপুরে মাছ ধরতে নেমে বজ্রপাতে প্রাণ হারাল শিক্ষার্থী

রংপুর জেলার বদরগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. ফিরদৌস ইসলাম (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু ঘটেছে।

এই ঘটনা ঘটে সোমবার (২৯ জুন) ভোর ৬টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে।

 

ফিরদৌস ইসলাম ছিল মো. সাইদুল ইসলামের ছেলে, যে রাধানগর ইউনিয়নের দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকায় একটি স্থানীয় কলেজে অনার্সে অধ্যয়ন করছিলেন। পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীদের কাছে ফিরদৌস ছিলেন শান্ত-স্বভাব, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী।

 

স্থানীয়দের ভাষ্যমতে, প্রতিদিনের মত, সোমবার ভোরে ফিরদৌস বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ আকাশে মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি বুঝে ওঠার আগেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফিরদৌস মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ফিরদৌসের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে, সেখানে শোকের আবহ সৃষ্টি হয়। বাড়ির আঙিনা কান্নায় ভারী হয়ে ওঠে।

 

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার এই ঘটনায় বলেন, ‘রাধানগর ইউনিয়নের দিলালপুর এলাকায় বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু এবং আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপান বধের মিশনে নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


জাপান বধের মিশনে নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল

বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর মহারণে আজ জাপানের মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই হাইভোল্টেজ ম্যাচের আয়োজন হবে হিউস্টন স্টেডিয়ামে। কোচ কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে ছাড়া একাদশ সাজাতে বাধ্য হয়েছেন। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে চোট কাটিয়ে মাঠে ফেরার ইঙ্গিত দিলেও নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে নেইমারকে শুরুতে না রাখাটাই অনেকের কাছে চমক হয়ে এসেছে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নেইমারকে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছিলেন কোচ আনচেলত্তি। ভক্তদের মধ্যে তার জন্য প্রত্যাশাও ছিল আকাশচুম্বী। কিন্তু মাঠের লড়াইয়ে ঝুঁকি নিতে একেবারেই রাজি নন ইতালির এই কৌশলী। তিনি দলীয় ভারসাম্যের কথা মাথায় রেখে শুরুর একাদশে নেইমারের পরিবর্তে আক্রমণভাগে ভরসা রেখেছেন রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র এবং মাতেউস কুনহার ওপর।

ব্রাজিলের রক্ষণ ও মাঝমাঠের ওপর পূর্ণ আস্থা রেখেছেন আনচেলত্তি। দলের গোলপোস্টের দায়িত্বে বরাবরের মতোই থাকছেন অ্যালিসন বেকার। তার সামনে রক্ষণভাগ সামলাবেন দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোস। মাঝমাঠে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়া এবং খেলার নিয়ন্ত্রণ ধরে রাখার দায়িত্ব থাকবে অভিজ্ঞ কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতার কাঁধে।

ফুটবলপ্রেমীদের নজর এখন হিউস্টনের দিকে। শক্তিশালী জাপানের বিপক্ষে আনচেলত্তির এই বিশেষ কৌশল কতটা কার্যকর হয় এবং নেইমারবিহীন ব্রাজিল মাঠের লড়াইয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে সক্ষম হবে কি না, তা দেখার অপেক্ষায় এখন পুরো বিশ্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, "জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না"

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১১:২০ পি.এম


লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, "জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না"

চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারা দিয়েছে কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার, রানিনগরসহ আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ নদীপাড়ে অবস্থান নেয় দিনভর। এর আগে সকালে, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নদী ও স্থলপথে ৪০-৫০ জনের একটি দল সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানিনগর এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে আসে। ওইসময় স্থানীয় কয়েকজন তাদের বাঁধা দিলে, তারা হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করতে যায়। তবে, পরে গ্রামবাসী বাধা দিলে ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে, এসিল্যান্ড ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, কয়েক দফায় নদী ভাঙনের শিকার হয়ে পদ্মা নদীতে বাঁধ থাকা এলাকায় বসতবাড়ি করেছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। কয়েক দফা এখানে বালু উত্তোলন না করার জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনকে দাবি জানিয়েছে স্থানীয়রা। কিন্তু তা মানা হয়নি। ফলে, কয়েক হাজার বিঘা ফসলী জমি, বসতবাড়ি ও কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধের নিচে বালু উত্তোলনের পুনর্বার চেষ্টা চলছে। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য গ্রামবাসী জানিয়েছেন, জীবন দিয়ে হলেও বালু উত্তোলন করতে দেয়া হবে না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন জানান, বালু উত্তোলনে গেলে গ্রামবাসী বাঁধা দেয়। এরপর, এসি ল্যান্ডের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এমনকি ঘটনাস্থলে উত্তেজনা থাকা সত্ত্বেও, কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%