ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

২০২৭ সালের রমজান শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল


২০২৭ সালের রমজান শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেল

বিশ্বজুড়ে মুসলিমদের কাছে পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময়সূচি বিশেষ গুরুত্ব বহন করে। চাঁদ দেখার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করলেও, জ্যোতির্বিজ্ঞানভিত্তিক হিসাবের মাধ্যমে আগেই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সেই ধারাবাহিকতায়, ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডারভিত্তিক একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ, অর্থাৎ ৬ ফেব্রুয়ারি (শনিবার) সন্ধ্যায় রমজানের চাঁদ অনুসন্ধান করা হবে। তবে সেদিন নতুন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম থাকায়, শাবান মাস ৩০ দিন পূর্ণ করতে পারে। সে ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি (রোববার) হবে শাবান মাসের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: রাতে গ্রেফতার, সকালে জামিন পেলেন বড়লেখার আ.লীগ নেতা রফিকুল ইসলাম

একই প্রতিবেদনে পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচিও জানানো হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সেই হিসাবে ৮ মার্চ (সোমবার) রমজান শেষ হবে এবং ৯ মার্চ (মঙ্গলবার) মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে এগুলো শুধুই জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব। ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, রমজান শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ প্রতি বছরের মতো স্থানীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নির্ধারিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাঘাটায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


সাঘাটায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

গাইবান্ধা সাঘাটায় আগামীর প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং সমাজে মদকের বিস্তার রোধ করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে সাঘাটায় একটি মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ আয়োজন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিকেলে শুরু হওয়া এই অনুষ্ঠানটি সাঘাটা বাজারের প্রধান সড়ক দিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে স্থান পায়, যা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাঘাটা পল্টন মোড়ে এসে শেষ হয়। এরপরে সেখানে একটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে সভাপতিত্ব করেন টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজহারুল ইসলাম। সমাবেশে বক্তৃতা দেন সাঘাটা টিচার্স অ্যাসোসিয়েশন ও যুগ্ম সাধারণ সম্পাদক, সাঘাটা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিরাজুল ইসলাম, সাঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পবিত্র কুমার, সাব-ইন্সপেক্টর বুলবুল ইসলাম, বদিউজ্জামান বাবলু, নাজির হোসেন, সুজিত কুমার সাহা, আব্দুর রাজ্জাক, আবু সাঈদ, মুরাদ, রানা, অপু। বক্তারা জানান, মাদক শুধু একজন ব্যক্তিই নয়, বরং একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে একযোগে কাজ করা প্রয়োজন। মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, আগামীর প্রজন্মকে সুস্থ, শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের বিরুদ্ধে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। র‍্যালি ও সমাবেশে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির শেষতে সকল উপস্থিত ব্যক্তি মাদকমুক্ত সমাজ গঠনের জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানির কিংবদন্তি গোলরক্ষক শেষ বুন্দেসলিগা খেলবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


জার্মানির কিংবদন্তি গোলরক্ষক শেষ বুন্দেসলিগা খেলবেন

জার্মানির কিংবদন্তি এবং বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ার বলেছেন, আসন্ন মৌসুমের শেষে তার অবসর নেওয়ার সম্ভাবনা ‘খুবই বেশি’ এ কথা তিনি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ বাভারিয়ার একটি প্রশিক্ষণ শিবিরে বলেন।

৪০ বছর বয়সী বায়ার্ন অধিনায়ক জানান, ‘প্রায় নিশ্চিত এই মৌসুমটিই আমার শেষ হবে। আমার অবসর নেওয়ার সম্ভাবনা খুবই বেশি বলে মনে হচ্ছে।’ তিনি মে মাসে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেন নয়ার।

তিনি আরো যোগ করেন যে, ‘বায়ার্নের বর্তমান দলের সম্ভাবনাই তাকে খেলা চালিয়ে যেতে উৎসাহিত করেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:২২ পি.এম


অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা

অধিভুক্ত সমস্ত ডিপ্লোমা স্তর, এইচএসসি (বিএমটি), এসএসসি (ভোকেশনাল) এবং এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে যে, এই প্রতিষ্ঠানগুলো আগামী ১৪ আগস্টের মধ্যে ব্যানবেইস থেকে 'ইআইআইএন' নম্বর সংগ্রহ করতে হবে।

বুধবার বোর্ডের একটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বোর্ড থেকে স্বতন্ত্র প্রতিষ্ঠানে পাঠদান অনুমোদন পাওয়ার এক মাসের মধ্যে 'বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো' (ব্যানবেইস) থেকে ইআইআইএন নম্বর সংগ্রহ করে বোর্ডকে অবহিত করার নিয়ম রয়েছে।

এছাড়া, যে সকল প্রতিষ্ঠান এখনও পর্যন্ত ব্যানবেইস থেকে ইআইআইএন নম্বর সংগ্রহ করেনি, তাদের প্রতিষ্ঠানপ্রধানদের আগামী ১৪ আগস্টের মধ্যে আবশ্যিকভাবে এই নম্বরের জন্য আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় লিংক কারিগরি শিক্ষা বোর্ড এবং ব্যানবেইসের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে, এ বিষয়ে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক ডাক দিয়েছে বিএনপি। আগামী শনিবার (১ আগস্ট) রাতে অনুষ্ঠিত হবে এই বৈঠক।

বুধবার (২৯ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমে এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান জানিয়েছেন, আগামী শনিবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। ইতিমধ্যেই স্থায়ী কমিটির সম্মানিত সদস্যদের জন্য বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বৈঠকের মূল এজেন্ডা বা আলোচ্যসূচি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নির্দিষ্ট কোনো চূড়ান্ত নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি।

তবে, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শনিবারের বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রপতির বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%