০৯:১৯ পি.এম
প্রাথমিক
দিনাজপুরের হাকিমপুরে শিক্ষকদের স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই কোর্সের উদ্দেশ্য ছিল বিদ্যালয়ে কাব স্কাউটিং কার্যক্রমের সম্প্রসারণ এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা। শনিবার (২৮ নভেম্বর) উপজেলার বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ কোর্সটি আয়োজন করা হয়।
প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ (৮ম পর্যায়) প্রকল্পের অর্থায়নে এই প্রশিক্ষণ পরিচালনা করে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর অঞ্চল। কোর্সটির আয়োজন ও ব্যবস্থাপনায় ছিল বাংলাদেশ স্কাউটস, হাকিমপুর উপজেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জজ মিত্র চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এবং হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
আরও পড়ুন: রাজশাহীতে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রে পরপর দুই রাতে পেট্রলবোমা হামলা
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্কাউটিং কার্যক্রম সম্পর্কে ধারণা, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে কাব স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীদের নিয়ম-শৃঙ্খলা, মানবিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পথ সুগম হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন