০২:০৩ পি.এম
টানা সংক্রমণ বন্ধ করতে ব্যর্থ হওয়ার কারণে হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা (পিএএইচও) ২৬ বছর পর এই স্বীকৃতি বাতিল করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। সংস্থাটির পর্যালোচনায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে এক বছরের বেশি সময় ধরে একই ধরনের হামের ভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে।
২০২৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রায় ৭ হাজার ৫০০ জন হামে আক্রান্ত হয়েছেন। এই রোগে মারা গেছেন ১৩ জন। চলতি ২০২৬ সালে ৪৫টি অঙ্গরাজ্যসহ বিভিন্ন এলাকায় ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে, যা গত বছরের মোট আক্রান্তের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় ৩৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের বাস্কেটবল খেলোয়াড় খিরি
বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার কমে যাওয়া এবং টিকা নিয়ে মানুষের অনীহা সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। হাম প্রতিরোধে টিকার দুটি ডোজ প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা দেয়।
২০০০ সালে হামমুক্ত দেশের স্বীকৃতি পেয়েছিল যুক্তরাষ্ট্র। আবার এই মর্যাদা ফিরে পেতে দেশটিকে সংক্রমণ বন্ধ করে টানা অন্তত ১২ মাস প্রাদুর্ভাবমুক্ত থাকতে হবে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন: মেক্সিকোতে সাংবাদিক এদুয়ার্দো ফ্লোরেসের হত্যা, তদন্তের আহ্বান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন