১২:৩০ পি.এম
দীর্ঘ সাত বছর পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং আগামী সপ্তাহে সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ায়। শুক্রবার এই তথ্য চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে সি চিনপিং, যিনি চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও, ৮ ও ৯ জুন গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া (উত্তর কোরিয়া) সফর করবেন।
এছাড়া, খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়েছে।
আরও পড়ুন: গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আগুন
চীন হচ্ছে উত্তর কোরিয়ার প্রধান কূটনৈতিক ও রাজনৈতিক সমর্থক দেশগুলোর মধ্যে অন্যতম। বর্তমানে বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কঠোর আওতায় রয়েছে। এই পরিস্থিতিতে বেইজিংকে দেশটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখা হচ্ছে।
যদিও দুই দেশের সম্পর্ক ঘনিষ্ঠ, কিন্তু চীনা প্রেসিডেন্টদের উত্তর কোরিয়া সফর তুলনামূলকভাবে বিরল বলে উল্লেখ করা হচ্ছে।
সি চিনপিং সর্বশেষ ২০১৯ সালে পিয়ংইয়ং সফর করেছিলেন। তার আগে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও ২০০৫ সালে উত্তর কোরিয়ায় সফর করেন।
সেপ্টেম্বরে বেইজিংয়ে কিম জং উনের জন্য সি চিনপিং বিশেষ অভ্যর্থনার আয়োজন করেন। সেখানে কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ সামরিক কুচকাওয়াজে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানান তিনি।
আরও পড়ুন: বাংলাদেশ-জাপান ইপিএ দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: বাণিজ্যমন্ত্রী
অন্যদিকে, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-ও সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সফর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাদের পক্ষ থেকে প্রকাশিত হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন