ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিনামূল্যের ইনজেকশন দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, অস্বীকার সাগরের


বিনামূল্যের ইনজেকশন দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ, অস্বীকার সাগরের

কিশোরগঞ্জের ভৈরবে অসুস্থ এক রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর ইনজেকশন সংগ্রহ করে দেওয়ার কথা বলে তাঁর স্বজনের কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে সাগর মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরিবারের দাবি, পরে তাঁরা জানতে পারেন, ওই ইনজেকশন হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয়। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাগর মিয়া।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের হাসপাতালসংলগ্ন এলাকার বাসিন্দা জাকির হোসেনের স্ত্রী কল্পনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাঁকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করেন। পরে কল্পনা বেগমের ছোট ভাই পারভেজ তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন কালিপুর গ্রামের লীল মিয়ার ছেলে সাগর মিয়া। তিনি নিজেকে গ্রাম্য চিকিৎসক হিসেবে পরিচয় দেন বলে অভিযোগ পরিবারের।

পরিবারের অভিযোগ, ঢাকার হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর কল্পনা বেগমকে একটি ইনজেকশন দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এ সময় সাগর মিয়া ইনজেকশনটির জন্য প্রথমে ৮০ হাজার টাকা দাবি করেন। পরে পরিচিত ব্যক্তির মাধ্যমে ইনজেকশন সংগ্রহ করে দেওয়ার কথা বলে পারভেজের কাছ থেকে ২০ হাজার টাকা নেন।

আরও পড়ুন: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরের পাকা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে দুই উপজেলার মানুষ দ্রুত সংস্কারের দাবি

তবে পরবর্তী সময়ে পারভেজ জানতে পারেন, ওই ইনজেকশন হাসপাতালে বিনামূল্যে সরবরাহ করা হয়। এ জন্য কাউকে আলাদা করে টাকা দেওয়ার প্রয়োজন নেই। বিষয়টি জানার পর সাগর মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করেন পারভেজ। পরে সাগর ঢাকা থেকে চলে যান।

এ বিষয়ে হাসপাতালের জুনাইদ নামে এক ব্যক্তি বলেন, সাগর পারভেজের কাছ থেকে টাকা নিয়ে চলে গেছেন। তাঁদের হাসপাতালে এ ধরনের কোনো টাকা-পয়সার লেনদেন করা হয় না।

ভুক্তভোগী পারভেজ মিয়া বলেন, আমার বোনের স্বামী একজন টমটমচালক। তাঁরা অত্যন্ত গরিব মানুষ। আমার কাছ থেকে সাগর ২০ হাজার টাকা নিয়েছেন। এভাবে অসহায় মানুষের কাছ থেকে টাকা নেওয়া উচিত হয়নি। আমি ভৈরববাসীর কাছে বিচার দিলাম। সাগর যেন আমার টাকাটা ফেরত দেন।

অন্যদিকে, অভিযুক্ত সাগর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ওদের চিনি না, কোনো টাকা-পয়সাও নিইনি।

আরও পড়ুন: মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিদেশি রিভলভার, গুলি ও বিপুল মাদকসহ গ্রেপ্তার ৪

এছাড়া অভিযুক্ত সাগর মিয়ার বাবা লীল মিয়া জানান, ঘটনার সম্পর্কে আমি জানি। সে টাকা নিয়েছে সত্য তবে সেও ফার্মেসীর বেচা-কেনা বন্ধ করে গিয়েছিলো তাই করেছে। বিষয়টি আমি দেখতেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবি নজরুল কলেজের সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


কবি নজরুল কলেজের সামনে ‘জয় বাংলা’ স্লোগানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সূত্রাপুর এলাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী জাহাঙ্গীর ইসলাম (৪৫) আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এই বিস্ফোরণটি ঘটে। আহত অবস্থায় জাহাঙ্গীর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের পুত্র। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির একটি ভাড়া বাসায় তার পরিবারের সঙ্গে বসবাস করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল নিক্ষেপ করে। এই হামলার ফলে জাহাঙ্গীর ইসলাম আহত হন।

হাসপাতালে নিয়ে যাওয়া জাহাঙ্গীর ইসলামের সঙ্গে থাকা আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলার সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন এবং তাকে ভর্তি করা হয়েছে।

সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ভারতীয় পণ্য জব্দ

 রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২২ নভেম্বর) রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি), সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানার সোনাইকান্দি বাঁশবাগান এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৮৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে সোনাইকান্দি বিওপির একটি দল।

এর আগে রাত ১০টার দিকে কাটাখালী থানার পূর্বপাড়া নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে খানপুর বিওপির বিজিবি সদস্যরা।

জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট দামকুড়া থানায় এবং ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

এসব চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধুপখোলা মাঠে ৭০ সালা মহাসম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


ধুপখোলা মাঠে ৭০ সালা মহাসম্মেলনের প্রস্তুতি সম্পন্ন

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকার ৭০ সালা মহাসম্মেলন, যা ব্যাপকভাবে প্রত্যাশিত। এই মহাসম্মেলনে প্রায় ২০ হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। ইতোমধ্যে ধুপখোলা মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে, যা প্রায় ৮ একরজুড়ে বিস্তৃত। বিদেশি উলামায়ে কেরামও ধীরে ধীরে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন।

সম্মেলনের জন্য মাঠে বিভিন্ন আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে স্টেজ, প্যান্ডেল, ওয়েটিং রুম, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেটিং, স্বেচ্ছাসেবক কাউন্টার, উপস্থিতি ও জরুরি নিবন্ধন কাউন্টার, মিডিয়া কাউন্টার এবং মাঠের প্রবেশপথ ও অভ্যন্তরীণ অন্যান্য ব্যবস্থা।

আমন্ত্রিত বিদেশি মেহমানদের মধ্যে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান মাদরাসা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি, ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি, মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ফয়সাল নাদিম এবং মাওলানা সাইয়িদ আজহার মাদানী।

এছাড়া সম্মেলনে অংশ নিতে আসছেন মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি, মুফতি আবুল কাসেম নোমানীসহ অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম।

সম্মেলনের প্রথম দিন বিকেল ৪টায় শায়খুল হাদীস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল।

প্রথম দিনের আয়োজনে বক্তব্য রাখবেন পাকিস্তানের জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাদীসের সবক পড়াবেন শাইখুল ইসলাম মুফতি তাকি উসমানি।

প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে দস্তারে ফজিলত প্রদান করা হবে। এই উপলক্ষে ঢাকার বাইরের ফুজালাগণ ইতোমধ্যে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছেন এবং তাদের মধ্যে অনেকেই ঢাকায় পৌঁছেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পতিত দল আগামী এক হাজার বছর রাজনীতি করার সুযোগ পাবে না: খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


পতিত দল আগামী এক হাজার বছর রাজনীতি করার সুযোগ পাবে না: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন মন্তব্য করেছেন যে, গণ-অভ্যুত্থানের ফলে পতিত দল ও নিষিদ্ধ ঘোষিত দল আগামী এক হাজার বছরেও দেশের জনগণের কাছ থেকে রাজনীতি করার সুযোগ পাবে না।

আজ রবিবার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে নরসিংদী সদর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের নিয়ে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এর পাশাপাশি, গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য—জিলানি এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, নড়াইলে বিএনপির দুজন এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সদস্যরা সারা দেশে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। যদিও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তবুও আমরা আইন নিজেদের হাতে তুলে নেব না। জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করছি এবং ভবিষ্যতেও রাজপথে তাদের প্রতিহত করা হবে।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একে এম গোলাম কবির কামালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, হারুন অর রশিদ, বিজি রশিদ নওশের, যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%