ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা অভিযানে গ্রেফতার ৫১ জন


মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষা অভিযানে গ্রেফতার ৫১ জন

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : রাজধানী ঢাকা শহরের মিরপুর মডেল থানার এলাকা থেকে ৫১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। এই ব্যক্তিরা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিলেন।

সোমবার, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ অভিযান পরিচালনা করে এই ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: সাজেকে এক মাসের অবরোধে ৫০ কোটি টাকার ক্ষতি

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান আবু সুফিয়ান এমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


সব ধর্মের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান আবু সুফিয়ান এমপির

চট্টগ্রাম, ২৩ নভেম্বর ২০২৬ : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান মন্তব্য করেছেন, বৌদ্ধ ধর্মের একটি প্রধান মর্মবাণী হলো - ‘জগতের সকল প্রাণী সুখী হোক’। এই মানবিক ও অসাম্প্রদায়িক দর্শনকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের জন্য একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

তিনি উল্লেখ করেন, সকল ধর্মের মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আমরাও ঐ লক্ষ্য বাস্তবায়নে একত্রিত হয়ে কাজ করতে চাই।

সোমবার বিকেলে নগরীর চকবাজার দেবপাহাড়স্থ পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দানোত্তম শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন উদযাপন পরিষদের যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

আবু সুফিয়ান আরো বলেন, এই বৌদ্ধ বিহারের জায়গাটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দান। তাঁর স্বপ্ন ছিল এটিকে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের বৌদ্ধ বিহারে রূপান্তরিত করা। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করতে চাই। বিহারটিকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত ধর্মীয় প্রতিষ্ঠানে রূপ দিতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে।

তিনি আরও যোগ করেন, বাংলাদেশ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। এখানে প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও সমান অধিকার নিশ্চিত করা আবশ্যক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষণেরখীল জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ সদ্ধর্মনিধি ভদন্ত ধর্মদর্শী মহাস্থবির।

শুভ উদ্বোধন করেন পূর্ণাচার বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও সভাপতি ভদন্ত আর্যপ্রিয় মহাস্থবির।

প্রধান সদ্ধর্মদেশক হিসেবে ধর্মীয় উপদেশ প্রদান করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. এস. লোকজিৎ ভিক্ষু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সিসিটিভি ও ফ্লাডলাইট স্থাপন করবে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সিসিটিভি ও ফ্লাডলাইট স্থাপন করবে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ নভেম্বর, ২০২৬ : জেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।

তিনি উল্লেখ করেন, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ইতোমধ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন স্থানে তল্লাশি কার্যক্রমও চালানো হচ্ছে। এ প্রেক্ষাপটে সীমান্তজুড়ে উচ্চক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা ও ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এসব সরঞ্জাম স্থাপন করা হবে।

সংবাদ সম্মেলনে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর বিজিবির তৎপরতা সম্পর্কে জানতে চাইলে তিনি এসব তথ্য তুলে ধরেন।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আরও জানান, ৫৯ বিজিবির সদস্যরা জেলার শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৈরিতা পরিহার করে সৌহার্দ্যের ভিত্তিতে শ্রমিকের অধিকার সুরক্ষার আহ্বান বিমানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


বৈরিতা পরিহার করে সৌহার্দ্যের ভিত্তিতে শ্রমিকের অধিকার সুরক্ষার আহ্বান বিমানমন্ত্রীর

শ্রমিকের অধিকার সুরক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিরোধের পরিবর্তে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তিতে কাজ করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মন্ত্রী সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন’-এর অভিষেক ও পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

তিনি উল্লেখ করেন, একটি প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি হলো দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক কর্মীরা। বিএনপির ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, শ্রমিকের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এম রশিদুজ্জামান মিল্লাত কর্মীদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, কর্মীদের নিজেদের শুধুমাত্র কর্মচারী হিসেবে বিবেচনা করা উচিত নয়। প্রত্যেকেই ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম, ঐতিহ্য ও অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার।

মন্ত্রী কর্মীদের সমস্যা ও দাবি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়ে বলেন, কোনো ন্যায্য সমস্যা বা দাবি থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করতে হবে। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব দাবি উপস্থাপন করতে হবে। বিরোধ নয়, পারস্পরিক সহযোগিতা এবং বৈরিতা নয়, সৌহার্দ্যের নীতিতে এগিয়ে গেলে শ্রমিকের অধিকার যেমন সুরক্ষিত হবে, তেমনি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্য ও কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

নবনির্বাচিত ইউনিয়ন কমিটির প্রতি প্রত্যাশা জানিয়ে বিমানমন্ত্রী বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি ও ব্যবসায়িক সাফল্য অর্জনে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে ইউনিয়নকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নবনির্বাচিত ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ সার্ভিসেসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেকে এক মাসের অবরোধে ৫০ কোটি টাকার ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ পি.এম


সাজেকে এক মাসের অবরোধে ৫০ কোটি টাকার ক্ষতি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক এক মাসের বেশি সময় ধরে চলা সড়ক অবরোধের কারণে অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় জনজীবন ও ব্যবসা-বাণিজ্যে চরম স্থবিরতা দেখা দিয়েছে, ফলে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছেন।

স্থানীয় ও ব্যবসায়ী সূত্রের তথ্য অনুযায়ী, এই এক মাসের অবরোধের ফলে পর্যটন খাতে ৪০ থেকে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রশাসনিক নিষেধাজ্ঞা ও যান চলাচলে বাধার কারণে সাজেকে অবস্থিত সব হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁ বন্ধ রয়েছে। পর্যটননির্ভর সব ধরনের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছে। শত শত শ্রমিক, গাড়িচালক, ট্যুরিস্ট গাইড ও ক্ষুদ্র ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়েছেন। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় উদ্যোক্তারা ঋণের কিস্তি, কর্মচারীদের বেতন ও প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন।

সংশ্লিষ্ট ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, সাজেকে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় এক কোটি টাকার পর্যটন ব্যবসা হয়। পর্যটন মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে টানা অবরোধের ফলে এ খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানিয়েছেন, অবরোধের প্রথম ১৪ দিনেই পর্যটন খাতে ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। এক মাসে ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ কোটি টাকায় পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণা দেববর্মণ জানান, কটেজ খাতে স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ২০ লাখ টাকার ব্যবসা হয়।

পর্যটন বন্ধের নেতিবাচক প্রভাব ব্যবসায়ীদের মধ্যেই সীমাবদ্ধ নয়; খাদ্যপণ্য ও ওষুধ সরবরাহ, কৃষিপণ্য পরিবহণ, শিক্ষা ও জরুরি চিকিৎসাসেবা নিয়েও স্থানীয় বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। রুইলুই ও কংলাক এলাকার দোকানপাটে বেচাকেনা তলানিতে ঠেকেছে।

সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে একাধিক বৈঠক ও উদ্যোগ নেওয়া হলেও কার্যকর সমাধান এখনো আসেনি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, নতুন করে বৈঠকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধ প্রত্যাহার ও পর্যটন চালুর বিষয়ে অনিশ্চয়তা কাটেনি। তবে আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশসহ নিরাপত্তা বাহিনীর টহল জোরদার রয়েছে।

অন্যদিকে আন্দোলনকারীরা পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় রয়েছেন।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা বলেন, ‘আমাদের দাবি মেনে নিয়ে শান্তিপূর্ণ সমাধান ছাড়া অবরোধ তুলে নেওয়া সম্ভব নয়।’

উল্লেখ্য, পাঁচ দফা দাবিতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন—এ দুটি সংগঠনের ডাকে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। এর আগে ১১ ও ১৫ অক্টোবর অবরোধ পালনের পর দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত কর্মসূচি শিথিল করা হলেও ২২ অক্টোবর থেকে পুনরায় অবরোধ শুরু হয়। এর মধ্যে সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলেও অপর সংগঠনটি তা প্রত্যাখ্যান করায় কর্মসূচি চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%