০৯:৩৬ পি.এম
সাভারের ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর নির্দেশে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
দুপুর থেকে বিকেল পর্যন্ত বৃষ্টির মধ্যে ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ডের দুই পাশে এ হকার উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।
এসময় মহাসড়কের দুই পাশে অবৈধভাবে বসা অস্থায়ী দোকানপাট ভেঙে গাড়িতে করে নিয়ে যান পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। অভিযানের খবর পেয়ে হকাররা আগে থেকেই তাদের মালামাল কিছুটা সরিয়ে নেন। এসময় বিপুল সংখ্যক পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত
এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয় ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে কেউ মহাসড়কের দুই পাশে নতুন করে দোকানপাট বসালে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন