০৫:১৬ পি.এম
রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্যের ওপর স্থানীয়দের হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২ আগস্ট) ডিএনসিসি থেকে পাঠানো এক বার্তায় এই অভিযোগ উত্থাপিত হয়েছে।
হামলার বিষয়টি জানানো হয়েছে ডিএনসিসির ফেসবুক পেজেও।
ফেসবুকের মাধ্যমে ডিএনসিসি জানায়, আজ সকালে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর এক অতর্কিত হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। সেখানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার জবাবদিহি দাবি করার পরই কারখানা থেকে বেরিয়ে এসে সন্ত্রাসী দুর্বৃত্তরা হামলা শুরু করে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
জনমাধ্যমে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানিয়েছেন যে, এ ঘটনায় ডিএনসিসি প্রশাসক এবং স্থানীয় সংসদ সদস্য আহত হননি।
তিনি উল্লেখ করেন, ‘যখন প্রশাসক এবং স্থানীয় এমপি বিষয়টি সমাধানের উদ্দেশ্যে যান, তখন তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। তবে প্রশাসক এবং স্থানীয় এমপি আহত হননি।’
পরে আহতদের দেখতে হাসপাতালেও যান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি আহত পরিচ্ছন্নতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন