ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে জিটিসির নতুন রেকর্ড


মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলনে জিটিসির নতুন রেকর্ড

দেশের একমাত্র ভূগর্ভস্থ উৎপাদনশীল দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে পাথর উত্তোলন নতুন একটি রেকর্ড স্থাপন করেছে। খনির ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রাস্ট কনসোর্টিয়াম (জিটিসি) গত অক্টোবর মাসে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি পাথর উত্তোলন করেছে। এর ফলে প্রতিষ্ঠানটি পূর্ববর্তী সব মাসিক উৎপাদনের রেকর্ডকে অতিক্রম করেছে।

খনি সূত্রে জানা গেছে, জিটিসির সঙ্গে দ্বিতীয় দফায় চুক্তির পর থেকে মধ্যপাড়া পাথর খনির পরিচালনা, উৎপাদন ও উন্নয়ন কাজে ধারাবাহিকভাবে নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। গত অক্টোবর মাসে ছুটির দিন বাদে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টনের বেশি পাথর উত্তোলন করা হয়েছে। এ সময় দৈনিক গড় উৎপাদন প্রায় ৬ হাজার মেট্রিক টন ছিল। খনির উন্নয়ন ও উৎপাদন কার্যক্রমে জিটিসির বিদেশি খনি বিশেষজ্ঞ দল কাজ করছে।

জানা গেছে, ১৯৯৪ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেট্রোবাংলার ভূগর্ভস্থ মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে ২০০৭ সালের ২৫ মে খনি থেকে বাণিজ্যিকভাবে পাথর উত্তোলন শুরু হয়। শুরুতে দৈনিক মাত্র ৪০০ থেকে ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলন হলেও বর্তমানে জিটিসির ব্যবস্থাপনায় নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন হচ্ছে।

আরও পড়ুন: নকলায় এসবিসি প্রকল্পের ২টি কমিউনিটি অ্যাকশন প্লান তৈরি সভা

খনি সূত্র আরও জানায়, পাথর উত্তোলনে ধারাবাহিক রেকর্ডের ফলে সরকারের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বর্তমানে খনির বেশ কয়েকটি ইয়ার্ডে বিভিন্ন আকারের প্রায় ১৫ লাখ ৩০ হাজার মেট্রিক টন পাথর মজুত রয়েছে।

এ বিষয়ে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডি এম জোবায়েদ হোসেন বলেন, "আমদানি করা পাথরের সঙ্গে সমন্বয় করে খনির উৎপাদিত পাথরের দাম কমানো হয়েছে। জিটিসির পাথর উৎপাদনে নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। বর্তমানে খনিতে পাথর বিক্রিও বেড়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেলেন জান্নাতুল নাঈমা!

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ এম


জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ আত্মকর্মীর সম্মাননা পেলেন জান্নাতুল নাঈমা!

জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবক ও আত্মকর্মসংস্থান ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ সফল আত্মকর্মী’ সম্মাননা অর্জন করেছেন নারী উদ্যোক্তা জান্নাতুল নাঈমা।

স্বাস্থ্যসেবামূলক পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি নিজস্ব প্রতিষ্ঠান ‘নাঈমার আচার’-এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি এ স্বীকৃতি অর্জন করেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মিরসরাইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পাওয়ায় স্থানীয় বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ এম


আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে এসেছে। সাংগঠনিক নেতৃত্বকে পাশ কাটিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ও পৌর যুবদলের দায়িত্বশীল নেতারা।

উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শাহিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান এবং পৌর বিএনপির সহসভাপতি বাশারুল বারীর নেতৃত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রোববার (১ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা পৌর সদর বাজারে চলন্তিকা মিষ্টির দোকানের ওপরের তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে নেতারা এ অভিযোগ তুলে ধরে ক্ষোভ ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, সংগঠনের দায়িত্বশীল নেতৃত্বকে পাশ কাটিয়ে কতিপয় ব্যক্তি যুবদলের নাম ব্যবহার করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন। যুবদলের নিজস্ব সাংগঠনিক কাঠামো ও নিয়মতান্ত্রিক কার্যক্রম রয়েছে। সেই শৃঙ্খলা উপেক্ষা করে কর্মসূচি পালন করায় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

তারা বলেন, যুবদল একটি সুসংগঠিত রাজনৈতিক সংগঠন। দলের ত্যাগ, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রতি সম্মান রেখে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারেন, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে নেতাদের দেওয়া তথ্যমতে, গত ৩১ অক্টোবর বিকেলে উপজেলা বিএনপির নেতৃত্বে ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। তবে ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের কেউ উপজেলা ও পৌর যুবদলের দায়িত্বশীল কমিটির পদধারী নন বলে দাবি করেন সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা। সাংগঠনিক পরিচয় ও অনুমোদন ছাড়া কীভাবে তাঁরা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্যসচিব মো. ইমরান হোসেন, যুগ্ম আহ্বায়ক নোমিনুল ইসলাম সোহাগ, মো. মনির হোসেন ও আলীরাজ শরীফ, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি এসএম মাহমুদুল হাসান ইয়াদ এবং পৌর শ্রমিক দলের সভাপতি মো. কায়েম শিকদার। এ ছাড়া উপজেলা ও পৌর যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, এ বিষয়ে জানতে চাইলে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মোল্লা বলেন, “যুবদল একটি বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছি দলের ইতিহাস, ঐতিহ্য ও আদর্শকে ধারণ করে। কাউকে ছোট করা বা বিভেদ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। মতপার্থক্য থাকলে আলোচনার মাধ্যমে সমাধান করে দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা কিউআরে নতুন সেবা, সহজ হলো টাকা পাঠানো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ এম


বাংলা কিউআরে নতুন সেবা, সহজ হলো টাকা পাঠানো

দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি (পিটুপি) লেনদেন সেবা চালু হয়েছে।

রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এই সেবার মাধ্যমে একজন ব্যক্তি অন্য ব্যক্তির কিউআর কোড স্ক্যান করে সহজ, নিরাপদ এবং দ্রুত অর্থ পাঠাতে সক্ষম হবেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই পদ্ধতিতে অর্থ পাঠানোর সময় আলাদাভাবে প্রাপকের মোবাইল নম্বর বা হিসাব নম্বর লেখার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করার পর লেনদেন সম্পন্ন করা যাবে।

নতুন এই সেবার ফলে ব্যক্তিপর্যায়ে ডিজিটাল অর্থ স্থানান্তর আরও সহজ ও সুবিধাজনক হবে। একইসঙ্গে দৈনন্দিন লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমানোর পাশাপাশি ডিজিটাল পেমেন্টের প্রসারে এটি সহায়ক ভূমিকা পালন করবে।

বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি নগদবিহীন লেনদেনের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলা: জাতীয় ক্রিকেট লিগ ও এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১২ এম


টিভিতে আজকের খেলা: জাতীয় ক্রিকেট লিগ ও এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপ

জাতীয় ক্রিকেট লিগে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বেশ কিছু ম্যাচ। পাশাপাশি, এশিয়ান হকি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে চীনের মুখোমুখি হবে।

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–চট্টগ্রাম

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

ময়মনসিংহ–খুলনা

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

ঢাকা–বরিশাল

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

রংপুর–রাজশাহী

সকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউব

হকি

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি

বাংলাদেশ–চীন

বেলা ৩টা, স্টার স্পোর্টস ২

জাপান–মালয়েশিয়া

বিকেল ৫–১৫ মি., স্টার স্পোর্টস ২

ভারত–দক্ষিণ কোরিয়া

সন্ধ্যা ৭–৩০ মি., স্টার স্পোর্টস ২

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

নিউক্যাসল–এভারটন

রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

দেপোর্তিভো–ওসাসুনা

রাত ২টা, টি স্পোর্টস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%