০৯:২৯ পি.এম
ভারতের সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দে বিলম্বের অভিযোগে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র সমালোচনা করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, "সীমান্ত সুরক্ষিত না থাকলে পশ্চিমবঙ্গ কিংবা গোটা ভারত কোনোটিই নিরাপদ থাকবে না।"
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (এসএসবি) এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আগের রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে অমিত শাহ জানান, ২০১৪ সাল থেকে সীমান্তে বেড়া নির্মাণের জন্য ১ হাজার ১২৯ একর জমি চেয়ে আসছিলেন তিনি। কিন্তু বারবার আবেদন করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ওই জমি দেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: কুয়েতে যৌথ সামরিক সদর দপ্তর গড়ছে গালফ কোঅপারেশন কাউন্সিলের ছয় দেশ
বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে অমিত শাহ বলেন, "এখন রাজ্য সরকারের অনুমতি পেতে একটি ফোন কলই যথেষ্ট, পরে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়।"
অমিত শাহ আরো অভিযোগ করেন, গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এসএসবির কোনো অনুষ্ঠানে অংশ নেননি। তিনি আমন্ত্রণ জানানো হলেও সাড়া দেননি। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে অনুষ্ঠানে উপস্থিত থাকায় তাকে আলাদা করে ধন্যবাদ জানান এবং তার ভূমিকার প্রশংসা করেন তিনি।
কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী এসএসবি বা সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত নয়; তারা নিরপেক্ষভাবে দেশের নিরাপত্তায় কাজ করে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: সরকার ৮.৫ লাখ টন ধান-চাল কিনবে, দাম ঘোষণা তথ্য উপদেষ্টার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন