১২:২৬ পি.এম
ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ : মস্কো অঞ্চলে লক্ষ্য করে গত রাতে ৩৯০টির বেশি ড্রোনের হামলার চেষ্টা চালানো হয়েছে। এই তথ্য রাশিয়ার রাজধানীর মেয়র জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই হামলাগুলি করা হয়।
মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত মস্কো অঞ্চলের দিকে ৩৯০টির বেশি ড্রোন উড়ে আসে। এই ড্রোনগুলোর মধ্যে বেশিরভাগ শহরে পৌঁছানোর আগেই আকাশ প্রতিরক্ষা বাহিনী নিষ্ক্রিয় করে। মস্কোর দিকে আসার সময়ে শত্রুপক্ষের ৮১টি মানববিহীন আকাশযান (ইউএভি) ধ্বংস করা হয়েছে।’ মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রদান করে।
এছাড়া, মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভও জানান, এই ড্রোন হামলায় চেখভ শহর এবং ভাউলোভো গ্রামের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: মহেন্দ্রনগর খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করার ঘোষণা আসাদুল হাবিব দুলুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন