০৯:২১ পি.এম
বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের জন্য বদলির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে, যা চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
তবে, শিক্ষকদের বদলির আবেদনের জন্য মানতে হবে ৭টি শর্ত। এই শর্তগুলো যদি পূরণ না হয়, তাহলে বদলির আবেদন করা যাবে না। আবেদন শুরু হওয়ার পর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করলে এই শর্তগুলো এবং নির্দেশনা দেখা যায়।
বদলির আবেদনে যে ৭ শর্ত প্রতিষ্ঠা করা হয়েছে তা হলো:
আরও পড়ুন: গাজীপুরে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে গেল দুর্বৃত্তরা
১. একজন শিক্ষক সর্বোচ্চ ৩টি প্রতিষ্ঠানকে বদলির জন্য আবেদন করতে পারবেন।
২. নিজ বিভাগ ক্যাটাগরিতে আবেদন করার জন্য যদি নিজ জেলায় ৩টি বা তার বেশি প্রতিষ্ঠান খালি না থাকে, তাহলে বিভাগীয় বদলির জন্য আবেদন করা যাবে না।
৩. ‘নিজ জেলা’ অথবা ‘নিজ জেলা ও নিজ বিভাগ’ ক্যাটাগরিতে আবেদন করার ক্ষেত্রে, যদি বর্তমান কর্মস্থল এবং নিজ জেলা একই হয়, তাহলে আবেদন করা যাবে না।
৪. ‘স্পাউসের (স্বামী অথবা স্ত্রী) কর্মস্থল’ ক্যাটাগরিতে আবেদন করার সময় বর্তমান কর্মস্থল এবং স্বামী বা স্ত্রীর কর্মস্থল যোনে একই জেলায় হলে আবেদন করা যাবে না।
আরও পড়ুন: সরকার ৮.৫ লাখ টন ধান-চাল কিনবে, দাম ঘোষণা তথ্য উপদেষ্টার
৫. ‘স্পাউসের (স্বামী অথবা স্ত্রী) নিজ জেলা’ ক্যাটাগরিতে আবেদন করতে, বর্তমানে কর্মস্থল এবং স্ত্রীর বা স্বামীর নিজ জেলা যদি একই হয়, তাহলে আবেদন করা যাবে না।
৬. আবেদন করার জন্য বর্তমান চাকরির মেয়াদ কমপক্ষে দুই বছর পূর্ণ হতে হবে। চাকরি মেয়াদ ২ বছর পূর্ণ না হলে বদলির জন্য আবেদন করা যাবে না।
৭. যেসব শিক্ষক বদলিযোগ্য নয়, তারা বদলির জন্য আবেদন করতে পারবেন না।
এই শর্তগুলো যদি পূরণ না হয়, তাহলে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে বদলির আবেদন করার সুযোগ থাকবে না। আগ্রহী শিক্ষকদের আবেদন করার আগে নিজেদের তথ্য এবং যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জুলাই গণ-অভ্যুত্থানে হামলায় জড়িতদের পুনঃতদন্তের মাধ্যমে বিচারের দাবি জাবি ছাত্রশক্তির
বদলি আবেদনের বিষয়টি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে মোবাইলের মাধ্যমে পাঠানো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকেরা আবেদন করতে পারবেন। আবেদন শুরুর আগে সংশ্লিষ্ট শিক্ষককে তাদের তথ্য এবং যোগ্যতা যাচাই করার কথা বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন