০৫:০৬ পি.এম
বাসস
১০ জুলাই ২০২৬, ১৬:৪২
চট্টগ্রাম বোর্ডের আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিন ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)’ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।
আজ শুক্রবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে এ কথা জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বোর্ডের আওতাধীন পাঁচ জেলা-চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার আগামীকাল ১১ জুলাই শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হলো।
স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদ ছাড়ছেন একের পর এক নারী
আদেশে আরও বলা হয়েছে, দুর্যোগকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে নিজ নিজ এলাকায় মাইকিং করার অনুরোধ জানানো হয়েছে। অভিভাবক ও পরীক্ষার্থীরা যেন দ্রুততম সময়ে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানতে পারে, সে লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন