০৫:০৪ পি.এম
মেহেরপুরে সেমিনার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটের নিরাপদ ব্যবহার, সাইবার বুলিং এবং অনলাইন হয়রানি থেকে শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে নিবেদিত।
রবিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের হলরুমে ‘অনলাইনভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধ’ শীর্ষক এ সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সভাপতি এস এম রফিকুল আলম বকুল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ-এর মেহেরপুর জেলা প্রতিনিধি ও সংগঠনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ইয়াদুল মোমিন। এছাড়া বক্তব্য দেন প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মো. মফিজুর রহমান, সিনিয়র শিক্ষক মো. হাসানুজ্জামান ও সহকারী শিক্ষক মোছা. মাসুদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান।
আরও পড়ুন: শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলল প্রশাসন
এ সময় বসুন্ধরা শুভসংঘ মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদ হোসেন, অর্থ সম্পাদক সানোয়ার হোসেন, সদস্য মোছা. টুম্পা খাতুন, মুন্নি আরা, সিনথিয়া ও সুস্মিতাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে অনলাইনভিত্তিক সহিংসতার বিভিন্ন ধরন, সাইবার বুলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, অনলাইন প্রতারণা এবং এসব পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে শিক্ষার্থীদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগের ঝুঁকি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
আলোচক ইয়াদুল মোমিন বলেন, "প্রযুক্তির সঠিক ব্যবহার মানুষের জীবনকে সহজ করেছে। তবে এর অপব্যবহার নানা ধরনের ঝুঁকি তৈরি করছে। অনলাইনে অপরিচিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার করার ক্ষেত্রে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত না নিয়ে অভিভাবক ও শিক্ষকদের জানাতে হবে। অনলাইন হয়রানির শিকার হলে ভয় বা সংকোচে বিষয়টি গোপন না রেখে প্রয়োজনীয় সহায়তা নিতে হবে।"
সভাপতির বক্তব্যে এস এম রফিকুল আলম বকুল বলেন, "বর্তমান সময়ে অনলাইনভিত্তিক সহিংসতা একটি উদ্বেগজনক সামাজিক সমস্যা। বিশেষ করে শিক্ষার্থীরা সাইবার বুলিং, অনলাইন হয়রানি ও নানা ধরনের প্রতারণার শিকার হচ্ছে। এসব ঝুঁকি থেকে সুরক্ষিত থাকতে হলে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়াতে হবে।"
আরও পড়ুন: হাফ ভাড়া নিয়ে বাগবিতণ্ডা, ইডেন শিক্ষার্থীরা ৯টি বাস আটকে রাখলেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন