০৯:৩৯ পি.এম
রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয়।
ভলকানো ডিসকভার জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪। এর কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর, মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।
ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। হঠাৎ করে আসা এই কম্পনের ফলে রাজধানীর বহুতল ভবনগুলোর বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরনো ক্যাম্পাসে আগুন লাগার ঘটনা
অনেকে আতঙ্কে বাসাবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এই ভূমিকম্পের ফলে রাজধানী বা এর আশপাশের কোথাও কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ১০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৪ দশমিক ৪।
ভূপৃষ্ঠের ১০ কিমি গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল বলেও জানায় ইউএসজিএস।
উল্লেখ্য, এর আগে ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এ ছাড়া গত ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার এবং গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
আরও পড়ুন: ডেমরায় নিখোঁজ হামিদুলের অর্ধগলিত লাশ উদ্ধার, গ্রেপ্তার আরিফ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন