ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বদলি নেমেই ২ গোল, সুইজারল্যান্ডের জয়ের নায়ক কে এই মানজাম্বি


বদলি নেমেই ২ গোল, সুইজারল্যান্ডের জয়ের নায়ক কে এই মানজাম্বি

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়ে আলোচনায় উঠে এসেছেন সুইজারল্যান্ডের তরুণ ফরোয়ার্ড জোহান মানজাম্বি।

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যখন তিনি বদলি হিসেবে নেমেছিলেন, তখন দলের জন্য জোড়া গোল করে ৪-১ ব্যবধানে দারুণ এক জয় এনে দেন।

২০ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে জার্মান ক্লাব এসসি ফ্রেইবার্গের হয়ে খেলছেন। ম্যাচের দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে মাঠে নামার পর খুব দ্রুত নিজের প্রভাব দেখানোর দক্ষতা প্রদর্শন করেন। ৭৪তম মিনিটে প্রথম গোল করে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন, তারপর ম্যাচের শেষের দিকে আরেকটি গোল করে বড় জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আরও পড়ুন: জ্বালানি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতায় ফেলোশিপ পেলেন মহিউদ্দিন রাব্বানি

জেনেভায় জন্ম নেয়া মানজাম্বির পরিবার মূলত অ্যাঙ্গোলা ও কঙ্গোতে। বহুসাংস্কৃতিক পটভূমির এই ফুটবলার অল্প সময়ের মধ্যেই ইউরোপীয় ফুটবলে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০২৫-২৬ মৌসুমে ইউরোপা লিগে নজরকাড়া পারফরম্যান্সের জন্য অনূর্ধ্ব-২১ খেলোয়াড়দের মধ্যে উয়েফার সেরা উদীয়মান খেলোয়াড়ের সম্মানও অর্জন করেন।

২০২৩ সালে ফ্রেইবার্গে যোগ দেওয়ার পর এক বছরের মধ্যে ক্লাবটির মূল দলে জায়গা করে নিতে সমর্থ হন মানজাম্বি। গত মৌসুমে ইউরোপা লিগের ১৫টি ম্যাচে অংশ নিয়ে তিনি ২ গোল ও ২ অ্যাসিস্ট করে সুইস ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকায় পরিণত হন।

বসনিয়ার বিপক্ষে ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মানজাম্বি জানান, "বিশ্বকাপে খেলে গোল করা এবং ম্যাচসেরার পুরস্কার জেতা তার কাছে স্বপ্নপূরণের মতো।" তিনি কোচের দেওয়া সুযোগ কাজে লাগিয়ে দলের জন্য সর্বোচ্চ অবদান রাখার চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন।

দুই গোলের দুর্দান্ত পারফরম্যান্সের ফলে ম্যাচসেরার পুরস্কার জেতা মানজাম্বি এখন ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান্ডের সবচেয়ে আলোচিত তরুণদের একজন হয়ে উঠেছেন। আগামী ২৪ জুন টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে কানাডার বিপক্ষে মাঠে নামবে সুইজারল্যান্ড, যেখানে আবারও তার দিকেই থাকবে সমর্থকদের বিশেষ নজর।

আরও পড়ুন: বৃষ্টির কারণে নিউজিল্যান্ড-ভারত তৃতীয় ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৪:৪৭ এম


শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ, আটক ১

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে এই চালগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চালগুলো জব্দ হয়। এসময় ওই গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। আটককৃত বোরহান উদ্দিন শহরের কসবা কাছারিপাড়া মহল্লার মৃত বাবুল মিয়ার ছেলে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা সরকারি চালসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে শহরের চাপাতলী এলাকায় অবস্থিত জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউনে অভিযান শুরু করা হয়। অভিযানের সময় বস্তায় ২০২৬ সালের জুন মাসের সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন চাল সীলমোহরকৃত পাওয়া যায়। এতে দেখা যায়, অন্য জায়গায় পাচারের উদ্দেশ্যে খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় ভর্তি ৩৩ টন ১০০ কেজি চাল রয়েছে। যার মোট মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা। পরে চালগুলো জব্দ করা হয় এবং গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়। শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সদর থানার ওসি সোহেল রানা, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা সঙ্গে উপস্থিত ছিলেন। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩-এর ৫-এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক যথাযথ বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ওসি মো. সোহেল রানা জানান, ভ্রাম্যমাণ আদালত আটক গোডাউনের মালিক মো. বোরহান উদ্দিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালগুলোর সঠিক হিসাব দিতে না পারায় সদর থানা পুলিশকে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এই জব্দ চালগুলো গোডাউনে সিলগালা করে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ এবং মামলা দায়ের করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জোনাথনের জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের করে নিলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৫:১৬ এম


জোনাথনের জোড়া গোলে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের করে নিলো কানাডা

কানাডা প্রথমার্ধেই পুরোপুরি নিজেদের করে নিলো ম্যাচের নিয়ন্ত্রণ। আক্রমণের ঝড়ে কাতারের জালে একের পর এক আঘাত করেই ব্যবধান ৩–০ করেছে স্বাগতিকরা। জোনাথন ডেভিড জোড়া গোল করে আলো ছড়ান।

শুক্রবার (১৯ জুন) ভের্ভাঙ্কুভারে বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কানাডা আক্রমণাত্মকভাবে খেলতে শুরু করে।

ম্যাচের ১৬তম মিনিটে জোনাথন ডেভিডের জোরাল শট কাতারের গোলকিপার মাহমুদ আবুনাদা পুরোপুরি প্রতিহত করতে পারেননি। ফিরতি বলে সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন লারিন। আগের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে তিনি সমতাসূচক গোল করেছিলেন।

এরপর ২৯তম মিনিটে আবারও আক্রমণে গিয়ে ব্যবধান দ্বিগুণ করে কানাডা। অসাধারণ ফিনিশিংয়ে জোনাথন ডেভিড তার প্রথম গোলটি করেন।

কাতারের জন্য পরিস্থিতি আরও খারাপ হয়, যখন হোমাম আহমেদ বক্সের কাছে তেজন বুকানানকে ফাউল করেন। ভিএআর পর্যালোচনায় পেনাল্টি বাতিল হলেও ফাউলের কারণে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর ফলে প্রথমার্ধেই কাতার ১০ জনের দলে পরিণত হয়।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করে কাতাডাকে ৩–০ ব্যবধানে এগিয়ে দেন জোনাথন ডেভিড। তাঁর দুটি গোল এবং লারিনের একটি গোল মিলিয়ে বিরতির আগে স্বাগতিকরা বড় লিড পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৫:৩২ এম


আজকের নামাজের সময়সূচি

নামাজ যথাসময়ে পড়া প্রতিটি মুসলমান নর-নারীর জন্য ফরজ। এই কারণে নামাজের সময় কখন শুরু এবং কখন শেষ হয়, তা জানা প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত জরুরি, যেন নামাজ আদায় শেষ হওয়ার আগেই করা যায়।

 

আজ শুক্রবার, ১৯ জুন, ২০২৬; ৭ আষাঢ়, ১৪৩৩ বাংলা; ৩ মহররম, ১৪৪৭ হিজরি। এখন আমরা দেখে নিই আজকের নামাজের সময়সূচি:

শুক্রবার (১৯ জুন)

নামাজ শুরু শেষ

জোহর ১১:৫৮ ৪:৩৭

আসর ৪:৩৮ ৬:৪৪

সূর্যস্ত ৬:৪৩

মাগরিব ৬:৪৯ ৮:১৫

এশা ৮:১২ ৩:৪২

শনিবার (১৯ জুন)

তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় ৩:৪৩

ফজর ৩:৪৪ ৫:১১

সূর্যোদয় ৫:২৭

eশরাক ৫:২৬ ১১:৫১

চাশত ৫:২৬ ১১:৫১

বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ বা বিয়োগ করতে হবে।

বিয়োগ করতে হবে

চট্টগ্রাম ৫ মিনিট

সিলেট ৬ মিনিট

যোগ করতে হবে

খুলনা ৩ মিনিট

রাজশাহী ৭ মিনিট

রংপুর ৮ মিনিট

বরিশাল ১ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৫:৩৩ এম


চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন, যার নাম হাবিবুর রহমান (৪৫)।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে আলমডাঙ্গা কালিদাসপুর গ্রামের বাসস্ট্যান্ডের সামনে ঘটে এই দুর্ঘটনা।

নিহত হাবিবুর রহমান কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়িয়া মাজিলা গ্রামের আলী আকবর হোসেনের ছেলে ছিলেন। তিনি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় এনজিও শিশু নিলয়ের একজন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বাণী ইসরাইল জানান, বৃহস্পতিবার রাতে হাবিবুর রহমান মোটরসাইকেলে করে মেহেরপুর মুজিবনগর থেকে নিজের বাড়িতে কুষ্টিয়া মাজিলা গ্রামে যাচ্ছিলেন। পথে আলমডাঙ্গা কালিদাসপুর বাস স্ট্যান্ডের কাছে পৌছামাত্রই পেছন দিক থেকে দ্রুত গতির একটি ট্রাক তাকে ধাক্কা দেয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে আলমডাঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%