০৮:২৪ এম
রাজধানীর মোহাম্মদপুরের শের শাহ্ সুরি রোডের কাঠপট্টি এলাকা থেকে ৬২০ কেজি চোরাই তামার তার এবং ২৩০ কেজি তারের প্লাস্টিক কভারসহ দুজনকে আটক করেছে র্যাব-২।
বৃহস্পতিবার (৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের শের শাহ্ সুরি রোডের কাঠপট্টি এলাকায় অভিযান চালিয়ে মো. ইউসুফ (৫৩) ও মো. কামালকে (৪২) আটক করা হয়।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদাবর-মোহাম্মদপুর, তেজগাঁও এলাকায় সন্ত্রাসী, ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক কারবারি, চোরাকারবারি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে র্যাব-২ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে মোহাম্মদপুরের শের শাহ্ সুরি কাঠপট্টি এলাকায় চোরাই তামার তার পাচারের জন্য গচ্ছিত রাখা হয়েছে।
এরপর ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬২০ কেজি চোরাই তামার তার এবং ২৩০ কেজি তারের প্লাস্টিক কভারসহ ইউসুফ ও কামালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাইমাল পাচারের জন্য ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। আটক আসামিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চোরাই পণ্য পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন