১০:৪০ পি.এম
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টার মধ্যে ১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে দুই ছিনতাইকারী, চার মাদকসেবী, বিভিন্ন অপরাধে সাতজন এবং পরোয়ানাভুক্ত দুই আসামিকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়া দুই ছিনতাইকারী হলেন মো. শাকিল (১৮) এবং আব্রাহাম আলভী রাফি (১৯)। শাকিল সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ আদর্শগ্রামের বাসিন্দা। অপরদিকে, রাফি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার বাসিন্দা।
গ্রেফতার চার মাদকসেবীর মধ্যে রয়েছেন মো. জোবায়ের (২৫), মো. মোজাম্মেল (৩০), মো. ফয়সাল উদ্দিন অমি (২৮) এবং উদ্যিমা রাখাইন (৫৫)। জোবায়ের কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া, মোজাম্মেল শহরের জিয়া গেস্ট হাউস এলাকার একটি অটোগ্যারেজ, অমি বার্মিজ মার্কেট-সংলগ্ন স্কুল রোড এবং উদ্যিমা রাখাইন বড়বাজারের রাখাইনপাড়া এলাকার বাসিন্দা।
আরও পড়ুন: মধুপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বিভিন্ন অপরাধে গ্রেফতার সাতজনের মধ্যে সৈয়দ আমিন (২৬), অভি দাশ (২৯), মোহাম্মদ আরমান (২০), আশ্রাফ আলী (২৮), মো. সাইফুল ইসলাম (২৫), ইমরান (২২) এবং হাবিব (২৮) অন্তর্ভুক্ত। পুলিশ জানিয়েছে, তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্ববর্তী মামলার তথ্য রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সৈয়দ আমিনের বিরুদ্ধে চুরি ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দুটি মামলা রয়েছে। অভি দাশের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে। মোহাম্মদ আরমানের বিরুদ্ধে মারধর, অপহরণ ও হুমকির অভিযোগে একটি মামলা রয়েছে। হাবিবের বিরুদ্ধেও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের একটি মামলা রয়েছে।
এছাড়া, আদালতের পরোয়ানাভুক্ত দুই আসামি মহি উদ্দিন (৩৫) এবং সাহাদাত (২৩) গ্রেফতার করা হয়েছে। মহি উদ্দিন কক্সবাজার পৌরসভার নাজিরারটেকের সমিতিপাড়া-মোস্তাকপাড়া এলাকার বাসিন্দা। সাহাদাত সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কাউয়ারপাড়া এলাকার বাসিন্দা।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানায়, চোর ও ছিনতাইকারী গ্রেফতারসহ অপরাধ দমনের লক্ষ্যে পৌরসভা ও ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও পড়ুন: শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন