০৯:৩৪ পি.এম
কুমিল্লার হোমনায় মৃত বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রূপ মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার হোমনা-গৌরীপুর সড়কের বিএডিসি হিমাগারের সামনে।
নিহত রূপ মিয়া বাঙ্গরা বাজার থানার দীঘলদি গ্রামের বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, আহতদের মধ্যে রয়েছেন হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল مিয়া (৪৮) এবং অটোরিকশাচালক তানভির। তানভির হোমনা চৌরাস্তা এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ঢাকায় রূপ মিয়ার বড় বোন মারা যান। বৃহস্পতিবার সকালে তার জানাজা এবং অন্যান্য পারিবারিক আনুষ্ঠানিকতা শেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে অটোরিকশায় নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
সংঘর্ষের ফলে দুই যানবাহনের চার আরোহী গুরুতর আহত হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে চিকিৎসক রূপ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে হনুফা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে, অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
এই দুর্ঘটনার পর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনরা বলছেন, বড় বোনের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ভাইকে হারিয়ে পরিবারে আরেকটি শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
হোমনা থানার পরিদর্শ দীনেশ চন্দ্র দাশ গুপ্ত বলেন, নিহতের বড় বোনের মৃত্যু পর জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষে রূপ মিয়া নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন